স্পোর্টস ডেস্ক , ২৫ আগস্ট:- করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিংবদন্তি স্প্রিন্টার উসেইন বোল্ট। জ্যামাইকায় ৩৪ তম জন্মদিন পালন করতে গিয়ে তাঁর শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ঘটেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। বিশ্বের সর্বকালের সেরা দৌড়বিদকে সেল্ফ আইসোলেশনে পাঠানো হয়েছে বলেও খবর। এক রিপোর্টে দাবি করা হয়েছে, দুদিন আগেই উসেইন বোল্টের কোভিড-১৯ টেস্ট হয়। রবিবার সেই […]
এই মুহূর্তে
বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছাত্র। বেলুড়ে চাঞ্চল্য।
হাওড়া , ২৫ আগস্ট:- বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল এক স্কুল ছাত্র। সোমবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে বেলুড়ের লালাবাবু শায়র রোডে। পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ ওই ছাত্রের নাম সোনু হালদার ( ১২ )। সে বেলুড় বয়েজ স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। ঘটনার সময় ছাত্রের বাবা সুজিত হালদার বাড়িতে ছিলেন না। মা শিখা হালদার কাজে […]
গ্রেফতার বাংলাদেশী কুখ্যাত জলদস্যু।
বসিরহাট, ২৪ আগস্ট:- বাংলাদেশ থেকে পালিয়ে আসা কুখ্যাত জলদস্যু কে গ্রেপ্তার কোরলো বসিরহাট থানার পুলিশ। জানা যায় ধৃত ওই কুখ্যাত জলদস্যু জনাব ভারত-বাংলাদেশ সীমান্তে সুন্দরবনের মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের আটকে রেখে মুক্তিপণ আদায় করত। গত কয়েক মাস আগে বাংলাদেশের কালিন্দী নদীতে মাছ ধরতে যাওয়া এক মৎস্যজীবীর নৌকা আটকে রেখে কয়েক লক্ষ টাকা মুক্তিপণ আদায় করার […]
আমিরশাহিতে পৌঁছে কী করছেন রায়না ? দেখে নিন ।
স্পোর্টস ডেস্ক , ২৪ আগস্ট:- আইপিএল খেলতে শুক্রবারই সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে গিয়েছে তিন বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ভারতীয় ব্রিগেড। আমিরশাহি পৌঁছেই নিয়ম মেনে প্রত্যেক ক্রিকেটার ছয় দিনের আইসোলেশনে রয়েছেন। সেই আইসোলেশনেও ফিটনেস ট্রেনিং করতে দেখা গেল সিএসকে-র সুরেশ রায়নাকে। তাজ দুবাইয়ের হোটেল রুমে আইসোলেশনে রয়েছেন। সেখানেই ঘাম ঝরাতে দেখা গেল তাঁকে। ব্যস্ত ফিটনেস […]
আইপিএল এর বাকি মাত্র ২৫ দিন , কবে ক্রীড়া সূচি প্রকাশ ? জানাল বিসিসিআই ।
স্পোর্টস ডেস্ক , ২৪ আগস্ট:- আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে মেগা টুর্নামেন্ট। ফাইনাল হবে ১০ নভেম্বর। কিন্তু এখনও পর্যন্ত আইপিএল-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি বিসিসিআই। একমাসও বাকি নেই ক্রোড়পতি লিগের অথচ এত দেরি কেন করছে বিসিসিআই? সূত্রের খবর, আইপিএল শুরুর আগে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। ওই সিরিজ খেলে […]
আগামী মাসের মধ্যে ছাত্র-ছাত্রীদের হাতে সবুজ সাথী প্রকল্পে পাওনা সব সাইকেল তুলে দিতে হবে বলে নির্দেশ মুখ্যমন্ত্রীর।
নবান্ন , ২৪ আগস্ট:- করোনা আবহে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান গুলি বন্ধ থাকলেও আগামী মাসের মধ্যে ছাত্র-ছাত্রীদের হাতে সবুজ সাথী প্রকল্পে পাওনা সব সাইকেল তুলে দিতে হবে বলে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই ২৪ পরগনা ,হাওড়া ও হুগলি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দিয়ে বলেন চলতি বছরে এখনো পর্যন্ত […]
পরিবার সহায়তা প্রকল্পের মৃতের বিধবা স্ত্রীদের হাতে তুলে দিলো রিষড়া পৌরসভা।
তরুণ মুখোপাধ্যায় , ২৪ আগস্ট:- পরিবার সহায়তা প্রকল্পের এককালীন চল্লিশ হাজার টাকা মৃতের বিধবা স্ত্রীদের হাতে তুলে দেয়া হলো। আজ তৃণমূল পরিচালিত রিষড়া পৌরসভার ডক্টর নারায়ণ চন্দ্র ব্যানার্জি অধিবেশন কক্ষে এই সহায়তা চেক তুলে দিলেন রিষড়া পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিস্র। অনুষ্ঠানে বিজয়বাবু বলেন যে আজকে আমাদের সরকার যে মানুষের পাশে আছেন আমাদের দিদি […]
বন্যার জন্য আগাম সতর্কতার নির্দেশ প্রশাসনকে মুখ্যমন্ত্রীর।
নবান্ন , ২৪ আগস্ট:- করোনার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেড়শ কোটি টাকার ওপর অনুদান এসেছে। তা কাজে লেগেছে। কিন্তু অন্যরা যা তুলেছে কেউ জানতে পারেনি। পিএম কেয়ার ফান্ডে কত টাকা জমা পড়েছে তা কেউ জানতে পারেনি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী বলেন, ‘কেউ কেউ প্রশ্ন করছে সরকার কত মাস্ক কিনেছে। এসব প্রশ্ন করার আগে […]
লকডাউনে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে বলাগড়ের রণপা শিল্পীরা।
হুগলি , ২৪ আগস্ট:- বলাগড়ের ডুমুরদহ এলাকায় প্রায় ২০০ টি পরিবার এই শিল্পের সাথে যুক্ত।করোনা পরিস্থিতিতে লকডাউনের ফলে এই শিল্প এখন প্রায় বন্ধের মুখে।ফলে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তারা ।একটা সময় ডুমুরদহ এলাকায় হিরু ডাকাত ও বিশে ডাকাত রণপা সেজে ডাকাতি করত। এখন তারা নেই ,কিন্তু রনপা শিল্প রয়ে গেছে । বর্তমানে ২০০ টিরও […]
জেলাশাসকের কাছে ডেপুটেশন দিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল।
উত্তর দিনাজপুর , ২৪ আগস্ট:- হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্ত, চোপড়ায় কিশোরী খুনের ঘটনায় দোষীদের গ্রেফতার এবং দাড়িভিটে পুলিশের গুলিতে রাজেশ তাপসের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবি নিয়ে উত্তর দিনাজপুর জেলাশাসকের কাছে ডেপুটেশন দিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। চোপড়ায় কিশোরী খুন ও হেমতাবাদে বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ […]

