এই মুহূর্তে জেলা

হাওড়ার বাড়িতে ফিরলেন সোনার মেয়ে স্নেহা ঘরামি।

হাওড়া, ৮ মে:- ঘরে ফিরলেন কেরলে অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় চার চারটি সোনার পদক জয়ী স্নেহা ঘরামি। সোমবার সকালে করমন্ডল এক্সপ্রেসে সাঁতরাগাছি স্টেশনে এসে পৌঁছান তিনি। সেখানেই তাকে জাতীয় পতাকা এবং মালা পরিয়ে সংবর্ধনা জানান ডোমজুড় কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ। উপস্থিত ছিলেন অন্যান্যরা। স্নেহা ঘরামি জানান, তার আগামী দিনের লক্ষ্য আন্তর্জাতিক স্তরে পৌঁছানো। […]

এই মুহূর্তে জেলা

কোটি টাকার গয়না উদ্ধার হাওড়া স্টেশন থেকে, গ্রেফতার এক।

হাওড়া, ৮ মে:- কোটি টাকারও বেশি মূল্যের গয়না উদ্ধার হলো হাওড়া স্টেশন থেকে। আটক এক ব্যক্তি। জানা গেছে, ২ হাজার ৯৮৫ গ্রাম সোনার গয়না বাজেয়াপ্ত হয়েছে। যার মূল্য প্রায় ১ কোটি ৭৭ লক্ষ ৪৫ হাজার ৪১৫ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে এই বিশেষ অভিযান চালানো হয়। এই বিপুল সোনা পাচারের ঘটনায় বিহারের মুজাফ্ফরপুর জেলার সারায়াগঞ্জ […]

এই মুহূর্তে জেলা

ডানকুনিতে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন।

হুগলি, ৮ মে:- পার ডানকুনিতে দিল্লী রোডের পাশে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন।ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।আজ ভোরে আগুন লাগে এম এস বি ডি কাস্টিং কারখানায়।প্লাস্টিকের নানা সামগ্রী তৈরী হয় এই কারখানায়।দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পরে পাশের আরো দুটি ওয়ার হাউসে। ধোঁয়া দেখে শ্রমিকরা বাইরে বেরিয়ে আসে। লক্ষ্মিকান্ত দাস নামে […]

এই মুহূর্তে জেলা

বিয়ের কথা বলার নামে ডেকে প্রেমিকের উপর হামলার অভিযোগ প্রেমিকার।

হাওড়া, ৭ মে:- বিয়ের কথা বলার নামে ডেকে প্রেমিকের উপর হামলার অভিযোগ প্রেমিকা ও তার সঙ্গীদের বিরুদ্ধে। চায়ের সঙ্গে ওষুধ মিশিয়ে খাইয়ে বেহুঁশ করে বেধড়ক মারধর এবং খুনের চেষ্টার অভিযোগ উঠেছে এই ঘটনায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে প্রেমিককে। হাওড়ার সাঁত্রাগাছির মৌখালির ঘটনায় চাঞ্চল্য। আহত প্রেমিক আফজল শেখকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে […]

এই মুহূর্তে জেলা

বড় দলে মতানৈক্য থাকতেই পারে, দল হাওড়ায় মন্তব্য অরূপ রায়ের।

হাওড়া, ৭ মে:- তৃণমূলের নবজোয়ার কর্মসূচি ঘিরে কখনো উত্তেজনা, কখনো বচসা, আবার কোথাও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ছেন তৃণমূল কর্মীরা। মুর্শিদাবাদের ভগবানগোলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। রবিবার এই নিয়ে সাংবাদিকেরা মন্ত্রী অরূপ রায়কে প্রশ্ন করলে তিনি সরাসরি বলেন, আমাদের বড়ো দল। লক্ষ লক্ষ কর্মী। একটু মতানৈক্য থাকতেই পারে। দল এগিয়ে যাবে। সাংবাদিকেরা এদিন […]

