কলকাতা , ৩ মে:- রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর্যালোচনা বৈঠকে অনুপস্থিত থাকা নিয়ে কেন্দ্রীয় সরকারের পাঠানো শোকজ নোটিশের জবাব দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই তিনি ঐদিন প্রধানমন্ত্রীর বৈঠকে গিয়েছিলেন এবং তার নির্দেশেই বৈঠক থেকে বেরিয়ে আসেন বলে তিনি আজকের লেখা চিঠিতে উল্লেখ করেছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। মুখ্য সচিব হিসেবে মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করা তার কর্তব্য বলেও তিনি চিঠিতে জানিয়েছেন বলে সূত্রের খবর। পাশাপাশি বর্তমান মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী কেন্দ্রকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসাবে আলাপন বাবু বর্তমানে ঠিক কি ভূমিকা পালন করছেন তার বিস্তারিত জানিয়েছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য বিপর্যয় মোকাবিলা আইনে কেন্দ্রীয় সরকার গত সোমবার তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে কারণ দর্শানোর নোটিশ জারি করে তিনদিনের মধ্যে জবাব তলব করেছিল।
Related Articles
শ্রীরামপুরে জলমগ্ন এলাকাগুলি খতিয়ে দেখলেন পৌর প্রশাসক।
হুগলি, ২৯ সেপ্টেম্বর:- প্রবল বর্ষণ কে উপেক্ষা করে শ্রীরামপুরের নবনিযুক্ত পৌর প্রশাসক গৌরমোহন দে ২৭ নম্বর ওয়ার্ডের রেল লাইনের ধার বরাবর যে সমস্ত বাড়িগুলি আছে যেখানে গরীব মানুষরা বসবাস করেন তাদের অবস্থা সরেজমিনে দেখতে ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং আরবান প্লানার কে সঙ্গে নিয়ে তিনি এলাকাগুলো ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের গৌর বাবু জানান এই সমস্ত এলাকায় […]
দুর্গা দশভুজার পরিবর্তে , শিব ও দুর্গা পূজিত হয় হাট বসন্তপুরের নন্দী জমিদার বাড়িতে।
মহেশ্বর চক্রবর্তী, ৬ অক্টোবর:- আজও প্রতিপদে জমিদার বাড়ির রাজ শঙ্খের আওয়াজ জানান দেয় মা দুর্গার পুজোপাঠের সুচনা হয়ে গেলো। এলাকার মানুষ রীতি মেনে প্রতিবছর মহালয়ার পুর্নতিথিতে জমিদার বাড়ির নিদিষ্ট সময় অনুযায়ী রাজ শঙ্খ আওয়াজ শোনেন। আর দালান বাড়িতে শুরু হয় চন্ডীপাঠ। এখনও সেই রীতি চলে আসছে হুগলির হাট বসন্তপুরের নন্দী জমিদার বাড়ির দালানে। এই জমিদার […]
রহস্যজনক ভাবে নিখোঁজ চুঁচুড়ার যুবক।
হুগলি, ১০ ফেব্রুয়ারি:- একটি বেসরকারি বীমা কোম্পানির কর্মী রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেল। নিখোঁজ যুবকের নাম অমিতাভ শীল। বছর পঁয়তাল্লিশের অমিতাভর বাড়ি চুঁচুড়ার সুরিপাড়া ঝাঁকিমাঝি লেনে। তিনি বর্ধমানে ওই বীমা কোম্পানির অফিসে কর্মরত। পরিবার সূত্রে খবর, গত শনিবার দুপুর দু’টো নাগাদ ঘুরতে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হন তিনি। বলেছিলেন পরের দিন রবিবার ফিরবেন। বিকেলে […]









