এই মুহূর্তে কলকাতা

লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপক সাড়া , মাত্র ৩ দিনেই ৪৬ লক্ষ আবেদনপত্র জমা পড়লো , জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১৮ আগস্ট:- ‘দুয়ারে সরকারে’র ব্যাপক সাড়া মিলছে। প্রতিদিন জেলায় জেলায় শিবিরগুলিতে উপচে পড়ছে ভিড়। করোনা বিধির তোয়াক্কা না করে ঠাসাঠাসি করে শিবিরের বাইরে জমায়েত করছেন বহু মানুষ। সেই সমস্যা সমাধানে ‘দুয়ারে সরকারে’র সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে বাড়ানো হতে পারে ক্যাম্পের সংখ্যাও। চলতি বছরের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন […]

এই মুহূর্তে কলকাতা

দুগ্ধশিল্পকে চাঙ্গা করতে রাজ্য সরকারের উদ্যোগে চালু হতে চলেছে বাংলা ডেয়ারি।

কলকাতা, ১৮ আগস্ট:- দুগ্ধশিল্পকে চাঙ্গা করতে বড় উদ্যোগ রাজ্য সরকারের। মাদার ডেয়ারি, মেট্রো ডেয়ারির পর সম্পূর্ণরূপের রাজ্য সরকারি উদ্যোগে দুগ্ধজাত পণ্যের নতুন সংস্থা চালু হতে চলেছে, যার নাম বাংলা ডেয়ারি। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এ কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে […]

এই মুহূর্তে কলকাতা

নবান্নে ১৪৪ ধারা থাকা স্বত্বেও মহিলাদের বিক্ষোভ , প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকায়।

হাওড়া, ১৮ আগস্ট: নবান্নের পুরো এলাকায় ১৪৪ ধারার মধ্যে। জনা কুড়ি মহিলা বিক্ষোভ দেখানো ৩০ মিনিটের বেশি সময় ধরে। নবান্নের সামনে এতক্ষণ ধরে কি করে বিক্ষোভ হল প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকায়? পর্যাপ্ত মহিলা পুলিশ ছিল না আর যার জন্য এতক্ষণ ধরে সময় লাগলো বিক্ষোভ তুলতে। বিক্ষোভ চলাকালীন দেখা গেল কর্তব্যরত পুলিশ অফিসাররা মহিলা পুলিশ অফিসারদের […]

এই মুহূর্তে কলকাতা

অতিমারীর আবহে অনলাইনেই পুজোর বাজার। প্রথম সারির সবই কমার্স সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধছে রাজ্য সরকার

কলকাতা, ১৮ আগস্ট:- অতিমারীর আবহেই আবার দুয়ারে কড়া নাড়ছে উৎসবের মরসুম। করোনা কালে এবছর কিভাবে পুজো থেকে দীপাবলি পালিত হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে মানুষের মনে। তবে পারিপার্শ্বিক অবস্থা যাতে কোনোভাবেই রাজ্যের তাঁত শিল্পীদের লাভের মুখ দেখা থেকে বঞ্চিত না করে সে জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। তন্তুজ,তন্তুশ্রী,মঞ্জুষার মত সরকারি তাঁত সমবায়ের উৎপাদিত পণ্যের […]

এই মুহূর্তে কলকাতা

ত্রান সেবা কাজে ভারত সেবাশ্রমের  সঙ্গে সোসাইটি অফ পিলার।

কলকাতা, ১৮ আগস্ট:- আম্ফান, ইয়াস বা সাম্প্রতিক বন্যার মতো যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে সবার আগে উদ্ধার ও ত্রান কাজে ঝাঁপিয়ে পড়ে ভারত সেবাশ্রম সঙ্ঘ। এবার ভারত সেবাশ্রম সঙ্ঘের কাজে উদ্বুদ্ধ হয়ে তাদের সহযোগীতা করতে এগিয়ে এল কলকাতা প্রভিন্সের ক্যাথলিক স্বেচ্ছাসেবী সংস্থা  সোসাইটি অফ দা মিশনারিস অফ সেন্ট ফ্র‍্যান্সিস জেভিয়ার বা সোসাইটি অফ পিলার। হাওড়ার দানেশ […]

