এই মুহূর্তে কলকাতা

রেশন ডিলারদের লাইসেন্স নবীকরণের সময়সীমা বাড়িয়ে ৩ বছর করা হচ্ছে – মুখ্যমন্ত্রী।

কলকাতা , ১ ফেব্রুয়ারি:- রাজ্যের রেশন ডিলারদের লাইসেন্স নবীকরণের সময়সীমা ১ বছর থেকে বাড়িয়ে ৩ বছর করা হচ্ছে। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ রেশন ডিলার সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজ শপ ডিলার্স ফেডরেশনের রাজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একথা ঘোষণা করেছেন। এখন প্রতি বছর রেশন দোকানের লাইসেন্স পুনর্নবীকরণ করতে হয়। ডিলারদের সুবিধার্থে তা এবার থেকে […]

এই মুহূর্তে কলকাতা

আগামীকাল তিন দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা , ৩১ জানুয়ারি:- তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল তিন দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন। দুপুরের বিমানে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে সেখান থেকে তিনি শিলিগুড়ির বাঘাযতীন পার্কে গিয়ে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করবেন। এরপরে উত্তরকন্যা’-র কন্যাশ্রী বাংলোতে রাত্রি বাস করে মঙ্গলবার আলিপুর দুয়ারে একটি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের […]

এই মুহূর্তে কলকাতা

ডুমুরজলা বিজেপির সভায় জাতীয় সংগীতের অবমাননার অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা , ৩১ জানুয়ারি:- ডুমুরজলা বিজেপির সভায় জাতীয় সংগীতের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তুললেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতারা জাতীয় সঙ্গীতকে ভুলভাবে গেয়েছেন বলে বিতর্ক তৈরি হয়েছে। সভার শেষে বিজেপি নেতাদের একসঙ্গে মঞ্চে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাওয়ার একটি ভিডিও টুইটারে পোস্ট করেন অভিষেক। ওই ভিডিওতে জাতীয় সংগীতের একটি পংক্তি ভুলভাবে গাইতে শোনা […]

এই মুহূর্তে কলকাতা

আগামী এক সপ্তাহের মধ্যে একাধিক কর্মসূচি নিয়ে রাজ্যে পা রাখতে পারেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কলকাতা , ৩০ জানুয়ারি:- দিল্লি বিস্ফোরণের জেরে বাতিল হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর। যার ফলে খানিকটা মুষড়ে পরেছেন রাজ্যের বিজেপি নেতা কর্মীরা। কিন্তু খবর আগামী এক সপ্তাহের মধ্যে একাধিক কর্মসূচি নিয়ে রাজ্যে পা রাখতে পারেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই সফর মূলত সরকারি হলেও দু-একটি রাজনৈতিক কর্মসূচিতেও তাঁকে দেখা যেতে পারে বলে […]

এই মুহূর্তে কলকাতা

দূষণ কমাতে পাইপ লাইনে গ্যাস সরবরাহের নতুন প্রকল্প চালু হল।

কলকাতা , ৩০ জানুয়ারি:- কলকাতা শহরকে দূষণহীন শক্তি ও পরিবেশবান্ধব জ্বালানি জোগান দেওয়ার পাশাপাশি শহরে যানবাহনজনিত দূষণ কমাতে পাইপ লাইনে গ্যাস সরবরাহের নতুন প্রকল্প চালু হল। এই গ্যাস সরবরাহ করবে সরকারী গ্যাস সংস্থা গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড- গেইল। বহুজাতিক এসার অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন লিমিটেড এর সঙ্গে হাত মিলিয়ে পাইপ লাইন গ্যাস […]

এই মুহূর্তে কলকাতা

বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল কংগ্রেসের পাঁচ নেতা।

কলকাতা , ৩০ জানুয়ারি:- রাজ্য মন্ত্রিসভার প্রাক্তন সদস্য সহ তৃণমূল কংগ্রেসের পাঁচ নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ডাকে সাড়া দিয়ে বিজেপিতে যোগ দিতে আজ দিল্লি গিয়েছেন। বিকালে দমদম বিমানবন্দর থেকে বিশেষ বিমানে তারা দিল্লির উদ্দেশ্যে রওনা হন। প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, বিধায়ক প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া ছাড়াও হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী, নদীয়ার রানাঘাট পুরসভার […]

এই মুহূর্তে কলকাতা

রবিবার হাওড়ার সভাতে ভার্চুয়াল মাধ্যমে সভায় বক্তব্য রাখতে পারেন অমিত শাহ ৷

কলকাতা , ৩০ জানুয়ারি:- রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষকে নিয়ে যাওয়ার জন্য দিল্লি থেকে চার্টার্ড বিমান পাঠিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ কারণ সবকিছু ঠিকঠাক থাকলে হাওড়ার ডুমুরজলার সভায় রবিবার অমিত শাহের হাত থেকেই হয়তো তাঁরা বিজেপি-র পতাকা তুলে নিতেন৷ কিন্তু দিল্লিতে বিস্ফোরণের জেরে অমিত শাহের রাজ্য সফর বাতিল হয়ে যায়৷ […]

এই মুহূর্তে কলকাতা

সম্ভবত আজই বিজেপিতে যোগ দিচ্ছেন রাজীব সহ আরও তিন বিপ্লবী নেতা।

কলকাতা , ৩০ জানুয়ারি:- আজ বিকেলেই দিল্লি যাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সঙ্গে যাচ্ছেন বিধায়ক প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া,ও হাওড়ার প্রাক্তন মেয়র রোথিন চক্রবর্তী। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে দেখা করবেন। সূত্রের খবর এদিনই তাঁরা বিজেপিতে যোগ দিতে পারেন। বেশকিছুদিন ধরেই দলে থেকেও দলে থেকেও দলের বিরুদ্ধে নানা অসন্তোষ প্রকাশ করেছিলেন ডোমজুড়ের এই বিধায়ক। শেষ পর্যন্ত […]

এই মুহূর্তে কলকাতা

নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্প চালু হতে পারে আগামী মাসেই।

কলকাতা, ২৯ জানুয়ারি:- নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্প আগামী মাসেই চালু হতে পারে। রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই প্রকল্পের উদ্বোধন করতে পারেন বলে রেল সূত্রে জানা গেছে।ওই মেট্রো প্রকল্প চালু হলে উত্তর ও দক্ষিণ শহরতলির মধ্যে যোগাযোগ আরও মসৃণ হবে। ইতিমধ্যেই আরভিএনএল ও কলকাতা মেট্রো রেলের আধিকারিকরা দু’দফায় ওি […]

এই মুহূর্তে কলকাতা

দলীয় জনপ্রতিনিধি ও কর্মীদের , মানুষের বাড়িতে পৌঁছে দলের হয়ে প্রচারে জোর দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা , ২৯ জানুয়ারি:- তৃনমূল কংগ্রেস নির্বাচনী আচরনবিধি লাগু না হওয়া পর্যন্ত দলীয় জনপ্রতিনিধি ও কর্মীদের মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দলের হয়ে প্রচারে জোর দেওয়ার নির্দেশ দিয়েছে। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ কালীঘাটে তার বাসভবনে আয়োজিত দলের এক সাংগঠনিক বৈঠকে উপস্থিত দলের বিধায়ক, সাংসদ ও জেলা সভাপতিদের তিনি এই নির্দেশ দেন বলে জানা […]