এই মুহূর্তে জেলা

আয়করের উর্ধ্বসিমার উপরে বড় ছাড়ের ঘোষণা কেন্দ্রীয় বাজেটে, খুশি মধ্যবিত্ত বাঙালি।

হাওড়া, ১ ফেব্রুয়ারি:- আয়করের ঊর্ধ্বসীমার উপরে বড় ছাড় ঘোষণা কেন্দ্রীয় বাজেটে। খুশি হাওড়ার মধ্যবিত্ত বাঙালি। আজকের কেন্দ্রীয় বাজেটে আয়কর নিয়ে বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আয়করের ঊর্ধ্বসীমার উপরে বাজেটে বড় ছাড় ঘোষণা করা হয়েছে। ৭ লক্ষ টাকা অবধি বার্ষিক উপার্জনের ক্ষেত্রে আয়করে ছাড় মিলতে চলেছে যা আগে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা অবধি আয়ের উপরে করে […]

এই মুহূর্তে কলকাতা

নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণ না হলে কর ছাড়ের সুফল পাবেনা মানুষ- চন্দ্রিমা।

কলকাতা, ১ ফেব্রুয়ারি:- সাধারণ গরিব মানুষের কথা ভেবে তৈরি হয়নি কেন্দ্রীয় বাজেট। জিনিষ পত্রের আগুন দাম নিয়ন্ত্রণ না করতে পারলে করছাড়ের কোনও সুফলই পাবেন না সাধারণ মানুষ। এই ভাষাতেই ২০২৩-২৪ এর কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।আবাস যোজনা থেকে শুরু করে একশ দিনের কাজ যে ভাবে বিরোধী শাসিত রাজ্যগুলোকে বঞ্চিত করা হয়েছে তারও […]

এই মুহূর্তে জেলা

নবরূপে উদ্বোধন শ্রীরামপুর চাতরার পুলিশ ফাঁড়ি

হুগলি, ১ ফেব্রুয়ারি:- গঙ্গার পশ্চিম তীরে শ্রীরামপুরের চাতরায় ড্যানিস আমলে তৈরী হওয়া পুলিশ ফাঁড়ির নতুন রুপে আত্মপ্রকাশ করল। ১৮৬৩ সালে তৈরী হওয়া পুলিশ ফাঁড়ি শেষ দশ বছরের বেশি সময় ধরে কর্মীর অভাবে ঢিমে তালে চলছিল। বুধবার পুলিশ ফাঁড়ির পরিকাঠামোর সংস্কার করে নতুন করে চাতরাবাসী কে নিরাপত্তার বিষয়ে সুনিশ্চিত করল কমিশনারেটের পুলিশ। এ দিন পুলিশ কমিশনার […]

এই মুহূর্তে জেলা

রাজ্য থেকে টিবি মুক্তের ডাক চাঁপদানি পৌরসভার।

প্রদীপ বসু, ১ ফেব্রুয়ারি:- আর টি বি নয়।আসুন আমাদের রাজ্যকে টিবি মুক্ত করি।চাপদানিতে এই বার্তা দিল তৃণমূল নেতৃত্ব। চাপদানির ১৯ নং ওয়ার্ড এর বিলটোলিতে পৌরসভার প্রাথমিক স্বাস্ত্যকেন্দ্রে আজ টি বি রুগীদের পরিশেবা দেওয়ার নবনির্মিত ঘরের শুভ উদবোধন করলেন পৌরপ্রধান সুরেশ মিশ্র। ছিলেন ভাইস চেয়ারম্যান বিনয় কুমার সহ অন্যান্য কাউন্সিলর সরকারি স্বাস্থ্য আধিকারিক ও আশা কর্মীরা। […]

এই মুহূর্তে জেলা

সারদা কর্তা সুদীপ্ত সেন ও দেবযানীকে চুঁচুড়া আদালতে পেশ।

হুগলি, ৩১ জানুয়ারি:- সারদা কর্তা সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে আজ চুঁচুড়া আদালতে পেশ করা হয়। পোলবা ও চন্দননগর থানার দুটি পৃথক মামলায় এদিন হাজির করানো হয় সারদা কর্তা ও তার সঙ্গীকে। সারদা চিটফান্ড মামলায় সিবিআই তদন্ত চলছে। জেল হেফাজতে রয়েছেন সারদা কর্তা। চন্দননগর থানায় বিশ্বনাথ অধিকারী নামে এক সারদা এজেন্ট ২০১৩ সালে মামলা করেছিলেন। […]

