স্পোর্টস ডেস্ক , ২০ অক্টোবর:- বার্মিংহাম সিটির তারকা জা মাগোমাকে এ বার খেলতে দেখা যাবে লাল-হলুদ জার্সিতে। সোমবারই ষষ্ঠ বিদেশি হিসেবে সরকারি ভাবে তাঁর নাম ঘোষণা করল এসসি ইস্টবেঙ্গল। উচ্ছ্বসিত মাগোমা বলেছেন, ‘‘গোয়ায় দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। এসসি ইস্টবেঙ্গলের সমর্থকদের আবেগ সম্পর্কে আমি ওয়াকিবহাল। আমার লক্ষ্য থাকবে ওঁদের জন্য সব সময় নিজের সেরাটা দেওয়ার।’’ ৩২ বছর বয়সি মাগোমার উত্থান টটেনহ্যাম হটস্পারের যুব দল থেকে। ২০০৯ সালে তিনি যোগ দেন বার্টন অ্যালবিয়নে। পাঁচ বছর খেলার পরে সই করেন শেফিল্ড ওয়েডনেসডে-তে। ২০১৫ সালে কঙ্গো জাতীয় দলের মিডফিল্ডার মাগোমা যোগ দেন বার্মিংহামে। ২০১৭-১৮ মরসুমে দলের বর্ষসেরা ফুটবলারও হন তিনি।
Related Articles
হুগলী-চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ
হুগলি, ৫ মে:- হুগলী-চুঁচুড়া পৌরসভায় ফের একবার অস্থায়ী পৌর কর্মচারীদের অসন্তোষ। দৈনিক ১০০ টাকা মজুরি বৃদ্ধির দাবি এবং অনুপস্থিত তথা ‘ভূতুড়ে’ কর্মচারীদের চিহ্নিত করে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের দাবিতে আজ পৌরসভা চত্বরে বিক্ষোভে সামিল হন অস্থায়ী শ্রমিক সংগঠনের সদস্যরা। এই দিন পৌর প্রধান অমিত রায়ের দপ্তরের সামনেই অবস্থান বিক্ষোভ করেন কর্মচারীরা। এর আগেও সঠিক সময়ে বেতন […]
থানা ছেড়ে জনপ্রতিনিধির ভূমিকায় পুলিশ , অবাক কান্ড পোলবায়।
হুগলি, ১২ ফেব্রুয়ারি:- পুলিশ গ্রামে ঘুরে মানুষের সমস্যা শুনছে, আর তা নিয়েই শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। জানা যায়, পোলবা থানার অফিসার ইনচার্জ অরূপ কুমার মণ্ডল তাঁর সহ কর্মীদের নিয়ে আজ পোলবা থানা এলাকার বিভিন্ন পঞ্চায়েতে ঘোরেন। সরাসরি মানুষের সাথে কথা বলে তাদের সমস্যার কথা জানতে চান। রাস্তাঘাট, পানীয় জল সহ অন্যান্য পরিষেবা ঠিকঠাক আছে […]
ব্যান্ডেলের দেবানন্দপুর এলাকায় উদ্ধার একটি তক্ষক।
হুগলি,২৫ এপ্রিল:- হুগলীর ব্যান্ডেলের দেবানন্দপুর এলাকায় উদ্ধার একটি তক্ষক। দেবানন্দপুরের লোকালয়ের মধ্যেই একটি ফাঁকা যায়গায় কয়েকদিন ধরেই সাপের শব্দ পাওয়া যাচ্ছিল বলে খবর দিচ্ছিলেন সেখানকার মানুষ রা। সেই মত তারা খবর দেন বন্য প্রানী প্রেমী চন্দন সিং কে। হুগলী জেলায় চন্দন সিং কে প্রশাসন থেকে সাধারন মানুষ প্রায় সকলেই চেনেন। শনিবার বেলার দিকে সেখানে গিয়ে […]










