কলকাতা, ১২ সেপ্টেম্বর:- পরিবেশ বাঁচিয়ে উন্নয়ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই লক্ষ্যেই কাজ করে চলেছে রাজ্য সরকার। দূষণ নিয়ন্ত্রণে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার বাড়ানোকে পাখির চোখ করে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করা হয়েছে। সেই পদক্ষেপ এবার বিশ্ব মঞ্চে প্রশংসা আদায় করে নিল। আন্তর্জাতিক বিদ্যুৎ এজেন্সির গ্লোবাল ইলেকট্রিক ভেহিকল আউটলুক (জেভো) রিপোর্ট প্রকাশিত হয় প্যারিসে। দেশের একমাত্র শহর […]
কলকাতা
এবার উচ্চমাধ্যমিক স্তরের সিলেবাসে করোনা ভাইরাস সংক্রান্ত একটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
কলকাতা, ১১ সেপ্টেম্বর:- করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ এবং অল্প বয়স্ক দের এই পর্যায়ে বেশি পরিমাণ সংক্রমিত হওয়ার আশঙ্কার প্রেক্ষিতে এই ভাইরাস সম্পর্কে শিক্ষা দপ্তর ছোটদের ওয়াকিবহাল করে তুলতে উদ্যোগী হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই রাজ্যে উচ্চমাধ্যমিক স্তরের সিলেবাসে নভেল করোনা ভাইরাস সংক্রান্ত একটি অধ্যায় অন্তর্ভূক্ত করা হচ্ছে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে। একাদশ শ্রেণির ‘শিক্ষা […]
মানুষকে রেহাই দিতে কৃষি বিপণন দপ্তর অ্যাপ নির্ভর হোম ডেলিভারির উদ্যোগ নিলো।
কলকাতা, ১১ সেপ্টেম্বর:- নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধির প্রেক্ষিতে সাধারণ মানুষকে কিছুটা রেহাই দিতে রাজ্যের কৃষি বিপনন দপ্তর সুলভে ওই সমস্ত জিনিসের অ্যাপ নির্ভর হোম ডেলিভারি চালু করার উদ্যোগ নিয়েছে। অ্যাপ নির্ভর ব্যবস্থাপনায় খাঁটি সরষের তেল, মধু- ঘি, শাকসবজি, চাল-ডাল এমনকী মশলাপাতিও হোম ডেলিভারির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেয়া হবে বলে দপ্তরের মন্ত্রী বিপ্লব […]
লক্ষীর ভান্ডারে জের? রাস্তা তৈরির ৬০ শতাংশ বাজেট কমালো রাজ্য।
কলকাতা, ১০ সেপ্টেম্বর:- লক্ষ্মীর ভান্ডারের মত বিভিন্ন প্রকল্পের টাকা জোগাতে খরচ কমানোর পথে হাঁটছে রাজ্য সরকার। তাই নতুন রাস্তা তৈরির জন্য চলতি বছরের বাজেটে যা বরাদ্দ হয়েছে, তার প্রায় ৬০ শতাংশ খরচ কমাতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করল পূর্ত দফতরের সড়ক বিভাগ। লক্ষ্মীর ভাণ্ডারের মতো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাড়ির মহিলাদের হাতে টাকা পৌঁছে দিতে চাইছে […]
গণেশ চতুর্থীর শুভ দিনে মনোনয়ন পেশ মমতার।
কলকাতা, ১০ সেপ্টেম্বর:- পূর্ব ঘোষণা মতই গণেশ চতুর্থীর শুভ দিনে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুখ্যমন্ত্রী। এদিন দুপুরে কোভিড বিধি মেনে হাতে গোনা কয়েকজন নেতার উপস্থিতিতে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন হওয়ার কথা৷ গণেশ চতুর্থীর দিনই যে তিনি মনোনয়ন পেশ করবেন, […]
কোভিড বিধি মেনে দর্শনার্থীদের প্রতিমা দর্শনের ক্ষেত্রে তিনদিক খোলা রাখতে হবে মণ্ডপ , জানালো নবান্ন।
কলকাতা, ৯ সেপ্টেম্বর:- আসন্ন দুর্গোৎসবের পুজো মণ্ডপে তিন দিক পুরোপুরি খোলা রাখতে হবে, যাতে কোভিড বিধি মেনে দর্শনার্থীরা প্রতিমা দর্শন করতে পারেন। বুধবার, জেলা শাসকদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। নবান্ন থেকে ভার্চুয়ালি তিনি জানিয়ে দেন, গতবারের মতোই কোভিড বিধি মেনে পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশাধিকার দেওয়া হবে কিনা, রাতে প্রতিমা দর্শন করতে […]
প্রতিমাসে সর্বোচ্চ ৯ হাজার টাকা রোজগার করলেও পারিবারিক পেনশন যোগ্য বলেই বিবেচিত হবে।
কলকাতা, ৯ সেপ্টেম্বর:- রাজ্য সরকারের পারিবারিক পেনশন প্রাপকদের ন্যূনতম আয়ের সীমা বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতিমাসে সর্বোচ্চ মাসিক ৯ হাজার টাকা রোজগার করলেও পারিবারিক পেনশন পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে। রাজ্যের অর্থ দপ্তর এই মর্মে নির্দেশিকা জারিঙ্করেছে। এরফলে রাজ্যের প্রায় সাত লক্ষ্য পেনশন প্রাপকের পরিবারের সদস্যরা উপকৃত হবেন। উল্লেখ্য সাম্প্রতিক কলে পেনশন, পারিবারিক […]
পুজো কমিটিগুলিকে নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর , কমিশনের তলব করা ব্যাখ্যার জবাব রাজ্যের।
কলকাতা , ৮ সেপ্টেম্বর:- পুজো কমিটি গুলিকে নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকে নির্বাচনী আদর্শ আচরণবিধি লংঘন হয়নি বলে জানিয়ে দিল রাজ্য সরকার। এ ব্যাপারে কমিশনের তলব করা ব্যাখ্যার জবাবে নির্বাচন কমিশনকে লিখিতভাবে উত্তর দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। কারণ বিধি মেনে মুর্শিদাবাদ এবং ভবানীপুরের কোন ক্লাব সংগঠনকে ওই বৈঠকে ডাকা হয়নি বলে স্বরাষ্ট্র সচিব কমিশনকে […]
দুর্গাপুজোর অনুদানে বিজেপির বিরোধিতায় পাল্টা জবাব তৃণমূলের।
কলকাতা , ৮ সেপ্টেম্বর:- দুর্গাপুজোয় অনুদানের বিরোধিতা করে বিজেপি মানুষের রুজি রুটির ওপর আঘাত হানছে চাইছে বলে তৃণমূল কংগ্রেস নেতা, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু অভিযোগ করেছেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সম্প্রতি কালে আইআইটি খড়গপুরের এক গবেষণায় দেখা গেছে পুজোকে কেন্দ্র করে বছরে প্রায় ৩২৩৭৭ কোটি টাকার বেশি আর্থিক লেনদেন হয়। অর্থাৎ বহু […]











