কলকাতা , ১৩ এপ্রিল:-তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পর নির্বাচন কমিশনের শাস্তির মুখে পড়লেন বিজেপি নেতা রাহুল সিনহা। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের শাস্তি হিসাবে আজ বেলা ১২টা থেকে বৃহস্পতিবার বেলা বারোটা পর্যন্ত ৪৮ ঘণ্টা রাহুল সিনহা কোন প্রচার কর্মসূচিতে অংশ নিতে পারবেন না বলে কমিশন জানিয়েছে । শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালনা প্রসঙ্গে তার মন্তব্যের জেরে এই সিদ্ধান্ত বলে কমিশনের তরফে জানানো হয়েছে। ওই ঘটনায় চারজনের বদলে কেন্দ্রীয় বাহিনীর আটজনকে গুলি করা উচিৎ ছিল বলে রাহুল বাবু মন্তব্য করেন।নির্বাচন কমিশন কড়া ভাষায় তার এই বক্তব্যের নিন্দা করে ভবিষ্যতের জন্য সতর্ক করে দিয়েছে । একইসঙ্গে স্বতঃপ্রণোদিতভাবে কোনরকম নোটিশ না পাঠিয়ে রাহুল সিনহার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ।
Related Articles
চন্দননগরে শাসক ও বিরোধী দলের দেওয়াল লিখন শুরু অন্যদিকে জেলাশাসক দপ্তরে সর্বদলীয় বৈঠক।
হুগলি, ২৮ ডিসেম্বর:- শাসকের আগেই বিরোধী! সোমবার নির্বাচন ঘোষনা হতেই হুগলীর চন্দননগর পুরনিগম এলাকায় শাসক তৃণমূলের আগেই দেওয়াল লিখনে নেমে পরলো রাজ্যের বিরোধী ফল বিজেপি। প্রার্থী ঘোষনা না হলেও মঙ্গলবার সকালে চন্দননগরের ২২নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনে নেমে পরে বিজেপি। বিজেপির হুগলী সাংগঠনিক যুবমোর্চার সভাপতি সুরেশ সাউয়ের নেতৃত্বে দেওয়াল লিখন শুরু হয় ওই ২২নম্বর ওয়ার্ডের কালীমন্দির […]
কলেজের বার্ষিক প্রতিযোগিতায় অংশ নিয়ে আকস্মিক ‘হৃদরোগে’ মৃত্যু কলেজ ছাত্রের।
হাওড়া, ১৫ ফেব্রুয়ারি:- কলেজের বার্ষিক প্রতিযোগিতায় অংশ নিয়ে আকস্মিক ‘হৃদরোগে’ মৃত্যু হলো এক কলেজ ছাত্রের। হাওড়ার শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে শনিবার সকালে ওই ঘটনা ঘটে। জানা গেছে, মৃত ছাত্রের নাম রূপম শী (২০)। বাড়ি বাগনানের বাঁটুল গ্রামে। জুওলজি অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল রূপম। কলেজ সূত্রের খবর, এদিন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। সেখানে ২০০ মিটার […]
হাওড়া কোর্টের জুনিয়র আইনজীবীকে নিগ্রহ-কান্ডে গ্রেপ্তার ১। এখনো অধরা ৪।
হাওড়া, ১২ আগস্ট:- হাওড়া কোর্টের জুনিয়র আইনজীবীকে নিগ্রহ-কান্ডে গ্রেপ্তার ১। অভিযুক্তের নাম আদিত্য সিং ওরফে আদিত্য সিং রাঠোর (২০)। ধৃত যুবক হাওড়া মালিপাঁচঘড়া থানা এলাকার গোপাল ঘোষ লেনের বাসিন্দা। তবে, এই ঘটনায় এখনো পর্যন্ত একজন গ্রেপ্তার হলেও বাকি চারজন এখনো অধরা। তাদের খোঁজ চলছে। আইনজীবীদের তরফে সিনিয়র আইনজীবী সমীর বসু রায়চৌধুরী জানান, তাঁরা পুলিশ প্রশাসনের […]











