কলকাতা , ১৩ এপ্রিল:- রাজ্য সরকার করোনা সংক্রমণ মোকাবিলায় বিভিন্ন সরকারি হাসপাতালের কোভিড শয্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল গুলোতে আরও এক হাজার আটশো চব্বিশটি শয্যা বাড়ানো হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে এম আর বাঙ্গুর হাসপাতাল ২৭২টি, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল ৩৬০টি, বেলেঘাটা আইডি তে ১৫০ টি, চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল ২৭৫টি শয্যা বাড়ানো হবে বলে জানা গিয়েছে। রাজ্যে বর্তমানে যে পাঁচ হাজার ৬০৪ টি কোভিড শয্যা রয়েছে তা বাড়িয়ে সাত হাজার ৪২৮ টি করা হচ্ছে। এছাড়াও সেফ হাউস গুলিকে পুনরায় সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে। এইদিকে রাজ্যে আজ আরও তিন লক্ষ ভ্যাকসিন এসে পৌঁছেছে। এই নিয়ে গতকাল থেকে দুই দফায় রাজ্যে সাত লক্ষ ভ্যাকসিন এল।
Related Articles
চিকিৎসার গাফিলতিতে চন্ডীতলায় রোগী মৃত্যুর অভিযোগ , থানায় অভিযোগ দায়ের নার্সিংহোমের বিরুদ্ধে।
হুগলি, ২৯ মার্চ:- চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, নার্সিংহোমের বিরুদ্ধে, থানায় অভিযোগ দায়ের পরিবারের। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, চন্ডীতলার বেগমপুরে একটি বেসরকারী নার্সিংহোমে রবিবার ভর্তি করা হয় ইশা সরকারকে। বছর দশেকের ইশার বাড়ি উত্তর ২৪ পরগনার ঘোলা থানার সোদপুর অপূর্বনগরে। গত ২১ তারিখে ইশা সাইকেল থেকে পরে গিয়ে বাঁদিকের কলারবোনে চির ধরে। সেদিনই […]
পলিটিক্যাল ট্যুরিজিম এর জন্য গোয়ায় মুখ্যমন্ত্রী , তারকেশ্বরে বিস্ফোরক বিজেপি রাজ্য সভাপতি।
হুগলি, ১৩ ডিসেম্বর:- সোমবার বারাণসীর কাশি বিশ্বনাথে নব নির্মিত করিডোরের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে দেশের বিভিন্ন শৈব তীর্থে এদিন পূজার্চনা করেন বিজেপি নেতারা। সেই মত এদিন শৈবতীর্থ তারকেশ্বর মন্দিরে পূজা দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এর পর তারকেশ্বরের বাজিৎপুর লক্ষণ কুঠি ময়দানে দলীয় কর্মীদের সাথে বৈঠকের পর কাশি বিশ্বনাথ থেকে সরাসরি […]
সিঙ্গুর থেকে এবার নবান্ন অভিযানের হুঁশিয়ারি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর।
সিঙ্গুর, ১৪ ডিসেম্বর:- জমি আন্দোলনের আঁতুড়ঘর সিঙ্গুর থেকে এবার নবান্ন অভিযানের হুঁশিয়ারি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। এদিন সিঙ্গুরের ধর্না মঞ্চ থেকে রাজ্যকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বললেন, ”নবান্নর ১৪ তলাকে নড়াতে হবে। নবান্ন না নাড়ালে আমাদের অন্নদাতা কৃষকরা বাঁচবেন না। বিজেপি সভাপতিকে অনুরোধ, নবান্ন অভিযানের কর্মসূচি নিন।”সিঙ্গুর থেকেই কৃষক স্বার্থে আওয়াজ তুলছে গেরুয়া শিবির। ১৪ ডিসেম্বর […]











