কলকাতা , ১৩ এপ্রিল:- রাজ্যের এনফর্সমেন্ট ডিরেক্টরেট- ইডির দপ্তরে চার আধিকারিকের করোনা সংক্রমন ধরা পড়েছে। তারা সকলেই হোম আইসলেশন এ রয়েছেন। স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে ওই দপ্তরের মোট ২৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ৪ জনের পজিটিভ রিপোর্ট আসে।
কলকাতা
কমিশনের জারি করা নিষেধাজ্ঞা পার হওয়ার পর আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাথাভাঙ্গা যাচ্ছেন।
কলকাতা , ১৩ এপ্রিল:- নির্বাচন কমিশনের জারি করা নিষেধাজ্ঞার সময়সীমা পার হওয়ার পর আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাথাভাঙ্গা যাচ্ছেন। সেখানে হাসপাতালে গিয়ে তিনি ভোটের দিন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে জখম আহতদের দেখতে যাবেন বল তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য গত শনিবার রাজ্যের চতুর্থ দফার ভোটের দিন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যু […]
করোনা সংক্রমণে সরকারি হসপিটালে কোভিড শয্যা বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য সরকারের।
কলকাতা , ১৩ এপ্রিল:- রাজ্য সরকার করোনা সংক্রমণ মোকাবিলায় বিভিন্ন সরকারি হাসপাতালের কোভিড শয্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল গুলোতে আরও এক হাজার আটশো চব্বিশটি শয্যা বাড়ানো হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে এম আর বাঙ্গুর হাসপাতাল ২৭২টি, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল ৩৬০টি, বেলেঘাটা আইডি তে ১৫০ টি, চিত্তরঞ্জন ক্যান্সার […]
প্ররোচনা মূলক মন্তব্য যারাই করছেন তাদের প্রচার থেকে সরিয়ে দেবার দাবি কমিশনে জানালেন সুজন চক্রবর্তী।
কলকাতা , ১৩ এপ্রিল:- নির্বাচনী প্রচারে যারাই প্ররোচনা মূলক মন্তব্য করেছেন তাদেরকেই প্রচার থেকে সরিয়ে দিতে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন। প্ররোচনা মূলক মন্তব্য করায় নির্বাচন কমিশন বিজেপি নেতা রাহুল সিনহা কে ৪৮ ঘণ্টার জন্য প্রচার থেকে সরিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছে তার প্রেক্ষিতে সুজন বাবু আজ একথা […]
ষষ্ঠ দফার ভোটে প্রতিদ্বন্দ্বী ৩০৬ জন প্রাথীর মধ্যে ৮৭ জনের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা।
কলকাতা, ১৩ এপ্রিল:- চলতি বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় প্রতিদ্বন্দ্বী ৩০৬ জন প্রার্থীর মধ্যে ৮৭ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে ৭১ জন গুরুতর ফৌজদারি অপরাধে অভিযুক্ত। ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ ও এসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের যৌথ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। কলকাতা প্রেস ক্লাবে আজ সাংবাদিক বৈঠকে ঐ সংস্থার তরফে জানানো হয়েছে – […]
নির্বাচন কমিশনের শাস্তির মুখে এবার রাহুল সিনহা।
কলকাতা , ১৩ এপ্রিল:-তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পর নির্বাচন কমিশনের শাস্তির মুখে পড়লেন বিজেপি নেতা রাহুল সিনহা। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের শাস্তি হিসাবে আজ বেলা ১২টা থেকে বৃহস্পতিবার বেলা বারোটা পর্যন্ত ৪৮ ঘণ্টা রাহুল সিনহা কোন প্রচার কর্মসূচিতে অংশ নিতে পারবেন না বলে কমিশন জানিয়েছে । শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালনা প্রসঙ্গে তার মন্তব্যের […]
কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল ধর্ণায় বসছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১২ এপ্রিল:- নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল কলকাতায় গান্ধী মূর্তি পাদদেশে ধরনায় বসেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নির্বাচন কমিশন তার প্রচারে নিষেধাজ্ঞা জারি করার পর টুইট করে জানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী। আগামীকাল দুপুর বারোটায় ময়দানের গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসেছেন তিনি।
কেন্দ্রীয় বাহিনীকে সতর্কের পাশাপাশি পরামর্শ দিলো দুই বিশেষ পর্যবেক্ষক।
কলকাতা, ১২ এপ্রিল:- কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করার পাশাপাশি পরামর্শ দিল রাজ্যে আসা নির্বাচনের জন্য দুই বিশেষ পর্যবেক্ষক। বারাসাতে এক বৈঠকে রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় ভি নায়েক এবং বিবেক দুবে কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করে বললেন,’ আপনারা এসেছেন স্থানীয় প্রশাসনকে সাহায্য করার জন্য, কোন রকম ভাবেই নিজে থেকে ঝামেলায় জড়াবেন না। নিজেদেরকে সতর্ক রাখুন ভোটের জন্য যে […]
পঞ্চম দফা নির্বাচনে মোট ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ।
কলকাতা, ১২ এপ্রিল:- পঞ্চম দফা নির্বাচনে মোট ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যাবহার করা হবে। এমনটাই কমিশন সূত্রে জানা গিয়েছে। এই মুহূর্তে রাজ্যে মোট ১০৭১ কোম্পানি বাহিনী আছে। তবে ৮৫৩ কোম্পানির মধ্যে বারাসাত ৬৯, ব্যারাকপুর ৬১, বসিরহাট ১০৭, বিধাননগর ৪৬, দার্জিলিং ৬৮, জলপাইগুড়ি ১২২, কলিম্পং ২১, কৃষ্ণনগর ১১, পূর্ব বর্ধমান ১৫৫, রানাঘাট ১৪০, শিলিগুড়ি ৫৩ কোম্পানি […]

