হাওড়া , ২২ ডিসেম্বর:- নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে পরিযায়ী বলে পোস্টার পড়ল ডোমজুড় এলাকায়। ডোমজুড়ে ভূমিপুত্র চেয়ে তৃণমূলের পোস্টার। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর বিধানসভা কেন্দ্র ডোমজুড়ে পোস্টার পড়ল। পোস্টারে লেখা আছে স্যুটে বুটে পরিযায়ী আর নয় এবার ভূমিপুত্র চাই। পোস্টারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও আছে। সৌজন্যে ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। মঙ্গলবার সকালে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা ডোমজুড়ের শলপ এবং বাঁকড়ায় এই পোস্টার দেখেন। এর আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা তাঁর এবং শুভেন্দু অধিকারীর ছবিসহ পোস্টার মেরেছিলেন ডোমজুড় এবং হাওড়া শহরের বিভিন্ন এলাকায়। উল্লেখ্য রাজীব বন্দোপাধ্যায় বেশ কিছুদিন ধরে বেসুরো। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর দু’দফায় কথাও হয়। এখন দেখার পরিস্থিতি কোন দিকে যায়।
Related Articles
দাশনগরের নিউ মোল্লাপাড়ায় দুই পক্ষের পুরনো বিবাদ ঘিরে উত্তেজনা।
হাওড়া, ২৯ ডিসেম্বর:- দাশনগরের নিউ মোল্লাপাড়ায় দুই পক্ষের পুরনো একটি বিবাদ ঘিরে উত্তেজনা। ঘটলো মারপিটের ঘটনা। তবে, শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার পুলিশের। হাওড়ার দাশনগরের বালিটিকুরি নিউ মোল্লাপাড়ায় একটি পুরানো বিবাদ নিয়ে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে ব্যাপক মারপিটের ঘটনা ঘটেছে। এই নিয়ে গন্ডগোলের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মারপিটের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। […]
করোনা আতঙ্ক , বাতিল জনপ্রিয় টুর্নামেন্ট! ঘোষণা মহারাজের ।
স্পোর্টস ডেস্ক , ৮ জুলাই:- করোনা ধাক্কায় সেপ্টেম্বরে আসন্ন এশিয়া কাপ টুর্নামেন্ট ভেস্তে গেল। কোভিড-১৯ ভাইরাসের কারণে এবছর আর এশিয়া কাপ টুর্নামেন্ট হচ্ছে না। এদিন বিকেলে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় একথা জানিয়েছেন। জন্মদিনে জনপ্রিয় এক সাংবাদিকের সঙ্গে ইনস্টাগ্রাম আড্ডায় এশিয়া কাপ কোভিডের কারণে এবছর স্থগিত থাকছে বলে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন। সৌরভ ঐ আড্ডায় জানিয়েছেন, […]
প্রায় ৬০০ বছরের প্রাচীন গড়বাড়ির দুর্গাপূজাকে ঘিরে লুকিয়ে আছে নানা অলৌকিক কাহিনী।
মহেশ্বর চক্রবর্তী, ২৯ সেপ্টেম্বর:- হুগলির আরামবাগের গড়বাড়ির রাজবাড়ীর দুর্গাপুজোকে ঘিরে নানা ইতিহাস লুকিয়ে আছে। দুর্গাপুজোকে কেন্দ্র করে যে ঘটনা এখনও জনশ্রুতি আছে তার বয়স প্রায় ছয়শো বছর। আঞ্চলিক ইতিহাসের পাতা থেকে সেই ঘটনার কথা জানা যায়। পাশাপাশি গড়বাড়ির রায়েদের এই ঐতিহ্যময় পুজোর কথা রামকৃষ্ণ কথামৃততে উল্লেখ আছে বলে দাবী রাজপরিবারের সদস্যদের। জানা গিয়েছে,একজন রাজপুতনা থেকে […]









