বাঁকুড়া , ২৪ আগস্ট:- বাড়ির আসবাব পত্রে হঠাৎ করেই রহস্য জনক ভাবে লেগে যাচ্ছে আগুন। আগুন লেগে নষ্ট হচ্ছে বাড়ির মূল্যবান জিনিস। এই রহস্য জনক ঘটনা ঘটছে বাঁকুড়ার জয়পুর থানার শ্যামসুন্দরপুর গ্রামের রায় পরিবারে। এই রহস্য জনক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সাথে সাথে গ্রামবাসী ও রায় পরিবারের সদস্যের মধ্যে রহস্য দানা বেঁধেছে এলাকায়। […]
এই মুহূর্তে
অগ্নিগর্ভ প্যারিস , হারের পর পিএসজি সমর্থকদের বিক্ষোভ ।
স্পোর্টস ডেস্ক, ২৪ আগস্ট:- বায়ার্নের কাছে হারের পর শান্ত প্যারিসকে রীতিমতো অশান্ত করে ফেললেন পিএসজি সমর্থকরা। ভাঙচুর, অগ্নিসংযোগ, মারধর এ সবই হল। এমনকী করোনার আতঙ্কও রাশ টানতে পারল না সমর্থকদের আবেগে। শেষপর্যন্ত পুলিশকে লাঠিচার্জ করতে হল, এমনকী ছুঁড়তে হল কাঁদানে গ্যাসও। গতকাল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দেখার জন্য পিএসজির (PSG) নিজস্ব স্টেডিয়ামে দুটি জায়ান্ট স্ক্রিন বসানো […]
ডোমজুড়ের বাঁকড়ার অশান্তির ঘটনায় গ্রেফতার ৬।
হাওড়া , ২৪ আগস্ট:- বাইক রাখাকে কেন্দ্র করে রবিবার ডোমজুড়ের বাঁকড়া এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ মোট ছয় জনকে গ্রেফতার করেছে। রবিবার রাতেই পুলিশ এদের গ্রেফতার করে। ধৃতদের সোমবার হাওড়া আদালতে তোলা হয়।পুলিশ সূত্রের খবর, মোটর বাইক রাখা নিয়ে দুই পাড়ার মধ্যে রবিবার এই তুমুল গন্ডগোল বাধে। সেই ঘটনায় রশিকল […]
আদালতের রায়ে মুক্তি পেলেন খুনের মামলায় অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রাই।
হাওড়া , ২৪ আগস্ট:- দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে মুক্তি পেলেন খুনের মামলায় অভিযুক্ত হাওড়া পুরসভার ২৯নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শৈলেশ রাই। তার সঙ্গেই মুক্তি পেয়েছেন আরও পাঁচ অভিযুক্ত। ২০১৬ সালের ১৭জুন হাওড়া থানা এলাকার রাউন্ড ট্যাঙ্ক লেনের শান্তিনিকেতন আবাসনের নিরাপত্তারক্ষী বিজয় মল্লিক খুন হন। সেই খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত […]
নেইমারদের আটকে , আবারও ইউরোপ সেরা বায়ার্ন মিউনিখ।
স্পোর্টস ডেস্ক, ২৪ আগস্ট:- ষষ্ঠবারের জন্য ইউরোপ সেরার শিরোপা উঠল বায়ার্ন মিউনিখের মাথায়। চ্যাম্পিয়ন লিগের ফাইনালে পিএসজি-কে ১-০ গোলে হারিয়ে খেতাব জিতে নিল বায়ার্ন। অন্যদিকে তীরে এসেও তরী ডুবল প্যারিস সা জাঁ-র। অঘটন ঘটার মতো একাধিক পরিস্থিতি তৈরি হয়েছিল ম্যাচে। বিশেষ করে প্রথমার্ধে নেইমার কিংবা এমবাপে নিজেদের নামের প্রতি সুবিচার করলে পরিষ্কার দু’গোলে এগিয়ে যাওয়ার […]
কোভিড জয়ীদের সংবর্ধনা জানানো হল হাওড়ায়।
