স্পোর্টস ডেস্ক, ২০ অক্টোবর:- সোমবার বেঙ্গালুরু ইউনাইটেডের সঙ্গে ম্যাচ গোলশূন্যভাবে শেষ হতে অপরাজিত দল হিসেবেই ট্রফি হাতে তুলল মহামেডান স্পোর্টিং ক্লাব। আইলিগ দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়ন তারা। ইস্টবেঙ্গল, মোহনবাগান আইএসএলে (ISL) চলে যাওয়ায় আইলিগে একমাত্র দল হিসেবে কলকাতার প্রতিনিধিত্ব করবে। সোমবার ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোনও দল গোল করতে পারেনি। তবে ম্যাচ শেষ হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন মহামেডান খেলোয়াড়, কর্তা এবং সমর্থকরা। কারণ শুধু দ্বিতীয় ডিভিশন আই লিগ জয় নয়, সাত বছর পর আই লিগের মূল পর্বে খেলবে সাদা–কালো ব্রিগেড। গোটা টুর্নামেন্টে একটি ম্যাচও না হেরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় ক্লাবের সভ্য–সমর্থকদের আনন্দ যেন এবার আরও বেশি। সব মিলিয়ে পাঁচ দলের মধ্যে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মহামেডান। এদিন খোদ রাজ্যের ক্রীড়ামন্ত্রী ফুটবলারদের হাতে ট্রফি তুলে দেন। সল্টলেক স্টেডিয়াম থেকে হয় শোভাযাত্রাও।
Related Articles
রাজ্য সফরে এসে আজ বেলুড় মঠে আসবেন নাড্ডা।
হাওড়া, ৯ জুন:- বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ বৃহস্পতিবার সকালে হাওড়ায় বেলুড় মঠে আসবেন। ইতিমধ্যেই সব প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় সূত্রের খবর, সকাল সাড়ে ৮টা নাগাদ বেলুড় মঠে আসবেন তিনি। মঠের মূল মন্দির সহ বিভিন্ন মন্দির ঘুরে দেখার পাশাপাশি তিনি মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করবেন।উল্লেখ্য, মঙ্গলবার রাতে কলকাতায় আসেন জেপি নড্ডা। বুধবার সকাল থেকে একাধিক […]
আজ আইপিএলে হাইভোল্টেজ ডুয়েলে মুখোমুখি চেন্নাই ও দিল্লি ।
স্পোর্টস ডেস্ক, ২৫ সেপ্টেম্বর:- শুক্রবার মেগা ডুয়েলে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস-চেন্নাই সুপার কিংস। আকর্ষণের কেন্দ্রে ধোনি বনাম শ্রেয়স আইয়ারের ক্যাপ্টেন্সি। শেষবার গত বছরের আইপিএলের কোয়ালিফায়ার্সে মুখোমুখি হয়েছিল দুই দল। আইপিএলে দিল্লি বনাম চেন্নাই ম্যাচ হলেই তারুণ্য বনাম ওল্ড এজ এই শিরোনাম উঠে আসে। তরুণদের কাঁধে চেপে শেষ ম্যাচে কিংস ইলেভেন সুপার ওভারে ম্যাচ বার করে নিয়েছে। […]
ক্ষতিগ্রস্ত হওয়া শিল্পীদের বিকল্প আয়ের সুযোগ করে দিতে শিল্প উৎসবের আয়োজন করার সিদ্ধান্ত।
কলকাতা , ২৯ সেপ্টেম্বর:- করোনা সংক্রমণ ও তার জেরে চলা লকডাউন এর জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়া শিল্পীদের বিকল্প আয়ের সুযোগ করে দিতে রাজ্য সরকার একটি বিশেষ শিল্প উৎসবের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী শুক্রবার গান্ধী জয়ন্তী দিন থেকে শুরু হয় সৃষ্টির উৎসব নামে এই বিশেষ কর্মসূচি ভাইফোঁটা পর্যন্ত চলবে। কলকাতার ঢাকুরিয়ার সৃষ্টি ভবন চত্বরে এই […]







