কলকাতা , ৩১ জানুয়ারি:- ডুমুরজলা বিজেপির সভায় জাতীয় সংগীতের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তুললেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতারা জাতীয় সঙ্গীতকে ভুলভাবে গেয়েছেন বলে বিতর্ক তৈরি হয়েছে। সভার শেষে বিজেপি নেতাদের একসঙ্গে মঞ্চে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাওয়ার একটি ভিডিও টুইটারে পোস্ট করেন অভিষেক। ওই ভিডিওতে জাতীয় সংগীতের একটি পংক্তি ভুলভাবে গাইতে শোনা যায় বিজেপি নেতাদের। অভিষেক টুইটারে প্রশ্ন তোলেন,’দেশবিরোধী এই কাজের জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহ ও বিজেপি কি ক্ষমা চাইবে?’ বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, যারা দেশপ্রেম ও জাতীয়তাবাদের কথা বলে তারা জাতীয় সংগীতটাও ঠিকমতো গাইতে পারে না। এই দলটাই আবার দেশের সম্মান ও গৌরবকে তুলে ধরার কথা বলে। লজ্জাজনক!’ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এ অভিযোগের জবাবে বলেন, ‘যখন জাতীয় সংগীত হচ্ছিল তখন আমি মঞ্চে ছিলাম না। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি অভিযোগ করেছেন আমি জানি না।’
Related Articles
প্লাস্টিক ক্যারিব্যাগ রুখতে অভিযানে নামলো বৈদ্যবাটি পৌরসভা।
হুগলি, ১৯ অক্টোবর:- বৈদ্যবাটি পৌরসভা, শ্রীরামপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে প্লাস্টিক ক্যারিব্যাগ অভিযানে নামলো। ৭৫ মাইক্রোন নিচে ক্যারিব্যাগ প্লাস্টিকের ব্যবহার নিয়ে অভিযান চালানো হয় শেওড়াফুলি পাইকারি বাজার সহ বিভিন্ন দোকানে। পাঁচজন ব্যবহারকারীসহ দুজন হোলসেল প্লাস্টিক বিক্রেতার কাছ থেকে ৩২ কেজি প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার করে পৌরসভা৷ তাদের থেকে ১২৫০ টাকা জরিমান করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। […]
হাসপাতালে চিকিৎসার সুবিধা পাইয়ে দেবার নাম করে বধূকে শ্লীলতাহানির অভিযোগ যুবকের বিরুদ্ধে
ব্যারাকপুর , ৯ ডিসেম্বর:- হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাইয়ে দেবার নাম করে গৃহবধূকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে। জানা গিয়েছে, গত ৩ ডিসেম্বর বারাকপুর বড়পোলের বাদিন্দা গৃহবধূ তার দাদুকে শারীরিক অসুস্থতার দরুন ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে ভর্তি করেন। সেখানে ওই মহিলার সঙ্গে পরিচয় ঘটে ন্যায্যমূল্যের […]
রাজ্যপালের অনড় অবস্থানের কারণে বাবুল সুপ্রিয়র শপথ ঘিরে জটিলতা অব্যাহত।
কলকাতা, ২৮ এপ্রিল:- রাজ্যপালের অনড় অবস্থানের কারণে বালিগঞ্জের তৃণমূলের বিধায়ক বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণ ঘিরে জটিলতা অব্যাহত। কিভাবে এই সমস্যা মেটানো যায় তার পথ খুঁজছে রাজ্য সরকার এবং পরিষদীয় কর্তৃপক্ষ। এবার এই জটিলতা কাটাতে উদ্যোগী হলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে এব্যাপারে রাজ্যপালের সঙ্গে কথা বলবেন বলে ইঙ্গিত দিয়েছেন অধ্যক্ষ। একই সঙ্গে রাজ্যপালকে […]










