কলকাতা , ৩১ জানুয়ারি:- তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল তিন দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন। দুপুরের বিমানে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে সেখান থেকে তিনি শিলিগুড়ির বাঘাযতীন পার্কে গিয়ে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করবেন। এরপরে উত্তরকন্যা’-র কন্যাশ্রী বাংলোতে রাত্রি বাস করে মঙ্গলবার আলিপুর দুয়ারে একটি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বুথস্তরের কর্মীদের নিয়ে দলনেত্রীর একটি সভা করার কর্মসূচি রয়েছে। ওই দিনই শিলিগুড়ি হয়ে কলকাতায় ফিরে আসার আগে গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্ব সঙ্গেও তিনি আলাদা ভাবে বৈঠক করতে পারেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য দলনেত্রীর এই সফরের মধ্য দিয়েই তৃণমূল কংগ্রেস নির্বাচনী প্রচার শুরু করবে বলে আগেই জানিয়েছে।
Related Articles
মোদী-মমতাকে তুলোধনা করলেন বাম নেতা সেলিম
বাঁকুড়া:, ২৫ জানুয়ারী:- যে আম্বানীর বিরুদ্ধে কৃষকরা লড়াই করছেন সেই মুকেশ আম্বানীর এক হাতে মোদি, অন্য হাতে মমতা। আবার এক পকেটে বিজেপি,অন্যটাতে তৃণমূল। তাই এই দুই রাজনৈতিক দলের কৃষক স্বার্থে কথা নেই,’সোমবার বাঁকুড়ার ইন্দাসে দলের এক কর্মী সভায় তিনি বক্তব্য রাখতে গিয়ে এমনটাই দাবী করলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম। এদিন মহম্মদ সেলিম আরো […]
প্রধান ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের হামলার অভিযোগে জেলাশাসকের বাংলোর সামনে বিক্ষোভ বিজেপির।
হাওড়ায় , ৭ নভেম্বর:- জগদীশপুর তৃণমূল পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরার আশ্রিত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে শনিবার পাল্টা রাস্তায় নামে বিজেপি। এদিন দুপুরে বিজেপি কর্মীরা হাওড়ায় জেলাশাসকের বাংলোর সামনে পথ অবরোধ করেন। রাস্তায় বসে প্ল্যাকার্ড হাতে শ্লোগান দেন তাঁরা। বিজেপির অভিযোগ, গোবিন্দ হাজরা ও তাঁর দলবল ক্রমাগত সুপরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের উপর হামলা ও আক্রমণ চালিয়ে […]
ঈদের জমায়েত হোক ছোট করে, সাবধানে উৎসব পালনের আবেদন মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ১০ মে:- রাজ্যে পুরোদস্তুর লকডাউন জারি না হলেও যতদূর সম্ভব কঠোরভাবে বিধি নিষেধ জারি করার পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যতদূর সম্ভব সংযতভাবে উৎসব ও আচার-আচরণ পালন করে সে ব্যাপারে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।নবান্ন সভাঘরে কোভিড পরিস্থিতিতে নিয়ে আজ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানেও তিনি কলকাতার পুলিশ […]








