কলকাতা, ১৬ আগস্ট:- করোনা রুখতে রাজ্যে জারি থাকা বিধিনিষেধের আরো কিছু ছাড় দিল রাজ্য সরকার। সোমবার আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে আরও বহু ক্ষেত্রে ছাড় ঘোষণা করল রাজ্য সরকার। নবান্নর পক্ষ থেকে প্রকাশিত নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ৫০ শতাংশ দর্শক নিয়ে এ বার থেকে মিউজিয়াম এবং বিনোদনমূলক পার্ক খোলা যাবে। একই সঙ্গে করোনা বিধি মেনে তথ্য […]
কলকাতা
পুরসভা ও পুরনিগম এলাকাতেই প্ল্যান , ট্রেড লাইসেন্স , মিউটেশন এবার অনলাইনে।
কলকাতা, ১৬ আগস্ট:- কলকাতা ও হাওড়া পুরসভার ধাঁচে এবার থেকে রাজ্যের সব পুরসভা ও পুরনিগম এলাকাতেই বিল্ডিং প্ল্যান, ট্রেড লাইসেন্স এবং জমি ফ্লাটের মিউটেশনের প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। নবান্নে আজ রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর উপস্থিতিতে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী […]
শিল্পায়নের প্রক্রিয়াকে সহজতর করতে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড গঠন।
কলকাতা, ১৬ আগস্ট:- রাজ্যে শিল্পায়নের প্রক্রিয়াকে সহজতর করতে নতুন শিল্প প্রসার পর্ষদ বা ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড গঠন করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভাপতিত্বে গঠিত এই ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড শিল্পক্ষেত্রে বিদ্যুৎ, জল সরবরাহ সহ বিভিন্ন সমস্যা খতিয়ে দেখে বিভিন্ন দপ্তর এর মধ্যে সমন্বয়ের মাধ্যমে তৎপরতার সঙ্গে তার সমাধান করবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই […]
অভিষেক ব্যানার্জির সঙ্গে বৈঠক আসামের প্রাক্তন সাংসদের।
কলকাতা, ১৬ আগস্ট:- আসামের প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব আজ নবান্নে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন। এর আগে তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গে বৈঠক করেন। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়ানের সঙ্গে নবান্নে যান। সুস্মিতা দেব আজই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। […]
বিতর্ককে সঙ্গী করেই আজ খেলা হবে দিবস পালন করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
কলকাতা, ১৬ আগস্ট:- বিতর্ককে সঙ্গী করেই আজ খেলা হবে দিবস পালন করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এ রাজ্যের পাশাপাশি ত্রিপুরা উত্তর প্রদেশ সহ আরো ১৫ টির মত রাজ্যে এই দিনটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। এ রাজ্যে খেলা হবে দিবসের সবথেকে বড় আকর্ষণ ক্রীড়া দপ্তর এর সহায়তায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় একাদশের সঙ্গে […]
আরও আধুনিক হবে চিড়িয়াখানা প্রাগের সঙ্গে চুক্তি বন দপ্তরের।
কলকাতা, ১৬ আগস্ট:- রাজ্য সরকার আলিপুর চিড়িয়াখানার আধুনিকীকরণের জন্য চেক প্রজাতন্ত্রের প্রাগের চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। বিভিন্ন দেশের চিড়িয়াখানার পরিকাঠামো এবং বন্যপ্রাণ বৈচিত্র দেখার পরে প্রাগের চিড়িয়াখানার পরিকাঠামো ও বন্যপ্রাণ বৈচিত্র দেখে পছন্দ হয় বন দফতরের কর্তা ও আধিকারিকদের। প্রযুক্তি গত সহায়তায় আধুনিকীকরণ নিয়ে প্রস্তাব দেখে রাজ্য সরকারের সবুজ সংকেত মেলার পরেই বনদপ্তর […]
নির্মল গ্রামের আরো এক হাজার গ্রাম পঞ্চায়েতে আবর্জনা শোধন কেন্দ্র গড়বে পঞ্চায়েত দপ্তর।
কলকাতা, ১৬ আগস্ট:- গ্রামবাংলা কে আরও পরিচ্ছন্ন ও নির্মল করে তুলতে উদ্যোগী হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের অন্তত এক হাজার গ্রাম পঞ্চায়েতে নিজস্ব আবর্জনা পরিশোধন কেন্দ্র তৈরি করার উদ্যোগ নিয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর শহর লাগোয়া গ্রামাঞ্চলে প্লাস্টিক, কাঁচ জাতীয় অজৈব আবর্জনা তৈরি হওয়ার পরিমাণ প্রত্যন্ত গ্রামাঞ্চলের তুলনায় অনেক বেশি। […]
ভারত সেবাশ্রম সঙ্ঘে স্বাধীনতা দিবস পালন।
কলকাতা,১৫ আগস্ট:- ৭৫ তম স্বাধীনতা দিবস পালিত হল কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্যালয়ে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তলন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সভাপতি স্বামী মাধবানন্দ। উপস্থিত ছিলেন সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। তিনি বলেন, স্বাধীনতা দিবস হল মুক্তির দিন। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রনবানন্দ মহারাজও স্বাধীনতা আন্দলনে অংশ নিয়েছিলেন। শুধু মুক্তি নয়, […]
অতিমারীর আবহে দর্শকহীন রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজন ছিল সাদামাটা।
কলকাতা,১৫ আগস্ট:- অতিমারীর আবহে গত বছরেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজন ছিল সাদামাটা। এবারও দর্শকহীন রেড রোডে মাত্র শ খানেক অতিথির উপস্থিতিতে মিনিট ৪০ এর মধ্যে অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতার শহীদদের উদ্দেশ্যে মাল্যদান করে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। কলকাতা ও রাজ্য পুলিশের […]
দর্শকহীন রেড রোডে শ খানেক অতিথির উপস্থিতিতে ৪০ মিনিট এর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ।
কলকাতা,১৪ আগস্ট:- প্রতিবছরের মতো এবছরও কলকাতার রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ এর আয়োজন করা হয়েছে। করোনা আবহে সীমিত সংখ্যক বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে দর্শকশূন্য ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীর অভিবাদন গ্রহণ করবেন। কঠোরভাবে করোনা বিধি মেনে ওই অনুষ্ঠানের আয়োজন করা কোভিড বিধি অক্ষরে অক্ষরে পালন করে অনাড়ম্বরভাবেই দেশের ৭৫-তম স্বাধীনতা দিবস উদযাপনের […]

