হুগলি , ২২ ডিসেম্বর:- হুগলি জেলায় ঘটে গেল ভয়াবহ বাস দুর্ঘটনা। এই দুর্ঘটনায় ইতিমধ্যে তিন জনের মৃত্যু হয়েছে এবং আহত বহু। এদিন গোঘাট থেকে কামারপুকুর যাচ্ছিল একটি যাত্রী বোঝাই বাস। পথে মান্দারণ এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটিতে যাত্রী বোঝাই থাকায় সকলেই দুর্ঘটনার কবলে পড়েন। সকলকে প্রথমে উদ্ধার করে কামারপুকুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় তিন জনের। আহতদের অনেককে পাঠানো হয় আরামবাগ মহকুমা হাসপাতালে। সেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতের সংখ্যা প্রায় পঁচিশের উপর। এদিন এই মর্মান্তিক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Related Articles
দুধ চাষীদের উৎসাহ দিতে দুধের সহায়ক মূল্য ও উৎসাহ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ১ এপ্রিল:- দুগ্ধ চাষীদের উৎসাহ দিতে রাজ্য সরকার বাংলা ডেয়ারি দুগ্ধ সমবায় প্রকল্পের আওতায় থাকা দুধের সহায়ক মূল্য এবং উৎসাহ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দুধের সহায়ক মূল্য লিটার প্রতি ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৪ টাকা করা হয়েছে। একইসঙ্গে ইন্সেন্টিভ এর পরিমান লিটার পিছু চার টাকা থেকে বাড়িয়ে সাত টাকা করা হচ্ছে সরকারের এই সিদ্ধান্তে […]
আসানসোলে তৃণমূলের ইতিহাস গড়লেন শত্রুঘ্ন সিনহা।
আসানসোল, ১৬ এপ্রিল:- আসানসোলে তৃণমূলের হয়ে ইতিহাস গড়লেন শত্রুঘ্ন সিনহা। তিনি আসানসোলে বিজেপিকে খামোশ করে আসান জয় ছিনিয়ে নিলেন। তিন লক্ষেরও বেশি ভোটে জয়ী হলেন শত্রুঘ্ন। সাতটির মধ্যে ছটি বিধানসভা কেন্দ্রে বিজেপিকে পর্যুদস্ত হতে হল। এমনকী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের নিজের কেন্দ্রেও হারতে হল এবার। আর কুলটিতে বিজেপি জিতল মাত্র ৪৬৬ ভোটে, যেখানে বিজেপি ২০২১-এর […]
লকডাউনে যৌনকর্মীদের খাবার পৌঁছে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল পুলিশ।
হাওড়া,১৬ এপ্রিল:- লকডাউনের সময় হাওড়া সিটি পুলিশ সবসময় সকল শ্রেণীর মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। অনুভব করছে সকল মানুষের সমস্যার কথা। এই মহামারীর সময় মানুষ যাতে সরকারি নির্দেশ পালন করেন অক্লান্তভাবে সেই চেষ্টাই করে যাচ্ছেন তারা। এর পাশাপাশি দুর্গত মানুষদের পাশে থেকে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার সেই ছবি দেখা গেল হাওড়া ডোমজুড়ে।ওই […]










