কলকাতা, ১৬ আগস্ট:- হাওড়ার ডুমুরজেলা স্টেডিয়ামে ক্রিকেট একাডেমি গঠন করার জন্য সিএবিকে ৯৯ বছরের লিজে প্রায় ১৪ একর জমি দিল রাজ্য সরকার। আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের ছেলেমেয়েদের মধ্য থেকে ভালো ক্রিকেটার তৈরি করতে এক বছর আগেই সিএবি কে একাডেমি গঠন করার জন্য এই জমি দেওয়া হয়েছিল। তবে তখন ৩০ বছরের লিজ এই জমি দেওয়ার কথা বলা হয়েছিল। সি এ বি এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আবেদন করা হয়েছিল ৩০ এর বদলে ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হোক। এদিন মন্ত্রিসভা সেই আবেদনে সিলমোহর দিল।
Related Articles
জমি-বাড়ি রেজিস্ট্রেশনে ছাড়ের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হচ্ছে।
কলকাতা, ১ নভেম্বর:- একদিকে করোনা অতিমারী, সেইসঙ্গে ক্রম বর্ধমান বাজারদরে নাজেহাল সাধারণ মানুষের পাশে দাঁড়াতে রাজ্য সরকার স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছে। জমি-বাড়ি রেজিস্ট্রেশনে ছাড়ের মেয়াদ ৩১ অক্টোবরের পরিবর্তে ছাড় মিলবে ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হচ্ছে বলে জানিয়ে রাজ্যের ভূমি দফতর আজ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। ১ কোটি টাকা পর্যন্ত সম্পত্তি কেনা-বেচায় ৪ […]
করোনার রাশ টানতে কলকাতায় রাজনৈতিক মিছিল বন্ধের সিদ্ধান্ত নিলো মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা , ১৯ এপ্রিল:-করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় গোটা দেশের সঙ্গে বঙ্গেও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে করোনার উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া নিয়ে প্রধানমন্ত্রীকে বারবার আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মারণ ভাইরাস করোনার রাশ টানতে কলকাতায় রাজনৈতিক মিছিল না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন এক […]
বারবার বন্যায় বিপর্যস্ত খানাকুল , আর্থিক সংকটে চাষীরা।
মহেশ্বর চক্রবর্তী, ২৩ অক্টোবর:- বার বার বন্যায় বিপর্যস্ত হুগলি জেলার খানাকুল। ২০২১ সালের বন্যায় সব হারিয়ে নিঃস্ব খানাকুলের বিস্তৃর্ন এলাকার মানুষ। একদিকে ঘর বাড়ি থেকে শুরু করে দোকানপাঠ সব ধ্বংস হয়ে গেছে অন্যদিকে কশেকশো বিঘা বষাকালীন ফসল ও বর্ষাকালীন আমোন ধানের ক্ষেত নষ্ট হয়ে গেছে। আর্থিক সংকটে খানাকুলের চাষী মহল।কিভাবে সংসার চলবে সেই চিন্তায় রাতে […]










