এই মুহূর্তে কলকাতা

কলকাতার পাশাপাশি জেলার কোভিড হাসপাতালগুলিতেও শয্যা বাড়ানো হচ্ছে জানালো রাজ্য ।

কলকাতা , ২০ অক্টোবর:- উৎসবের মরসুমে করোনা চিকিৎসায় রাজ্য সরকার বিভিন্ন সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজে দুই হাজার ২৭৪ টি কোভিড শয্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে কলকাতা মেডিকেল কলেজ সহ রাজ্যের আঠারোটি হাসপাতালে অক্সিজেন সুবিধা যুক্ত এক হাজার ৬৩৯টি এবং একুশটি হাসপাতালে আইসিইউ সুবিধাযুক্ত ৬৩৫ টি শয্যার ব্যবস্থা করা হচ্ছে বলে স্বাস্থ্য দপ্তরের তরফে […]

এই মুহূর্তে জেলা

পিঁয়াজের ঝাঁজে নাভিশ্বাস গৃহস্থের।

হুগলী , ২০ অক্টোবর:- পূজোর আগে সেঞ্চুরি হাঁকাতে চলেছে পেঁয়াজ। হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। আজ শেওড়াফুলি পাইকারি আরতে কেজি প্রতি ৬৫-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে পিঁয়াজ। শেওড়াফুলি পাইকারি আরৎ সূত্রে খবর, মহারাষ্ট্রের নাসিকে আজকে পেঁয়াজের দাম কেজি প্রতি ৮০ টাকা। আগেই দক্ষিণভারতের অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও মহারাষ্ট্রে বৃষ্টিতে ব্যাপক পরিমানে পিঁয়াজ ক্ষতি হয়েছে। ফলে […]

এই মুহূর্তে জেলা

৪৯০ বছরের নিত্যানন্দ মহাপ্রভুর প্রতিষ্ঠিত মেজ বাটির দুর্গা পুজো খড়দহে

বারাকপুর , ২০ অক্টোবর:- করোনা অতিমারির ফলে এবার বাঙালির দুর্গোৎসব অনেকটাই ফিকে। তবুও ঐতিহ্য ও পরম্পরা মেনে এবারও খরদহের মেজবাটির পুজো প্রস্তুতি চলছে জোর কদমে। যদিও পুজো ঘিরে আগের মতন সেই জৌলুস বা চাকচিক্য এখন আর নেই। কিন্তূ পুরানো ঐতিহ্য ও পরম্পরা বজায় রেখে দশভুজা মা কাত্যায়নি রুপে পূজিত হন খড়দহের মেজবাটিতে। ১৪৫২ শকাব্দের ১৫৩০ […]

এই মুহূর্তে জেলা

হাইকোর্টের রায় বলবৎ করতে পথে নেমে পরলো চন্দননগর কমিশনারেট।

সুদীপ দাস , ২০ অক্টোবর:- কোলকাতা হাইকোর্টের রায় বলবৎ করতে পথে নেমে পরলো চন্দননগর কমিশনারেট। মঙ্গলবার সকালে চন্দননগর কমিশনারেটের ডেপুটি কমিশনার তথাগত বসুর নেতৃত্বে আজ চুঁচুড়া থানা এলাকার পুজো মন্ডপগুলি পরিদর্শন করতে বের হন পুলিশ আধিকারিকরা। ডিসিপির পাশাপাশি উপস্থিত ছিলেন এসিপি-১ পলাশ ঢালি সহ চুঁচুড়া থানার পুলিশ কর্মীরা। এদিন চুঁচুড়া থানা এলাকার মোট ৬ টি […]

এই মুহূর্তে জেলা

চতুর্থীর সকালে জোড়া দুর্ঘটনা হাওড়ায়। মৃত ১। জখম ১।

হাওড়া , ২০ অক্টোবর:- সোমবার তৃতীয়ার রাতে হাওড়ার দাশনগরে লরির ধাক্কায় বাইক আরোহী মহিলার মৃত্যুর পর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই মঙ্গলবার চতুর্থীর সকালে দুটি পৃথক দুর্ঘটনা ঘটেছে হাওড়া শহরে। এদিন ভোরে প্রথম ঘটনাটি ঘটে বালি ব্রিজের আন্ডারপাসে। ঘটনায় মারা যান এক লরিচালক। এরপর বেলা ১১টা নাগাদ অপর দুর্ঘটনাটি ঘটে হাওড়া ময়দান বঙ্গবাসীর সামনে। এখানে […]

