কলকাতা, ৯ সেপ্টেম্বর:- সবঙয়ের তৃণমূল বিধায়ক মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৪ অক্টোবর ভোটের দিন ঘোষণা করা হয়েছে। ওইদিন সকাল ৯টা থেকে ৪টে পর্যন্ত হবে ভোটগ্রহণ। ওই দিনই বিকেল ৫টায় হবে ভোট গণনা। মে মাসে মানস ভুঁইয়া রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন।









