কোচবিহার , ২১ ডিসেম্বর:- প্রায় ৪৫ কোটি টাকার বকেয়া মেটানোর দাবি জানিয়ে টানা এক সপ্তাহ ধরে অবস্থান চালিয়ে যাচ্ছেন ঠিকাদাররা। কোচবিহারের বড় দেবীবাড়ি এলাকায় সেচ দফতরের সামনে ওই অবস্থান বিক্ষোভ চলছে। কিন্তু ১৪ ডিসেম্বর থেকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার পরেও সেচ দফতরের নির্বাহী বাস্তুকার সহ কোন আধিকারিকরাই কোন ধরনের পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এদিন কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, প্রায় ৪৫ কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে। এই টাকার জন্য নানা ভাবে আবেদন নিবেদন করার পরেও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য হন ঠিকাদাররা। তাঁদের আরও দাবি, এই বকেয়া না মিটলে বর্ষার আগে বন্যা ও ভাঙন রোধে জেলা জুড়ে যে কাজ করতে হয়, সেটাও করা সম্ভব হবে না। ফলে আগামী বর্ষায় বন্যা ও ভাঙন সমস্যা মারাত্মক ভাবে দেখা দেবে। সেচ দফতরের কোচবিহারে নির্বাহী বাস্তুকার বলেন, “ ঠিকাদারদের একটি বকেয়া রয়েছে। সেই কারনে তাঁদের আন্দোলন চলছে। তাঁদের এই আন্দোলনের কথা উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।
Related Articles
ভূদেবের মূর্তিতে মাল্যদান তৃণমূলের , নেপথ্যে প্রধানমন্ত্রীই ; দাবী বিজেপির !
সুদীপ দাস , ১৫ মে:- প্রধানমন্ত্রীর মুখে ভূদেব মুখোপাধ্যায়ের নাম উচ্চারিত হওয়ার পর শুরু রাজনীতি। আজ উনবিংশ শতাব্দির প্রখ্যাত সাহিত্যিক তথা শিক্ষাবিদ সাহিত্যিক ভূদেব মুখোপাধ্যায়ের ১২৮ তম প্রয়ান দিবস। সকাল থেকে পৌরকর্মীরা সাফাই অভিযানে নেমেছে চুঁচুড়া বড়বাজারের জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠ সংলগ্ন এলাকা। ওই স্কুলের একাংশেই রয়েছে ভূদেব বাবুর আবক্ষ মূর্তি। প্রসঙ্গতঃ গত ২২শে ফেব্রুয়ারি হুগলীর সাহাগঞ্জ […]
সাঁতরাগাছি সেতুর সংস্কারের জন্য যানজট এড়াতে হাওড়া-আমতা রোডে বসানো হলো টেম্পোরারি গার্ডরেল।
হাওড়া, ১৯ নভেম্বর:- সাঁতরাগাছি সেতুর সংস্কারের জন্য যানজট এড়াতে হাওড়া-আমতা রোডে শনিবার সকালে বসানো হলো টেম্পোরারি গার্ডরেল।সাঁতরাগাছি রেল ওভারব্রিজের মেরামতের কাজ শুরু হওয়ায় শহরের বিভিন্ন রাস্তায় ট্রাফিক ডাইভারশন করা হয়েছে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগের তরফ থেকে। যানজট যাতে না ছড়ায় তারজন্য একাধিক ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ। এদিন দাসনগর থানার উদ্যোগে সকালে অস্থায়ী গার্ডরেল বসিয়ে […]
স্বচ্ছতা অভিযানের কার্যক্রমে হাওড়ায় শুভেন্দু অধিকারী।
হাওড়া, ১ অক্টোবর:- রবিবার ১লা অক্টোবর পরিচ্ছন্নতা দিবস উপলক্ষ্যে মধ্য হাওড়ার ৪নং মন্ডলএর উদ্যোগে এক স্বচ্ছতা অভিযানের কার্যক্রম নেওয়া হয়। হাওড়া মধ্য বিধানসভার ৪২নং ওয়ার্ডে ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। Post Views: 326








