এই মুহূর্তে জেলা

পানীয় জলের সংযোগের জন্য কাটমানি চাওয়ার অভিযোগ হাওড়ায়।

হাওড়া, ২২ মে:- নতুন পানীয় জলের সংযোগের জন্য বাড়ি পিছু টাকা চাওয়ার অভিযোগ হাওড়ার ৪৭ নম্বর ওয়ার্ডের মনসা মন্দির পাড়ার বাসিন্দাদের। নতুন পরিশ্রুত পানীয় জলের জন্য পাইপ লাইন বসানোর কাজের সূচনা হয়েছিল আগেই। আর এই নতুন লাইনে সংযোগ নেবার জন্য এবার বাড়ি পিছু আড়াই হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। জগাছার মনসা মন্দির পাড়া এলাকার বাসিন্দারা […]

এই মুহূর্তে কলকাতা

বেআইনি বাজি কারখানা সম্পূর্ণভাবে নির্মূল করতে ক্লাস্টার গড়ার সিদ্ধান্ত রাজ্যের।

কলকাতা, ২২ মে:- রাজ্য থেকে বেআইনি বাজি কারখানা সম্পূর্ন ভাবে নির্মূল করতে বাজি শিল্পের ক্লাস্টার গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। লোকালয় থেকে দূরে খাস জমিতে পরিবেশ বান্ধব গ্রিন বাজির ক্লাস্টার তৈরি করা হবে। যে সমস্ত জেলায় বাজি কারখানা বেশি রয়েছে সেখানে এই ক্লাস্টার গড়ে তোলা হবে বলে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে […]

এই মুহূর্তে জেলা

সঠিকভাবে তদন্ত হলে আজকে উনি কাস্টডিতে থাকতেন।অভিষেককে নিশানা কৌস্তভ বাগচির।

হাওড়া, ২১ মে:- যদি সঠিকভাবে তদন্ত হতো তাহলে উনি আজকে কাস্টডিতে থাকতেন। বিজেপি ওকে বাইরে ছেড়ে রেখেছেন। মোহন ভাগবতরা এলে তাদের ফল, মিষ্টি পাঠানো হয়। এইসব কারণেই বিজেপি ওঁকে বাইরে ছেড়ে রেখে তার প্রতিদান দিচ্ছে। রবিবার বিকেলে হাওড়ার কাশমলী অঞ্চল কংগ্রেস কমিটির তরফ থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় এসে সাংবাদিকদের মুখোমুখি […]

এই মুহূর্তে কলকাতা

বায়োমেট্রিক তথ্য যাচাই করে রেশন দেওয়ার ব্যাপারে এগিয়ে বাংলা।

কলকাতা, ২১ মে:- বায়োমেট্রিক তথ্য যাচাই করে রেশন দেওয়ার ব্যাপারে এগিয়ে বাংলা। রেশন গ্রাহকদের আধার নম্বরের বায়োমেট্রিক যাচাই করে খাদ্যসামগ্রী দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রথম। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান থেকেই এই তথ্য পরিষ্কার হয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে ৯৯ শতাংশেরও বেশি রেশন গ্রাহকের আধার নম্বরের বায়োমেট্রিক যাচাই করে খাদ্যসামগ্রী দেওয়া হয়। চলতি মাসে এখনও পর্যন্ত ৭২ লক্ষ […]

এই মুহূর্তে জেলা

ইভটিজিং এর প্রতিবাদ করায় প্রতিবাদী কলেজ ছাত্রকে বেধড়ক মার ইভটিজারদের।

হাওড়া, ২১ মে:- কলেজের দুই সহপাঠিনীর ইভটিজিং এর প্রতিবাদ করায় প্রতিবাদী এক কলেজ ছাত্রকে বেধড়ক পেটাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উত্তরপাড়ার রাজা প্যায়ারী মোহন কলেজে। জানা গেছে, সেকেন্ড ইয়ার সেমিস্টারে পাঠরত দুই ছাত্রী এবং কলেজে একই ক্লাসে পাঠরত বিশাল মন্ডল নামের ওই ছাত্র তিন বন্ধু মিলে শনিবার যখন কলেজে আসছিল তখনই ওই দুই ছাত্রীকে […]

