কলকাতা, ১২ এপ্রিল:- কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করার পাশাপাশি পরামর্শ দিল রাজ্যে আসা নির্বাচনের জন্য দুই বিশেষ পর্যবেক্ষক। বারাসাতে এক বৈঠকে রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় ভি নায়েক এবং বিবেক দুবে কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করে বললেন,’ আপনারা এসেছেন স্থানীয় প্রশাসনকে সাহায্য করার জন্য, কোন রকম ভাবেই নিজে থেকে ঝামেলায় জড়াবেন না। নিজেদেরকে সতর্ক রাখুন ভোটের জন্য যে সমস্ত নির্দেশ আপনাদের দেওয়া হয়েছে সেই দায়িত্বে আপনারা অবিচল থাকুন’। শীতলকুচি ঘটনায় নির্বাচন কমিশন বিশেষ পর্যবেক্ষকের কাছে রিপোর্ট চাওয়ায় বিবেক দুবে তার রিপোর্টে উল্লেখ করেছেন যে, যে ঘটনা শীতলকুচি তে ঘটেছে তাতে গুলি চালানো ছাড়া কোন উপায় ছিলনা কেন্দ্রীয় বাহিনীর কাছে আগামী দিনে নির্বাচনে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার্থে গুলি চালাতে পারে। একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করল পর্যবেক্ষকরা ঠিক একইভাবে শীতলকুচির ঘটনায় কেন্দ্রীয় বাহিনী পাশে দাঁড়ালেন তারা।
Related Articles
দুস্থ ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে ডানকুনির আনন্দ নিকেতন।
হুগলি, ১০ অক্টোবর:- দুস্থ ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের পুজোর মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো ডানকুনির স্বেচ্ছাসেবী সংস্থা আনন্দ নিকেতন। ডানকুনি পৌরসভার প্রাক্তন উপ পুরপ্রধান দেবাশীষ মুখোপাধ্যায়ের উদ্যোগে কয়েকশো মানুষের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র। বিগত দিনেও বিভিন্ন সমাজসেবা মূলক কর্মসূচির মাধ্যমেই শুধু ডানকুনিই নয় সারা হুগলি জেলাতেও তাদের খ্যাতি ছড়িয়েছে। সংস্থার অন্যতম উদ্যোক্তা দেবাশীষ […]
শাসক ও বিরোধীদের বাদানুবাদে উত্তপ্ত বিধানসভা।
কলকাতা, ২৩ নভেম্বর:- বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় বিরোধী বেঞ্চ থেকে উড়ে আসা বিভিন্ন টিকা টিপ্পনি ও তা নিয়ে সরকার পক্ষের সঙ্গে বিরোধীদের বাদানুবাদে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি সদস্যরা তৃণমূল কংগ্রেসের সবাই চোর বলে স্লোগান দেওয়ায় সরকারপক্ষের বিধায়করা তীব্র প্রতিবাদ জানান। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের একাধিক মন্ত্রী সবার তৃতীয়ার্ধে এই […]
মন্মথপুরে অনুষ্ঠিত হলো ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রণব রথযাত্রা
হাওড়া, ২৫ ফেব্রুয়ারি:- ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৯তম শুভ আবির্ভাব তিথি ও মাঘীপূর্ণিমা উপলক্ষ্যে দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় সাড়ম্বরে পালিত হল প্রণব রথযাত্রা মহোৎসব। ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে এই বিশেষ রথযাত্রা এবছর নবম বর্ষে পদার্পণ করে। রথযাত্রা ছিল বেশ দৃষ্টিনন্দন। বর্ণাঢ্য শোভাযাত্রায় […]









