কলকাতা, ১৮ আগস্ট:- দুগ্ধশিল্পকে চাঙ্গা করতে বড় উদ্যোগ রাজ্য সরকারের। মাদার ডেয়ারি, মেট্রো ডেয়ারির পর সম্পূর্ণরূপের রাজ্য সরকারি উদ্যোগে দুগ্ধজাত পণ্যের নতুন সংস্থা চালু হতে চলেছে, যার নাম বাংলা ডেয়ারি। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এ কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে দ্রুতই বাংলা ডেয়ারির কাজ শুরুর ইঙ্গিত দিয়েছেন। বরাবরই অন্যের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের রাজ্যে যে কোনও খাদ্যসামগ্রী উৎপাদনের পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই মনোভাব শিল্পবিস্তারে সহায়ক। এবার দুগ্ধশিল্পেও তাই নিজস্ব উৎপাদনকেই জোর দিচ্ছেন তিনি। আর তাই বাংলা ডেয়ারির ভাবনা। এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”বাংলার নিজস্ব দুগ্ধজাত সংস্থা তৈরি হবে। তার নাম হবে বাংলা ডেয়ারি। আমরা এটা ভেবেছি। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুতই এর কাজ শুরু হবে। বাংলার নিজস্ব দুগ্ধজাত দ্রব্যও তৈরি হবে।”
Related Articles
এটা ম্যান মেড বন্যা নয় , এটা সি মেড ফ্লাড – রাহুল সিনহা।
সুদীপ দাস, ২ অক্টোবর:- আমরা আশাবাদী আছি, নিশ্চিযতভাবে বলতে পারতাম যে আমরাই জিতছি। কিন্তু সেই জায়গাটা একটু দেখতে হবে কারন প্রচুর ফলস্ ভোট পরেছে এবং বুথ দখল হয়েছে। ভবানিপুরের উপনির্বাচন নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। শনিবার গান্ধিজির জন্মদিবসকে সামনে রেখে বিজেপির স্বচ্ছ ভারত অভিযান উপলক্ষে চুঁচুড়ায় এসে এ কথা বললেন তিনি। […]
রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগের মামলায় রাজভবনের সিসিটিভি ফুটেজ চাইলো কলকাতা পুলিশ।
কলকাতা, ৪ মে:- রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের মামলায় রাজভবনের সিসিটিভি ফুটেজ চাইল কলকাতা পুলিশ৷ রাজভবনের ওসির কাছে এই ফুটেজ চাওয়া হয়েছে বলে লালবাজার সূত্রে খবর ৷পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে৷ সেই অভিযোগ খতিয়ে দেখতে প্রাথমিক অনুসন্ধান ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) […]
গোকুলামের কাছে হার,ডার্বির আগে ছন্নছাড়া ইস্টবেঙ্গল।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৫ জানুয়ারি:- ডার্বির আগে ডার্বির আগে দলের ছন্নছাড়া পারফরম্যান্স নিঃসন্দেহে চিন্তা বাড়াল শিবিরেরঘরের মাঠে আত্মবিশ্বাসের সঙ্গে গোকুলামকে মাটি ধরিয়েই মোহনবাগানের বিরুদ্ধে বড় ম্যাচে নামার লক্ষ্য ছিল ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রোর। কিন্তু সে লক্ষ্য পূরণ হল না। উলটে তিন- তিনটে গোল হজম লাল-হলুদ কোচকে রীতিমতো চিন্তায় ফেলে দিল। গোকুলামের বিরুদ্ধে তেড়েফুঁড়ে উঠতে মরিয়া ছিল ইস্টবেঙ্গল। […]