এই মুহূর্তে কলকাতা

বিরোধী ঐক্য মজবুত করতে আগামী ২৩মে কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অরবিন্দ কেজরিওয়াল।

কলকাতা, ২১ মে:- ক্রমশ মজবুত হচ্ছে বিরোধী ঐক্য। অখিলেশ যাদব, নীতিশ কুমারের পর বিজেপি-বিরোধী জোট নিয়ে আলোচনা করতে আগামী ২৩ মে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার টেবিলে বসছেন আম আদমি পার্টির প্রধান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিকেল ৩ টেয় কলকাতায় দুই মুখ্যমন্ত্রী মুখোমুখি হবেন […]

এই মুহূর্তে জেলা

ফাজিল পরীক্ষায় সারা রাজ্যে মেধা তালিকায় প্রথম ফুরফুরার ফাহিম আখতার।

হুগলি, ২0 মে:- মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষার সারা রাজ্যে মেধা তালিকায় প্রথম স্থান দখল করল ফাহিম আখতার। ২০২৩ -এর ফাজিল পরীক্ষায় ফুরফুরা ফতেহিয়া সিনিয়ার মাদ্রাসার ছাত্র ফাহিম ৬০০ মধ্যে ৫৬৫ নম্বর পেয়ে মেধা তালিকায় শীর্ষে রয়েছে। ভবিষ্যতে আরবি ভাষায় অনার্স নিয়ে পড়ার ইচ্ছা তার। লেখাপড়ায় অত্যন্ত মেধাবী ফাহিমের পড়াশুনোর পাশাপাশি ক্রিকেট খেলা অত্যন্ত প্রিয়। সময় […]

এই মুহূর্তে কলকাতা

এবার বেআইনি বাজি কারখানার শ্রমিকদের পুনর্বাসনের জন্য উদ্যোগী হচ্ছে সরকার

কলকাতা, ২0 মে:- বেআইনি বাজি কারখানার শ্রমিকদের পূনর্বাসনের জন্য রাজ্য সরকার বিশেষ ভাবে উদ্যোগী হচ্ছে। এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের পর সরকারের নির্দেশে বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে রাজ্যজুড়ে অভিযান শুরু হয়েছে। কিন্তু কারখানা বন্ধ হয়ে গেলেও সেখানকার শ্রমিকদের জীবন জীবিকা রক্ষার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পঞ্চায়েত, সমাজ কল্যাণ, সমবায় সহ রাজ্য সরকারের একাধিক দফতরকে নিয়ে […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের চার জেলাকে ভূমি সম্মানে সম্মানিত করল কেন্দ্র।

কলকাতা, ২0 মে:- বিভিন্ন প্রকল্পের বরাদ্দ প্রাপ্তিতে এখনো বঞ্চিত রাজ্য তবে ফের একবার দক্ষতা ও সুশাসনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হল কেন্দ্র। এবার কেন্দ্রীয় সরকারের ডিজিট্যাল ইন্ডিয়া পুরস্কার পেল রাজ্যের চার জেলা। হাওড়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও নদিয়াকে ‘ভূমি সম্মান’এ সম্মানিত করল কেন্দ্র। ভু-মানচিত্রের নকশা থেকে জমি কেনা-বেচায় তথ্য-প্রযুক্তি নির্ভর পরিকাঠামো গড়ে তোলার […]

এই মুহূর্তে জেলা

আমফানের তিন বছর পার, ক্ষতিগ্রস্থ ঘরেই মাধ্যমিকের প্রস্তুতি পঞ্চদশীর।

হুগলি, ২0 মে:- প্রকাণ্ড সব বাড়ির পাশ দিয়ে রাস্তা। চুঁচুড়া স্টেশন রোড ধরে বঙ্কিম কাননের সেই রাস্তা দিয়েই বেশ কিছুটা গিয়ে দুটি বাড়ির মাঝের সরু গলি পেরিয়ে পৌঁছতে হবে বৃদ্ধা মায়ারানি বিশ্বাসের একচিলতে ঘরে। প্রথমে ঘর খুঁজে না পাওয়ায় স্থানীয় একজন জানালেন, ডানদিকে মোড় নিয়ে সোজা তাকালেই দেখবেন সরু গলির শেষে একটি বাড়িতে বস্তা ঝুলছে […]