হুগলি , ২২ ডিসেম্বর:- মাত্র ১৫ বছর বয়সেই ১৭ বছরের এক নাবালকের হাত ধরে ঘর ছাড়ে এক নাবালিকা। বীরভূম থেকে চলে আসা নাবালকের বাড়ি চুঁচুড়া পাঙ্খাটুলিতে। দুদিন পর নাবালকের বাড়ির লোক দু’জনের বিয়ে দিয়ে দেয়। খবর যায় ডালসা ও চাইল্ড লাইনের কাছে। মঙ্গলবার দুপুরে চুঁচুড়া থানার পুলিশের সহযোগীতায় নাবালকের বাড়িতে গিয়ে দুজনকেই উদ্ধার করে থানায় […]
এই মুহূর্তে
গ্রুপ ডি ওয়েটিং প্রার্থীদের নবান্নে ডেপুটেশন কর্মসূচি।
হাওড়া , ২২ ডিসেম্বর:- গ্রুপ ডি ওয়েটিং প্রার্থীরা আজ নবান্নে ডেপুটেশন কর্মসূচি নেন। এদের দাবি ছিল স্বচ্ছতার সঙ্গে আপডেটেড শূন্যপদে সকল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েট লিস্টেড চাকরিপ্রার্থীদের যথাশীঘ্র চাকরি সুনিশ্চিত করতে হবে। এদের অভিযোগ, ২০১৭ সাল থেকে গত তিন বছর যাবৎ এরা চাকরির জন্য সব জায়গায় ছুটে গেছেন। সরকারের কাছে আবেদন করেছেন। অথচ কোনও […]
গোঘাটে ভয়াবহ বাস দুর্ঘটনা , মৃত তিন , আহত পঁচিশ।
হুগলি , ২২ ডিসেম্বর:- হুগলি জেলায় ঘটে গেল ভয়াবহ বাস দুর্ঘটনা। এই দুর্ঘটনায় ইতিমধ্যে তিন জনের মৃত্যু হয়েছে এবং আহত বহু। এদিন গোঘাট থেকে কামারপুকুর যাচ্ছিল একটি যাত্রী বোঝাই বাস। পথে মান্দারণ এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটিতে যাত্রী বোঝাই থাকায় সকলেই দুর্ঘটনার কবলে পড়েন। সকলকে প্রথমে উদ্ধার করে কামারপুকুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। […]
মৃত সিভিক ভলেন্টিয়ার পরিবারের একজনকে চাকরি , আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত।
কলকাতা , ২২ ডিসেম্বর:- রাজ্য সরকার কর্মরত অবস্থায় মৃত সিভিক ভলেন্টিয়ার কর্মীদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন বিভিন্ন জেলায় কর্মরত অবস্থায় এখনো পর্যন্ত যে ৩৪৫ জন সিভিক ভলেন্টিয়ার এর মৃত্যু হয়েছে তাদের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া […]
১৬ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য আগামীকাল নোটিশ জারি করা হবে – মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২২ ডিসেম্বর:- শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য আগামী ৩১ শে জানুয়ারি রাজ্যে আর ও এক দফায় টেট পরীক্ষা গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন অফলাইনেই এই পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি প্রাথমিক স্তরে সাড়ে ১৬ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য আগামীকাল নোটিশ জারি করা হবে বলে তিনি জানিয়েছেন। ১০ […]
করোনার গ্রাসে প্রভু যীশুর জন্মদিনের কেক !
সুদীপ দাস , ২২ ডিসেম্বর:- আসছে বড়দিন। বড়দিনের কথা ভেবে প্রত্যেকবছরই বাজারে আসে নতুন-নতুন কেক। বড়দিনের আগে প্রায় মাস দেড়েক ধরে সেইসমস্ত কেক তৈরীতে কারিগরদের সংখ্যাও বাড়ে বেকারীগুলিতে। সদর শহরের পাশাপাশি হুগলি জেলার বিস্তীর্ণ প্রান্ত জুড়ে রয়েছে বেকারি কারখানা। সেইসমস্ত কারখানায় সারাবছর বিস্কুট, পাউরুটি, কেক তৈরী হলেও বড়দিনের আগে মূলতঃ কেক তৈরীতেই ব্যাস্ত থাকেন কর্মীরা। […]
দাবিমতো টাকা না পেয়ে হাওড়ায় রেঁস্তোরায় হামলা , ঘটনার ছবি ধরা পড়ল CCTV-তে।
হাওড়া , ২২ ডিসেম্বর:- হাওড়ার চ্যাটার্জী হাট থানা এলাকায় রেঁস্তোরায় হামলার ঘটনা ঘটল। রেঁস্তোরা বন্ধ করার সময় দুই যুবক টাকা দাবি করে বলে অভিযোগ। টাকা না দেওয়ায় হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। ফোন করে আরও লোক ডেকে মারধর রেঁস্তোরার মালিককে। অভিযোগ দায়ের হয়েছে চ্যাটার্জিহাট থানায়। সিসিটিভিতে ধরা পড়েছে হামলার ছবি। এই হামলা প্রসঙ্গে রেস্তোরাঁর […]
পরিযায়ী নয় , ভূমিপুত্র চাই। রাজীবের কেন্দ্রে তৃণমূলের পোস্টার ঘিরে বিতর্ক।
হাওড়া , ২২ ডিসেম্বর:- নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে পরিযায়ী বলে পোস্টার পড়ল ডোমজুড় এলাকায়। ডোমজুড়ে ভূমিপুত্র চেয়ে তৃণমূলের পোস্টার। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর বিধানসভা কেন্দ্র ডোমজুড়ে পোস্টার পড়ল। পোস্টারে লেখা আছে স্যুটে বুটে পরিযায়ী আর নয় এবার ভূমিপুত্র চাই। পোস্টারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও আছে। সৌজন্যে ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। মঙ্গলবার […]
কোচবিহারে সেচ দফতরের ৪৫ কোটি বকেয়া মেটানোর দাবিতে এক সপ্তাহ ধরে অবস্থানে ঠিকাদাররা
কোচবিহার , ২১ ডিসেম্বর:- প্রায় ৪৫ কোটি টাকার বকেয়া মেটানোর দাবি জানিয়ে টানা এক সপ্তাহ ধরে অবস্থান চালিয়ে যাচ্ছেন ঠিকাদাররা। কোচবিহারের বড় দেবীবাড়ি এলাকায় সেচ দফতরের সামনে ওই অবস্থান বিক্ষোভ চলছে। কিন্তু ১৪ ডিসেম্বর থেকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার পরেও সেচ দফতরের নির্বাহী বাস্তুকার সহ কোন আধিকারিকরাই কোন ধরনের পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। […]

