কলকাতা , ১৩ এপ্রিল:- নির্বাচন কমিশনের জারি করা নিষেধাজ্ঞার সময়সীমা পার হওয়ার পর আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাথাভাঙ্গা যাচ্ছেন। সেখানে হাসপাতালে গিয়ে তিনি ভোটের দিন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে জখম আহতদের দেখতে যাবেন বল তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য গত শনিবার রাজ্যের চতুর্থ দফার ভোটের দিন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যু হয়। বেশ কয়েকজন আহত হন। তৃণমূল কংগ্রেস নেত্রী পরদিন শীতলকুচিতে গিয়ে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করার কথা ঘোষনা করলেও নির্বাচন কমিশন পরবর্তী ৭২ ঘণ্টা রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের শীতলকুচি যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করায় মুখ্যমন্ত্রীকে সফর স্থগিত রাখতে হয়। কমিশনের বেঁধে দেওয়া ৭২ ঘণ্টার সময় সীমা আজ রাতেই শেষ হচ্ছে।
Related Articles
চুঁচুড়ায় ভূয়ো মানবাধিকার সংগঠনের আরও এক কর্ণধার পুলিশের জালে।
সুদীপ দাস, ১২ জুলাই:- ভূয়ো মানবাধিকার সংগঠনের কর্ণধার সনাতন রায়চৌধুরীর ন্যায় আরও এক প্রতারক পুলিশের জালে। ধৃতের নাম রঞ্জন সরকার। হুগলীর চুঁচুড়া থানার হৃষিকেশ পল্লীতে বিগত কয়েকবছর ধরে একটি বাড়ির দোতলা ভাড়া নিয়ে ছিলো রঞ্জনের অফিস। সেই অফিসেই আনাগোনা ছিলো রঞ্জনের। মাঝেমাঝেই দেহরক্ষী পরিবর্তন করতো রঞ্জন। পাশাপাশি একাধিক চারচাকা ও দামী বাইক দেখা যেত সেই […]
হাওড়ার বাজারে অভিযান টাস্ক ফোর্সের।
হাওড়া, ২৩ আগস্ট:- মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এর আগে কলকাতার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে নবান্নের তৈরি টাস্ক ফোর্স। এবার তাঁরা হাওড়ার বাজারেও অভিযানে নামলেন। শুক্রবার সকালে হাওড়ায় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দাম কমানোর পরামর্শ দিলেন তাঁরা। কাজ না হলে কড়া আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়। এই অভিযানের পর হাওড়ার বাজারেও সবজির দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা […]
দূষণ নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন হুগলি জেলার সাধারণ মানুষ,পাঠানো হচ্ছে চিঠি।
হুগলি, ৩১ অক্টোবর:- দুর্গা পুজোর প্রাক্কালে পশ্চিমবঙ্গ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এক নির্দেশিকায় শব্দবাজির ন্যূনতম শব্দমাত্রা ৯০ ডেসিবেল থেকে বাড়িয়ে ১২৫ ডেসিবেল করার নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকার প্রত্যাহারের আবেদন করে মুখ্যমন্ত্রীর কাছে ব্যক্তিগতভাবে চিঠি লিখছেন হুগলি জেলার নাগরিকরা। রেজিস্টার্ড পোস্টে ঐ চিঠি পাঠানোর বিষয়ে সহযোগিতা করার উদ্যোগ নিয়েছে বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চ। […]










