হুগলি , ২৪ আগস্ট:- বলাগড়ের ডুমুরদহ এলাকায় প্রায় ২০০ টি পরিবার এই শিল্পের সাথে যুক্ত।করোনা পরিস্থিতিতে লকডাউনের ফলে এই শিল্প এখন প্রায় বন্ধের মুখে।ফলে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তারা ।একটা সময় ডুমুরদহ এলাকায় হিরু ডাকাত ও বিশে ডাকাত রণপা সেজে ডাকাতি করত। এখন তারা নেই ,কিন্তু রনপা শিল্প রয়ে গেছে । বর্তমানে ২০০ টিরও বেশি পরিবার এই শিল্পকলার সঙ্গে যুক্ত। সংসার চলে রনপা শিল্পের কাজের মধ্য দিয়ে। শিল্পীর কোথায়, লকডাউনের ফলে চরম সমস্যায় পড়েছেন তারা ।বেশ কয়েকজন শিল্পী ভাতা পেলেও অনেকেই তা থেকে বঞ্চিত । ফলে নুন আনতে পান্তা ফুরায় সংসারে। বাধ্য হয়েই অনেকে অন্য পেশায় যুক্ত হচ্ছেন তারা।কিন্তু বাপ ঠাকুদ্দার তৈরি করা শিল্পকলা ছেড়ে যেতেও পারছেন না। তাদের দাবি সরকার তাদের শিল্পী ভাতা দেওয়ার ব্যবস্থা করুক। করোনা সচেতনতার বার্তা হিসেবে একটি হ্যান্ডবিল নিজেরাই উদ্যোগ নিয়ে এলাকায় ঘুরে ঘুরে তা বিলি করছে এখন। এই উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছে। এখন দেখার এইসব অভাব অনটনে থাকা রনপা শিল্পীদের করুণ অবস্থা কবে ঘোচে সেই দিকে তাকিয়ে এইসব রনপা শিল্পীরা।
Related Articles
পরিবেশ আদালতে ধাক্কা রাজ্যের , সরোবরে ছট পুজোর আবেদন খারিজ ।
কলকাতা , ১৭ সেপ্টেম্বর:- ফের আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার। গত বছর রবীন্দ্র সরোবরে ছট পুজো রুখতে তুমুল সক্রিয়তার পর এবার ১৮০ ডিগ্রি অবস্থান বদল করে সরোবরে ছট পুজো করার অনুমোদন চেযে ঝাতীয় পরিবেশ আদালতের দ্বারস্থ হয়েছিল কেএমডিএ। কেএমডিএ-র সেই আবেদন খারিজ করে দিয়েছে গ্রিন ট্রাইবুনাল। পরিবেশ আদালত স্পষ্ট বাষায় জানিয়ে দিয়েছে, কোনও শর্তেই রবীন্দ্র […]
অতিরিক্ত পাঁচ বছর আয়ের রাস্তা খুললো পুর কর্মীদের।
কলকাতা, ১৯ মার্চ:- এক ধাক্কায় পাঁচ বছর বাড়ল পুর কর্মীদের অবসরের বয়স।নগরোয়ান্নয়ন দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এবার থেকে পুর স্বাস্থ্যকর্মী ও ফার্স্ট টায়ার সুপারভাইজারদেল অবসরের বয়স বাড়িয়ে ৬৫ বছর করা হল। এর আগে সরকারি নিয়ম অনুসারে এতদিন তাদের অবসরের বয়স ছিল ৬০ বছর। এই খবরে খুশি সমস্ত পুর স্বাস্থ্যকর্মীরা। চাকরি জীবনের মেয়াদ […]
বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে আরও কর্মমুখী করার উদ্যোগ নিলো সরকার।
কলকাতা, ২১ জুন:- প্রতিযোগিতার বাজারে রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে আরও কর্মমুখী করে তুলতে তাদের দক্ষতা উন্নয়নে রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে এই সংক্রান্ত একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। আধুনিক পদ্ধতিতে তাদের কিভাবে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেই বিষয়টি খুঁজে দেখতে […]







