এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন হতে চলেছে হাওড়াতেও।

হাওড়া, ১০ ফেব্রুয়ারি:- গতকাল পাঁচলার সভায় মুখ্যমন্ত্রীর ঘোষণার খুব শীঘ্রই বাস্তবায়ন হতে চলেছে হাওড়াতেও। প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে তৎপর পুরসভা। শুক্রবার হাওড়ার জগাছা ধাড়সায় এক অনুষ্ঠানে এসে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী পাঁচলার অনুষ্ঠান মঞ্চে ঘোষণা করেছেন ২০২৪ এর মধ্যে সব বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কথা। গত বছর […]

এই মুহূর্তে কলকাতা

বিতাড়িতদের জায়গায় কারা? অপেক্ষা ২১ দিনের।

কলকাতা, ১০ ফেব্রুয়ারি:- আদালতের নির্দেশে চাকরি যাওয়া গ্রুপ ডি কর্মীদের জায়গায় নতুনদের নিয়োগ প্রক্রিয়া আগামী সপ্তাহ থেকেই শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার শুক্রবার জানিয়েছেন, ওয়েটিং লিস্ট থেকেই ১,৯১১টি শূন্য পদে প্রার্থী নিয়োগ করা হবে। তিনি জানান, এই শূন্য পদগুলিতে কাদের নিয়োগ করা হবে, তা জানা যাবে তিন সপ্তাহের মধ্যেই। হাইকোর্টের […]

এই মুহূর্তে কলকাতা

পরীক্ষায় স্বাস্থ্য দপ্তরকেও জড়িয়ে নিলো এসএসসি।

কলকাতা, ১০ ফেব্রুয়ারি:- এসএসসির মতো রাজ্যে কোনও নিয়োগ নিয়ে যাতে ভবিষ্যতে কোনও রকম অভিযোগ না ওঠে তা নিশ্চিত করতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার স্বাস্থ্যদফতরের চিকিৎসক ও কর্মী নিয়োগের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড বা স্বাস্থ্য নিয়োগ পর্ষদ আট পর্যায়ে নজরদারির ব্য়বস্থা চালু করেছে। যার প্রথম পর্যায়ে থাকছেন প্রযুক্তি বিশেষজ্ঞ-রা। […]

এই মুহূর্তে কলকাতা

টেটের ফল প্রকাশ।

কলকাতা, ১০ ফেব্রুয়ারি:- পরীক্ষার ২ মাসের মাথায় ২০২২-এর টেটের ফল ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তিনি জানান, প্রথম দশে রয়েছেন মোট ১৭৭ জন। প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের এনা সিং। চারজন করে প্রার্থী দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন। ৩টের পর থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল […]

এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রের সাহায্য ছাড়াই কৃষকদের অর্থ সাহায্য রাজ্যের।

কলকাতা, ৯ ফেব্রুয়ারি:- কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্য সরকার চলতি আর্থিক বছরে কৃষকদের পাঁচ হাজার কোটি টাকা অর্থ সাহায্য করেছে।কেন্দ্রের সাহায্য ছাড়া নিজস্ব তহবিল থেকেই এই টাকা দেওয়া হয়েছে বলে রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় জানিয়েছেন। তিনি জানান, ২০১৮ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু হওয়ার পর থেকে এপর্যন্ত কৃষকদের এই প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ১২ […]

এই মুহূর্তে দেশ

দিল্লিতে স্টেট ব্যাংকের সামনে প্রতিবাদে তৃণমূল সাংসদরা।

নয়া দিল্লি, ৯ ফেব্রুয়ারি:- এলআইসি-এসবিআইয়ের টাকা আদানির কোম্পানিতে বিনিয়োগের ফলে লুট হয়েছে গরিবের সঞ্চয় টাকা। তারপরেও কেন চুপ ইডি, সিবিআই? কেন ঘুমোচ্ছে সেবি? কেন গ্রেপ্তার হয়নি এলআইসি, এসবিআই,ও সেবির চেয়ারম্যান? মঙ্গলবার এই প্রশ্ন তুলে অভিনব আঙ্গিকে প্রতিবাদ করলো তৃণমূল কংগ্রেস। নয়াদিল্লির কনট প্লেসে এলআইসি অফিসের সামনে জড়ো হন তৃণমূল কংগ্রেসের এমপিরা। মুখে কালো কাপড় বেঁধে […]

এই মুহূর্তে জেলা

পাঁচলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস।

হাওড়া, ৯ ফেব্রুয়ারি:- আপনার টাকা আদার ব্যাপারীদের কাছে চলে যাচ্ছে বলে এবার আদানি ইস্যুতে নাম না করে পাঁচলার সভা থেকে তীব্র আক্রমণ শানালেন মমতা। এদিন তিনি বলেন, আপনার ব্যাঙ্ক এলআইসি’তে সঞ্চিত টাকা আদার ব্যাপারীদের কাছে চলে যাচ্ছে। এদিন পাঁচলার সভা থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের বকেয়া প্রাপ্য টাকা না দেওয়ায় কেন্দ্রেরও কড়া সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় […]

এই মুহূর্তে জেলা

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে উত্তপ্ত ভাটপাড়া।

উঃ২৪পরগনা, ৯ ফেব্রুয়ারি:- তৃণমূলের গোষ্ঠী দ্বন্দে উত্তপ্ত ভাটপাড়া থানার কাঁকিনাড়া। বৃহস্পতিবার বেলায় ১১ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড অফিসের সামনে ঘোষপাড়া রোডের ওপর তৃণমূল যুব নেতা অমিত কুমার সাউকে মারধোর করার অভিযোগ উঠেছে আরেক তৃণমূল নেতা মন্নু সাউ ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে রাফ-সহ ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। আক্রান্ত অমিত সাউয়ের […]

এই মুহূর্তে জেলা

মগরার গঞ্জের বাজারে ভয়াবহ আগুন।

হুগলি, ৯ ফেব্রুয়ারি:- মগরার গঞ্জের বাজারে আগুন। একটি দোকানে আগুন লাগে, পাশাপাশি দোকানে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক এলাকা জুড়ে, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। বৃহস্পতিবার এই বাজার বন্ধ থাকে। ঘটনাস্থলে মগরা থানার পুলিশ।

এই মুহূর্তে জেলা

শাসকদলকে পর্যুদস্ত করে চাঁপদানিতে জুটমিলের ট্রাস্টি বোর্ডের নির্বাচনে জয়ী কংগ্রেস।

প্রদীপ বসু, ৯ ফেব্রুয়ারি:- ১২ বছর পর জুটমিলের ট্রাস্টি বোর্ড নির্বাচনে জয়ের মুকুট পরল কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে হুগলির চাপদানি নর্থ ব্রুক জুটমিলে বুধবার ট্রাস্টি বোর্ডের নির্বাচন হয়। কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণভাবে এই নির্বাচন। বিজেপিকে খুঁজে পাওয়া যায়নি। মূল প্রতিদ্বন্দ্বী ছিল শাসক দলের আই এন টি টি ইউ সি আর কংগ্রেসের আই এন […]