এই মুহূর্তে জেলা

পুলিশ “মামা”র হাতেই মুখে ভাত খেলো হাওড়া স্টেশনের ফুটপাতের গণেশ।

হাওড়া, ৭ মে:- মামা-ভাগ্নে বা মামার বাড়ি শব্দটা প্রত্যেকের জীবনের সুখ স্মৃতি ও অনাবিল আনন্দের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। এর পাশাপাশি অপরাধ জগতে অপরাধী ও পুলিশ অধিকারিকদের “মামা ও ভাগ্নে” নামের শব্দটিও ব্যাঙ্গার্থক রূপে সমাজে প্রচলিত। সেই মামা ও ভাগ্নের এক হৃদয়স্পর্শী ঘটনার সাক্ষী হয়ে থাকলো রবিবারের হাওড়া স্টেশন। রবিবার দুপুরে হাওড়া স্টেশনের জিআরপি আধিকারিকরা রীতিমতো […]

এই মুহূর্তে জেলা

থানা থেকে পালিয়ে সোজা গঙ্গায় ঝাঁপ ‘চোরে’র। পরে উদ্ধার।

হাওড়া, ৭ মে:- বালি থানার পুলিশের অসতর্কতায় থানা থেকে পালিয়ে গেল এক ‘চোর’। থানা থেকে সোজা দৌড়ে গঙ্গা ঝাঁপ মারে সে। অবশ্য তার পিছন পিছন তাড়া করে পুলিশও। কিন্তু গঙ্গায় ধারে গিয়ে অসহায় হয়ে যায়। সাঁতারে পটু চোর ততক্ষণে সাঁতার কেটে বেশ কিছুটা দূরে চলে গিয়েছে। জোয়ারের টানে সে ধীরে ধীরে বালি ব্রিজের দিকে চলে […]

এই মুহূর্তে জেলা

বালিতে নমামি গঙ্গে প্রকল্পে ছাড়া হলো প্রায় ২৫ লক্ষ মাছের চারা।

হাওড়া, ৬ মে:- ‘নমামি গঙ্গে’ কর্মসূচির মাধ্যমে মৎস্যজীবীদের স্বনির্ভরতা বাড়াতে এবং মাছের যোগান বাড়াতে মাছের চারা ছাড়া হল গঙ্গায়। এই প্রকল্পে শনিবার প্রায় ২৫ লক্ষ মাছের চারা ছাড়া হয় গঙ্গায়। এদিন হাওড়ার বালিতে গঙ্গা সংলগ্ন এলাকায় এক অনুষ্ঠান হয়। সহযোগিতায় ছিল আইসিএআর ও সিআইএফআরআই (কেন্দ্রীয় ইনল্যান্ড ফিসারিজ রিসার্চ ইনস্টিটিউট)। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ডিরেক্টর […]

এই মুহূর্তে জেলা

রক্তদান ও সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রিষড়া রবীন্দ্র সংঘে।

হুগলি, ৬ মে:- সম্প্রতি রিষড়া রবীন্দ্র সংঘ ক্লাব প্রাঙ্গনে হয়ে গেল সারা বাংলা বসে আঁকা প্রতিযোগিতা। বিভিন্ন জায়গা থেকে মোট ২৯২ জন প্রতিযোগী ছটি গ্রুপে এই প্রতিযোগিতা অংশ নিয়েছিল। প্রতিটি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ও পঞ্চম স্থানাধিকারীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও এই উপলক্ষে এখানে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। বেশ […]

এই মুহূর্তে জেলা

সিসি ক্যামেরার ছবি দেখেই সনাক্ত অপরাধীদের। উদ্ধার চোরাই ইমিটেশনের গয়না।

হাওড়া, ৬ মে:- সিসি ক্যামেরার ফুটেজ দেখে অবশেষে সনাক্ত অপরাধীরা। উদ্ধার হলো চোরাই ইমিটেশনের গয়না। অভিযোগ, হাওড়ার এসি মার্কেটের একটি দোকানের তালা ভেঙে প্রায় চল্লিশ হাজার টাকার ইমিটেশনের গয়না সহ অন্যান্য প্রশাধনী সামগ্রী চুরি গিয়েছিল। কয়েকদিন পর অবশেষে সেই ঘটনায় দোষীদের সনাক্ত করা সম্ভব হলো। দোকানের সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ দেখে যাদের চুরি করতে দেখা […]