স্পোর্টস ডেস্ক , ২৫ আগস্ট:- করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিংবদন্তি স্প্রিন্টার উসেইন বোল্ট। জ্যামাইকায় ৩৪ তম জন্মদিন পালন করতে গিয়ে তাঁর শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ঘটেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। বিশ্বের সর্বকালের সেরা দৌড়বিদকে সেল্ফ আইসোলেশনে পাঠানো হয়েছে বলেও খবর। এক রিপোর্টে দাবি করা হয়েছে, দুদিন আগেই উসেইন বোল্টের কোভিড-১৯ টেস্ট হয়। রবিবার সেই টেস্টের ফল সামনে আসে। তাতে কিংবদন্তি দৌড়বিদকে করোনা ভাইরাস পজেটিভ বলে দেখানো হয়েছে বলে খবর। উল্লেখ্য সদ্য বাবা হওয়া বোল্ট পুত্র সন্তানের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। সেই তিনিই করোনা ভাইরাসের আবহে ধুমধাম করে জন্মদিন পালন করে বিতর্কেও জড়িয়েছেন। ইতিমধ্যে বোল্টের সংস্পর্শে যারা এসেছেন, তাঁদের কোভিড-১৯ টেস্ট করা হচ্ছে বলেও খবর।
Related Articles
নিষিদ্ধ শব্দ বাজির বিরুদ্ধে অভিযান আরামবাগে।
হুগলি, ২৮ অক্টোবর:- আরামবাগ মহকুমা জুড়ে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান শুরু করলো পুলিশ। গত দুই দিন ধরে প্রায় একশো দশ কেজির মতো নিষিদ্ধ শব্দবাজী উদ্ধারের পাশাপাশি তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এদিন ধৃতদের মেডিকেল পরীক্ষা করার পর আরামবাগ মহকুমা আদালতে তোলে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, আরামবাগ মহকুমার চারটি থানা এলাকাতেই চলছে নিষিদ্ধ শব্দবাজীর বিরুদ্ধে অভিযান। […]
উত্তপ্ত নন্দীগ্রামে আজ বিজেপির ১২ ঘন্টার বনধ্।
নন্দীগ্রাম, ২৭ নভেম্বর:- গতকালই নন্দীগ্রামের হরিপুর কিষান মান্ডিতে গ্রামবাসীদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। জনরোষের শিকার হয়েছিলেন কৃষি আধিকারিক। আর এরপর গতকালই শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা তথা পঞ্চায়েত সদস্য মেঘনাদ পাল সহ 6 জন বিজেপির প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। সেই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে নন্দীগ্রাম জুড়ে চলছে ১২ ঘন্টার […]
যুবকের অস্বাভাবিক মৃত্যু হাওড়ার বাঁকড়ায়। খুন বলে সন্দেহ।
হাওড়া, ২৪ জুলাই:- বছর পঁয়ত্রিশের এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রবিবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া পশ্চিমপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আনারুল (৩৫)। তিনি স্থানীয় ওই এলাকার জলার বাসিন্দা। তিনি একটি ইমারতের দ্রব্য বিক্রির গোলায় কাজ করতেন। এলাকার মানুষের সন্দেহ কে বা কারা তাঁকে খুন করে এখানে ফেলে রেখে গিয়েছে। মৃতদেহের নাক […]











