কলকাতা , ২২ ডিসেম্বর:- রাজ্য সরকার কর্মরত অবস্থায় মৃত সিভিক ভলেন্টিয়ার কর্মীদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন বিভিন্ন জেলায় কর্মরত অবস্থায় এখনো পর্যন্ত যে ৩৪৫ জন সিভিক ভলেন্টিয়ার এর মৃত্যু হয়েছে তাদের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। রাজ্য পুলিশের বিভিন্ন স্তরে নিজেদের জেলায় পোস্টিং চেয়ে এখনো পর্যন্ত যে ৫০ হাজার আবেদন জমা পড়েছে তার মধ্যে ৩৫ হাজার জনকে নিজেদের জেলায় পোস্টিং দিয়ে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এছাড়াও একটি পরিসংখ্যান দিয়ে তিনি বলেন এখনো পর্যন্ত যে ৩৮৩ জন মাওবাদী রাজ্য সরকারের কাছে আত্মসমর্পণ করেছে তাদের মধ্যে ৩৭৪ জনকে হোম গার্ডের চাকরি দেওয়া হয়েছে। এই দিকে আজকের মন্ত্রিসভার বৈঠকে রাজিব ব্যানার্জি, চন্দ্রনাথ সিনহা, গৌতম দেব এবং রবীন্দ্রনাথ ঘোষ অনুপস্থিত থাকায় তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
Related Articles
দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা কমাতে আরও ৩০টি অত্যাধুনিক এম্বুলেন্স রাজ্যে।
কলকাতা, ১০ এপ্রিল:- মুমূর্ষ রোগীদের জীবন রক্ষা এবং পথ দুর্ঘটনায় প্রাণহানি সংখ্যা কমাতে আরও ৩০ টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স এলো রাজ্যে। গুরুতর অসুস্থ ও আহতদের হাসপাতালেপৌঁছে দেওয়ার আগে পর্যন্ত যাবতীয় চিকিৎসা পরিষেবা রয়েছে এই অ্যাম্বুলেন্স গুলোতে। জীবন দায়ী চিকিৎসার নানা উপকরণ এমনকি ভেন্টিলেটর বিশিষ্ট এই অ্যাম্বুলেন্স গুলি কে প্রায় এক একটি মিনি হাসপাতাল বলা চলে। সোমবার […]
মুখ্যমন্ত্রী জয় বাংলা প্রকল্পে তফসিলি সম্প্রদায়ের পেনশন ঘোষণায় কটাক্ষ সুজনের।
কালিয়াগঞ্জ,৩ মার্চ:- মুখ্যমন্ত্রী এদিন বাজেটে ঘোষিত ‘জয় বাংলা’ ও ‘জয় জোহার’ নামে দুটি প্রকল্পের সূচনার কথাও ঘোষণা করেছেন। তাঁর কথায়, জয় বাংলা প্রকল্পে তফসিলি সম্প্রদায়ের ভাই-বোনেদের মধ্যে যাদের বয়স ৬০ বছর হবে, তাঁরা প্রত্যেকে ১০০০ টাকা করে পেনশন পাবেন। পাশাপাশি জয় জোহার প্রকল্পেও আদিবাসী ভাই-বোনেরা মাসিক ১০০০ টাকা করে পেনশন পাবেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, […]
এবার ফ্ল্যাট কিনতে গেলে সুপারবিল্ড নয়, কার্পেট এরিয়ার উপর রেজিস্ট্রেশন ফি নেবে সরকার।
কলকাতা, ১৮ জানুয়ারি:- সাধারণ মানুষদের জন্য সুখবর। এবার থেকে ফ্ল্যাট কিনতে গেলে সুপারবিল্ড এরিয়া নয়, কার্পেট এরিয়ার ওপর রেজিস্ট্রেশন ফি ও স্ট্যাম্প ডিউটি নেবে রাজ্য সরকার। বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করছে রাজ্যের অর্থ দপ্তরের ইনস্পেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন বিভাগ। নবান্নে সূত্রে খবর এবার থেকে রাজ্য সরকার ফ্ল্যাটের বাজার দর অর্থাৎ ভ্যালুয়েশন ঠিক করবে, কার্পেট […]








