কলকাতা , ২২ ডিসেম্বর:- শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য আগামী ৩১ শে জানুয়ারি রাজ্যে আর ও এক দফায় টেট পরীক্ষা গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন অফলাইনেই এই পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি প্রাথমিক স্তরে সাড়ে ১৬ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য আগামীকাল নোটিশ জারি করা হবে বলে তিনি জানিয়েছেন। ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। এই তথ্যের পাশাপাশি তিনি বলেন প্রাথমিক স্তরে নিজেদের জেলায় পোস্টিং চেয়ে এখনো পর্যন্ত যে দশ হাজার ১৬৩ জন শিক্ষক আবেদন করেছেন তার মধ্যে ৬ হাজার ৪৬৬ জনকে তাদের জেলায় নিয়োগ করা হয়েছে। মাধ্যমিক স্তরে পাঁচ হাজার ৫০২ জনের মধ্যে তিন হাজার ৮৫২ জনকে নিজের জেলায় এবং ৪ হাজার ৫৯৪ জনের মধ্যে চার ৪৯০ জনকে আপোষ বদলি করা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
Related Articles
রাম বিজেপির একার নয়, রচনার পর এবার বললেন, লকেট।
হুগলি, ২৩ এপ্রিল:- নির্বাচনের আগে ঝুঁকি নিতে চায়নি, হাজার পুলিশ নিরাপত্তার চাদরে মোরা হনুমান জয়ন্তী বাঁশবেড়িয়ায়।বাঁশবেড়িয়ায় হয় হুগলি জেলার অন্যতম বড় হনুমান জয়ন্তী উৎসব। কল বাজারে হনুমান মন্দিরের সামনে থেকে একাধিক শোভাযাত্রা বেরহয়। ডিজে আর তরবারির ঝনঝন শব্দে শোভাযাত্রা এগিয়ে চলে। কলবাজার, শিবপুর, ঝুলোনিয়া, বোরোপাড়া হয়ে ইসলাম পাড়া দিয়ে আবার কলবাজার শোভাযাত্রার এই পথে গুরুত্বপূর্ণ […]
ভারত বনধে সতর্ক প্রশাসন। হাওড়ায় পুলিশের নজরদারি চলছে সকাল থেকেই।
হাওড়া, ২০ জুন:- ভারত বনধে সতর্ক প্রশাসন। হাওড়ায় পুলিশের নজরদারি চলছে সকাল থেকেই। অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় আজ সোমবার ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। এর জেরে যাতে কোথাও না অশান্তির আঁচ ছড়িয়ে পড়ে তারজন্য সতর্ক রয়েছে প্রশাসন। হাওড়া ব্রিজে সকাল থেকেই পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। রয়েছে র্যাফ। কড়া নজরদারি চালানো হচ্ছে হাওড়া জেলা জুড়েই। ভারত […]
বৃষ্টির জমা জলে মিশছে কলকারখানার রাসায়নিক বর্জ্য। প্রতিবাদে রাস্তা অবরোধ লিলুয়ার পটুয়াপাড়ায়।
হাওড়া, ২৭ জুন:- বৃষ্টির জমা জলে মিশছে কলকারখানার রাসায়নিক বর্জ্য। প্রতিবাদে রাস্তা অবরোধ লিলুয়ার পটুয়াপাড়ায়। হাওড়া পুরসভার ৬৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত লিলুয়া পটুয়াপাড়ায় গত কয়েকদিন ধরেই দুর্গন্ধযুক্ত নর্দমার বৃষ্টির জমা জল রাস্তায় জমে রয়েছে। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কাজের কাজ কিছু হয়নি। এর পাশাপাশি রাস্তার জমা জলে মিশে গেছে কলকারখানার রাসায়নিক বর্জ্য। এর […]








