কলকাতা, ১৩ এপ্রিল:- চলতি বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় প্রতিদ্বন্দ্বী ৩০৬ জন প্রার্থীর মধ্যে ৮৭ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে ৭১ জন গুরুতর ফৌজদারি অপরাধে অভিযুক্ত। ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ ও এসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের যৌথ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। কলকাতা প্রেস ক্লাবে আজ সাংবাদিক বৈঠকে ঐ সংস্থার তরফে জানানো হয়েছে – এই পর্যায়ে প্রার্থীদের মধ্যে ৬৬ জন অর্থাৎ ২২ শতাংশ কোটিপতি রয়েছেন। আগামী ২২শে এপ্রিল ৪৩ টি কেন্দ্রে ষষ্ঠ দফার নির্বাচনে ২৭ জন মহিলা প্রার্থী রয়েছেন। শিক্ষাগত যোগ্যতার নিরিখে ১২৯ জন প্রার্থী পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী এবং ১৬৫ জন প্রার্থী স্নাতক বা স্নাতকোত্তর শ্রেণীতে রয়েছেন। এই দফায় ৫৩ শতাংশ প্রার্থীর বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে।
Related Articles
পর্যাপ্ত পরিমাণ টেস্টিং কিট না পাওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী।
নবান্ন,হাওড়া,২২ এপ্রিল:- রাজ্যে করনা ভাইরাস আক্রান্তের খোঁজে কম সংখ্যক নমুনা পরীক্ষার বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন রাজ্যে কম নমুনা পরীক্ষা হচ্ছে এই দাবি ঠিক নয়। এখনো পর্যন্ত গোটা রাজ্যে ৭০৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। শুধুমাত্র […]
জোড়াফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান সিঙ্গুরে।
হুগলি, ৩১ মার্চ:- এবার সিঙ্গুরে জোড়াফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান। আজ সিঙ্গুরের পশ্চিম বারুইপাড়া এলাকায় বিজেপি তরফে আয়োজিত “যোগদান মেলা” কর্মসূচিতে হুগলী লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। তৃনমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান করলেন সিঙ্গুর পঞ্চায়েত সমিতির ২বারের তৃনমূল সভাপতি প্রতিমা দাস, বারুইপাড়া পলতাগড় এলাকার তৃনমূল কংগ্ৰেস কর্মী […]
বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে সচেতনতা বাড়াতে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন মাস্ক।
তরুণ মুখোপাধ্যায়, ২৮ এপ্রিল:- করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে আমাদের রাজ্যে। মানুষ আজ দিশেহারা ।তাই সকলের উচিত এই আপৎকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানো। সেই কথা মাথায় রেখে শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের কোয়াডিনাটার ও বিশিষ্ট সমাজসেবী সুবীর ঘোষ তার এলাকার মানুষদের সচেতন করার জন্য পথে নেমেছেন। সচেতনতা এই রোগের একমাত্র উপায় এবং তা […]