এই মুহূর্তে খেলাধুলা

দ্বিতীয় ডিভিশন আইলিগ চ্যাম্পিয়ন মহামেডান

স্পোর্টস ডেস্ক, ২০ অক্টোবর:- সোমবার বেঙ্গালুরু ইউনাইটেডের সঙ্গে ম্যাচ গোলশূন্যভাবে শেষ হতে অপরাজিত দল হিসেবেই ট্রফি হাতে তুলল মহামেডান স্পোর্টিং ক্লাব। আইলিগ দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়ন তারা। ইস্টবেঙ্গল, মোহনবাগান আইএসএলে (ISL) চলে যাওয়ায় আইলিগে একমাত্র দল হিসেবে কলকাতার প্রতিনিধিত্ব করবে। সোমবার ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোনও দল গোল করতে পারেনি। তবে ম্যাচ শেষ হতেই উচ্ছ্বাসে ফেটে […]

এই মুহূর্তে খেলাধুলা

সর্বনিম্ন স্কোর ! ধোনির ২০০ তম ম্যাচেও হার চেন্নাই এর

স্পোর্টস ডেস্ক , ২০ অক্টোবর:- এটা ছিল আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে ধোনির ২০০তম ম্যাচ। কিন্তু, ব্যাট হাতে বড় রান পাননি তিনি। ২৮ বলে ২৮ করে রান আউট হয়েছিলেন। চেন্নাইও হারল রাজস্থানের কাছে। আইপিএলের প্লে-অফে যাওয়ার রাস্তা দুর্গম হয়ে উঠল সিএসকে-র সামনে। বাকি ম্যাচগুলোর প্রতিটাতে জিতলে তাদের পয়েন্ট পৌঁছবে ১৪-তে। যা মোটেই প্লে-অফ নিশ্চিত করছে না। প্রথমার্ধে টস জিতে ব্যাট করতে নেমে ৫ […]

এই মুহূর্তে জেলা

কল্পকের কল্পনায় মা দূর্গার আবির্ভাব লকডাউনে !

সুদীপ দাস , ২০ অক্টোবর:- সাধারনের কাছে লকডাউন যখন অভিশাপ, তখন লকডাউনকে কাজে লাগিয়েই নিজের শিল্প কল্পনাকে বাস্তবিক রূপ দিয়েছে চুঁচুড়া ধরমপুর মহিষমর্দিনীতলার বাসিন্দা কল্পক রায়। কল্পক বটানি অনার্সে ২য় বর্ষের ছাত্র। ছোটবেলা থেকে পড়শুনা তার ধ্যান-জ্ঞান হলেও ছবি আঁকতে ভালোবাসতো সে। পাশাপাশি হাতের কাজেও সমান আগ্রহী সে। যদিও পড়ার চাপে সেসবে কোনদিনই সময় দিতে […]

এই মুহূর্তে জেলা

দুর্ঘটনা হাওড়ার বালিটিকুরিতে। মহিলার মৃত্যু। আক্রান্ত পুলিশ। থানার গাড়ি ভাঙচুর।

হাওড়া, ১৯ অক্টোবর:- পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল হাওড়ার দাশনগর থানা এলাকার বালিটিকুরিতে। ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আক্রান্ত হয় পুলিশ। পুলিশ কর্মীকে নিগ্রহের পাশাপাশি থানার গাড়ি ভাঙচুর করা হয়। সোমবার রাতে বাইকের সঙ্গে বালিবোঝাই লরির সংঘর্ষ হয়। মৃত্যু হয় বাইকের আরোহী মহিলার। গুরুতর জখম হন তাঁর স্বামী ও সন্তান। ঘাতক লরিতেও […]