এই মুহূর্তে কলকাতা

১০০ টি পুরসভার প্রশাসক এবং প্রশাসকমণ্ডলীর সদস্যপদে রদবদল।

কলকাতা, ১৭ আগস্ট:- রাজ্যের প্রায় ১০০ টি পুরসভার প্রশাসক এবং প্রশাসকমণ্ডলীর সদস্যপদে কিছু রদবদল ঘটানো হল। সোমবার পুর ও নগরোন্নয় দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এ বিষয় মঙ্গলবার দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, পুরসভাগুলি যাতে মসৃণভাবে মানুষকে পরিষেবা দিতে পারে তাই এই সিদ্ধান্ত। যেখানে যেমন প্রয়োজন তেমনই বদল করা হয়েছে। […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের কেউ কাবুলে আটকে নেই , স্বস্তির খবর শোনাল নবান্ন।

কলকাতা, ১৭ আগস্ট:- বিশ্বের বিভিন্ন প্রান্তের থেকে মানুষ কাবুলে হয় কাজের সূত্রে বা ব্যক্তিগত কারণে আটকে আছেন। তাঁদের দেশে ফেরাতে উদ্যোগী হচ্ছে সংশ্লিষ্ট দেশের সরকার। এর মধ্যে কাবুল থেকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে মোদী সরকার। আর মঙ্গলবার কাবুলের ভারতীয় দূতাবাসের কর্মীদের ফিরিয়ে আনল মোদী সরকার। এর মধ্যেই বাংলার মানুষদের জন্য কিছুটা স্বস্তির খবর শোনাল নবান্ন। […]

এই মুহূর্তে কলকাতা

বিরোধীদের অভিযোগের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করতে আরো একমাস সময় নিলেন মুকুল।

কলকাতা, ১৭ আগস্ট:- বিরোধীদের অভিযোগের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করতে আরও একমাস সময় চেয়েছেন মুকুল রায়। তার বিধায়ক পদ খারিজ নিয়ে বিজেপির আবেদনের প্রেক্ষিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কে চিঠি দিয়ে তিনি এই আবেদন জানান বলে বিধানসভা সূত্রে জানা গেছে।এদিন অধ্যক্ষের ঘরে এই সংক্রান্ত শুনানিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাজির থাকলেও মুকুলবাবু ছিলেন না। শারীরিক অসুস্থতার […]

এই মুহূর্তে কলকাতা

আজ থেকে শুরু হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণের কাজ।

কলকাতা, ১৭ আগস্ট:- ছাত্র-ছাত্রীদের পড়াশুনার জন্য ঋণ পেতে রাজ্য সরকার আজ থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ শুরু করেছে। প্রথম পর্যায়ে আজ রাজ্যের বিভিন্ন জেলার ১৭৩ জন পড়ুয়ার হাতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তরফে এই কার্ড তুলে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এরমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ৩৬ জন এবং দক্ষিণবঙ্গে ১৩৭ জন ছাত্র ছাত্রী রয়েছেন। […]

এই মুহূর্তে কলকাতা

সিএবিকে ৯৯ বছরের লিজে প্রায় ১৪ একর জমি দিল রাজ্য সরকার।

কলকাতা, ১৬ আগস্ট:- হাওড়ার ডুমুরজেলা স্টেডিয়ামে ক্রিকেট একাডেমি গঠন করার জন্য সিএবিকে ৯৯ বছরের লিজে প্রায় ১৪ একর জমি দিল রাজ্য সরকার। আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের ছেলেমেয়েদের মধ্য থেকে ভালো ক্রিকেটার তৈরি করতে এক বছর আগেই সিএবি কে একাডেমি গঠন করার জন্য এই জমি দেওয়া হয়েছিল। তবে তখন […]