এই মুহূর্তে কলকাতা

১৫ বছরের বেশি বয়সী গাড়ি বাতিলের প্রক্রিয়া শুরু, ১লা এপ্রিল থেকে।

কলকাতা, ৩১ জানুয়ারি:- আগামী ১ লা এপ্রিল থেকে রাজ্যে ১৫ বছরের বেশি বয়সী গাড়ি বাতিলের প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে মেয়াদ উত্তীর্ণ সরকারি গাড়ি বাতিল করা হবে। এই মর্মে রাজ্যের সমস্ত আরটিওকে নির্দেশ দেওয়া হয়েছে বলে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন। হাওড়ার সাঁতরাগাছি বাস টার্মিনাসে আজ এক অনুষ্ঠানে তিনি বলেন জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ এবং […]

এই মুহূর্তে কলকাতা

এবার থেকে ২৪ ঘন্টার মধ্যেই মিলবে, ড্রাইভিং লাইসেন্স।

কলকাতা, ৩১ জানুয়ারি:- এবার থেকে রাজ্যে ২৪ ঘন্টার মধ্যেই দুচাকা ও চার চাকার গাড়ির জন্য ড্রাইভিং লাইসেন্স মিলবে। আজ থেকেই রাজ্য জুড়ে এই ব্যবস্থা চালু হতে চলেছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া সহজ করতে আগেই অনলাইনে আবেদনের ব্যবস্থা চালু হয়েছিল। এবার তা সহজতর করতে একদিনের মধ্যে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা চালু করা […]

এই মুহূর্তে জেলা

বিশ্বভারতীর উপাচার্যকেই এবার নোবেল দেওয়া উচিত, বললেন মন্ত্রী স্নেহাশিস।

হাওড়া, ৩১ জানুয়ারি:- বিশ্বভারতীর উপাচার্য, যিনি বিজেপির নির্দেশে চলেন, উনি যেরকম ভাষায় অর্মত্য সেনের মতো একজন মানুষকে নিয়ে কথা বলছেন সেটা লজ্জার। অমর্ত্য সেনের নোবেল প্রাইজ নিয়ে উনি প্রশ্ন তুলছেন। আমার তো মনে হয় উনি যেভাবে নোবেল নিয়ে গবেষণা করছেন, ওনাকেই একটা নোবেল পুরস্কার দেওয়া উচিত। মঙ্গলবার হাওড়ায় এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে […]

এই মুহূর্তে কলকাতা

প্রয়াত সাংবাদিক অশোকতরু চক্রবর্তী।

কলকাতা, ৩০ জানুয়ারি:- সাংবাদিক অশোকতরু চক্রবর্তী প্রয়াত। রবিবার রাতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে বেলঘরিয়ার ভাড়া বাড়িতে তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল ৬৭ বছর। তিন দশকের বেশি সময় আকাশবাণীর সংবাদদাতা হিসাবে কাজ করেছেন। অধুনালুপ্ত ভারত কথা কাগজে সাংবাদিকতা জীবনের শুরু। এছাড়া বহু পত্রপত্রিকায় লেখালেখির সুবাদে তিনি বিশিষ্ট মহলে সুপরিচিত ছিলেন। কবি, সুলেখক, চলচ্চিত্রকার হিসাবেও অশোকতরু সুপরিচিত […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত মেধাশ্রী প্রকল্পকে এবার সিলমোহর রাজ্যের।

কলকাতা, ৩০ জানু য়ারি:- ওবিসি পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ‘মেধাশ্রী’ প্রকল্পে এবার শিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। এই প্রকল্পে অনগ্রসর জাতির পড়ুয়ারা ৮০০ টাকা করে ভাতা হিসাবে পাবেন। এর আগে উত্তরবঙ্গে এক প্রশাসনিক সভায় এই বৃত্তির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁরই পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই প্রস্তাবে ছাড়পত্র দেওয়া হল। এর […]