হাওড়া , ২৪ আগস্ট:- ফুলে, ফলে শঙ্খধ্বনিতে সংবর্ধনা জানানো হল কোভিড জয়ীদের। হাওড়া পুরসভার ২৫ নং ওয়ার্ডের কোভিড জয়ীদের সোমবার সকালে এক অনুষ্ঠানে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হল। প্রাক্তন পুরোপিতা বিশ্বনাথ দাস এদিন সকালে ২২জন কোভিড জয়ীকে মেডেল, পুষ্পস্তবক, ফুল ও ফলের ডালিতে সংবর্ধনা জানান। কোভিড জয়ীদের মনোবল বাড়াতেই এই অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত ছিলেন এলাকার সাধারণ […]
যাত্রীবাহী বাসের মধ্যে এক বাস কর্মীর গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ উদ্ধার।
হুগলি , ২৪ আগস্ট:- একটি যাত্রীবাহী বাসের মধ্যে এক বাস কর্মীর গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ উদ্ধার। হুগলীর চুঁচুড়ার বাসস্ট্যান্ড এলাকার ঘটনা। মৃতের নাম শেখ মহরম, অভিযোগ বাসটি পুলিশের ভাড়া খাটতো। আজ সকালে স্থানীয়রা বাসের জানালা দিয়ে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়, পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এটি খুন না আত্মহত্যা তা […]
করোনা আবহের মধ্যেই অঙ্গদানের নজির হুগলি জেলার উত্তরপাড়ায়।
হুগলি , ২৪ আগস্ট:- করোনা পর্বে ফের অঙ্গদানের নজির হুগলি জেলায়। এবার ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেসে ভর্তি থাকা এক রোগীর ব্রেন ডেথ হওয়ায় তাঁর ফুসফুস, দুটি কিডনি, কর্নিয়া, ও স্কিন প্রতিস্থাপন করা হচ্ছে অন্য রোগীদের শরীরে। ফুসসুস যাচ্ছে সুদূর হায়দরাবাদে।কলকাতা থেকে ভিন রাজ্যে ফুসফুস যাওয়ার ঘটনা এই প্রথম বলেই জানা গিয়েছে। হায়দরাবাদ থেকে চিকিৎসকরা কলকাতায় […]
উন্নয়নকে সামনে রেখেই আগামী বিধানসভা ভোটে জয় ছিনিয়ে আনবে শাসক দল – মহুয়া মৈত্র।
নদীয়া , ২৩ আগস্ট:- বিজেপির ধর্মের রাজনীতি আর তৃণমূলের উন্নয়নকে সামনে রেখেই আগামী বিধানসভা ভোটে জয় ছিনিয়ে আনবে রাজ্যের শাসক দল। রবিবার কৃষ্ণনগর পৌরসভার একটি হলে সাংগঠনিক বৈঠক করে কথা বললেন নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া মৈত্র। রবিবার ছুটির দিনে কৃষ্ণনগর পৌরসভার একটি হলে সাংগঠনিক বৈঠক ডাকেন জেলা সভাপতি। সেখানেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে […]
তৃণমূলের পতাকাতলে রাজ্যের যুবসমাজ।
হাওড়া , ২৩ আগস্ট:- তৃণমূল কংগ্রেসে যোগ দিতে যুবক যুবতীদের উদ্বুদ্ধ করলেন রাজ্যের ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী ও দলের হাওড়া জেলা (শহর) সভাপতি লক্ষীরতন শুক্লা। রবিবার বিকেলে বেতড় মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে ওই যুবক যুবতীদের সঙ্গে মিলিত হন লক্ষ্মীরতন। ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ বিধায়ক জটু লাহিড়ী, ব্রজমোহন মজুমদার। ১৮ থেকে ৩৫ বছরের ওই যুবক […]

