স্পোর্টস ডেস্ক , ২৪ আগস্ট:- আইপিএল খেলতে শুক্রবারই সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে গিয়েছে তিন বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ভারতীয় ব্রিগেড। আমিরশাহি পৌঁছেই নিয়ম মেনে প্রত্যেক ক্রিকেটার ছয় দিনের আইসোলেশনে রয়েছেন। সেই আইসোলেশনেও ফিটনেস ট্রেনিং করতে দেখা গেল সিএসকে-র সুরেশ রায়নাকে। তাজ দুবাইয়ের হোটেল রুমে আইসোলেশনে রয়েছেন। সেখানেই ঘাম ঝরাতে দেখা গেল তাঁকে। ব্যস্ত ফিটনেস ট্রেনিংয়ে। সেই ভিডিয়োতেই দেখা গেল গগনচুম্বী বর্জ খালিফার একটা ঝলকও। এই ছয় দিনের আইসোলেশনে থাকাকালীন তিনবার কোভিড পরীক্ষা হবে। সেই পরীক্ষার ফল নেগেটিভ এলে তবেই মিলবে অনুশীলনের অনুমতি।
Related Articles
ভোটের আগে বোমা ও অস্ত্র উদ্ধারে জেলাগুলিকে কড়া নির্দেশ কমিশনের।
কলকাতা, ১০ জুন:- পঞ্চায়েত ভোটের প্রথম পর্ব নির্বিঘ্ন করতে তত্পর রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়ন পর্বের প্রথম দিনে ডোমকল, খড়গ্রাম সহ বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত গন্ডগোলের ছবি ধরা পড়ায় প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। শনিবার সকালে তিন জেলা- মুর্শিদাবাদ, আসানসোল, উত্তর ২৪ পরগনার পরিস্থিতি জানতে চেয়ে কমিশনার রাজীব সিনহা সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের ফোন করেন। সূত্রে […]
হাওড়ায় ভূগর্ভস্থ জলাধারের পাইপ লাইন প্রতিস্থাপনের কাজ শুরু হলো। সূচনা করলেন মন্ত্রী অরূপ রায়।
হাওড়া, ২১ ফেব্রুয়ারি:- মধ্য ও দক্ষিণ হাওড়ায় পানীয় জল সরবরাহের লক্ষ্যে হাওড়া পৌরনিগম কর্তৃক নবনির্মিত ওলাবিবিতলা ভূগর্ভস্থ জলাধারের পাইপ লাইন প্রতিস্থাপন পর্বের উদ্বোধন হলো আজ। সোমবার সকালে ওই অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। হাওড়ার ওলাবিবিতলা এইচআইটি ময়দানে আয়োজিত ওই অনুষ্ঠানে হাওড়া পুরনিগমের মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী, উপ মুখ্য […]
উধাও ছেলে , রিষড়ায় বৃদ্ধা মাকে ঘরে ফেরালো গ্রীণ ভ্যলান্টিয়ার্স।
হুগলি , ১৭ জুন:- কী কান্ড! বৃদ্ধা মা করোনা আক্রান্ত। ভর্তি রিষড়া সেবা সদনে। সুস্থ হয়েছেন। কিন্তু তাঁর ছেলে, মায়ের কোনো খোঁজই নিচ্ছিল না। ফোন নম্বরটাও দিয়েছিল ভুল। ঠিকানা গোলমেলে। করোনা আক্রান্ত ৭০ বছরের বৃদ্ধা মা কে রিষড়া সেবাসদনের সেফ হাউসে ভর্তি করেছিলেন ছেলে। তারপর থেকে আর কোনো খোঁজ করেনি মায়ের। বৃহস্পতিবার বৃদ্ধা মা সুস্থ্য […]








