এই মুহূর্তে কলকাতা

অভিষেককে সিবিআই এর তলব, ভাইপোর শুন্যস্হান ভার্চুয়ালি পূরণ করবেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১৯ মে:- তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচিতে ভীত সন্ত্রস্ত বিজেপি। ওই কর্মসূচিতে বাধা সৃষ্টি করতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে বলে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কালীঘাট থেকে ভার্চুয়াল মাধ্যমে বাঁকুড়ার পাত্রসায়রে নবজোয়ার কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, এই কর্মসূচির সাফল্যে বিজেপি আতঙ্কিত। তাই স্থানীয় বিজেপি নেতৃত্ব ওই কর্মসূচি […]

এই মুহূর্তে জেলা

পঞ্চায়েত ভোটের আগে হাওড়ায় আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতি।

হাওড়া, ১৯ মে:- সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হাওড়ার লিলুয়া থানার অপরাধ দমন শাখার পুলিশের দল অভিযান চালিয়ে কলকাতার ঠাকুরপুকুর থানা এলাকার শুভদীপ পাল ও সরশুনা থানা এলাকার বিপ্লব ঢালীকে লিলুয়ার ভট্টনগর ভেড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে। এদের কাছ থেকে একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। সুনির্দিষ্ট মামলা শুরু হয়েছে এবং পুরো […]

এই মুহূর্তে কলকাতা

বিস্ফোরণ কাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট চাইল জাতীয় মানবাধিকার কমিশন।

কলকাতা, ১৯ মে:- এগরা বিস্ফোরণ কান্ডে রাজ্যে সরকারের কাছে রিপোর্টে চাইলো জাতীয় মানবাধিকার কমিশন। কমিশন আগামী একমাসের মধ্যে ওই রিপোর্ট জমা করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। উল্লেখ্য মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুরের এগরায় এই তৃণমূল নেতার বোমা তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারান অন্তত ১০জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪জন।

এই মুহূর্তে কলকাতা

প্রকাশিত হলো মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬, ১৫ শতাংশ।

কলকাতা, ১৯ মে:- ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। গত বছরের তুলনায় এবার পাশের হার সামান্য কমেছে। এ বছর পাশের হার ৮৬.১৫ শতাংশ। গত বারের চেয়ে এই হার কমেছে ০.৪৫ শতাংশ। প্রথম দশে ১৬টি জেলা থেকে রয়েছেন ১১৮ জন। তবে এর মধ্যে কলকাতার কোনও পরীক্ষার্থী নেই। শুক্রবার সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা […]

এই মুহূর্তে জেলা

ঘুসুড়ির জুটমিলে ভয়াবহ অগ্নিকান্ড।

হাওড়া, ১৯ মে:- হাওড়ার ঘুসুড়ির তিরুপতি জুটমিলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে ওই জুট মিলে হঠাৎই আগুন দেখা যায়। এরপর তা ছড়িয়ে পড়ে গোটা গোডাউনে। গোডাউনে প্রায় কোটি টাকার উপর জিনিস মজুত ছিল। অগ্নিকাণ্ড এতটাই ভয়াবহ আকার নেয় যে পুরো গোডাউনের বেশিরভাগ মজুত মালই ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। […]

এই মুহূর্তে জেলা

মাধ্যমিকে সপ্তম হাওড়ার বাগনানের অনুস্মিতা।

হাওড়া, ১৯ মে:- মাধ্যমিকের মেধা তালিকায় রাজ্যের মধ্যে সপ্তম হয়েছে হাওড়ার বাগনান আদর্শ গার্লস হাইস্কুলের ছাত্রী অনুস্মিতা সাঁতরা। তার প্রাপ্ত নম্বর ৬৮৬। তার পরিবারে এখন রীতিমতো উৎসবের আমেজ। গ্রামের মেয়ের এই সাফল্যের খুশি তাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা। অনুস্মিতা জানায়, সে প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা নিয়মিত পড়াশোনা করত। তবে মাধ্যমিকের আগে একমাস আরো অনেক বেশি […]

এই মুহূর্তে জেলা

বেলুড় মঠে আজ সাড়ম্বরেই ফলহারিনী ষোড়শী পুজো।

হাওড়া, ১৮ মে:- আজ ফলহারিনী কালীপুজো। প্রতি বছর এই দিনটি অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালিত হয় রামকৃষ্ণ মিশনের সমস্ত কেন্দ্রে। বেলুড় মঠেও আজ একইভাবে সেই পূজার আয়োজন করা হয়েছে। কথিত আছে শ্রীশ্রীঠাকুর এই দিনে দক্ষিণেশ্বরে শ্রীমাকে সমস্ত রকম ফল নিবেদন করে ষোড়ষী রূপে ত্রিপুরেশ্বরী দেবী হিসেবে পূজা করেন। নিজের সহধর্মীনিকে এইভাবে দেবী জ্ঞানে পূজা […]

এই মুহূর্তে কলকাতা

জালিয়াতী রুখতে উচ্চমাধ্যমিকের মার্কশিটে কিউ আর কোড।

কলকাতা, ১৮ মে:- জালিয়াতি রুখতে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেটে ‘কিউ আর’ কোড ব্যবহার করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সূত্রে জানা গেছে, এই ‘QR’ কোড স্ক্যান করে, মার্কশিট ও সার্টিফিকেট আসল কিনা, তা সহজেই জানা যাবে। জাল মার্কশিট নিয়ে বিভিন্ন সময়ে সংসদের কাছে বেশ কিছু অভিযোগ এসেছে। তাই এই কিউ আর কোড […]

এই মুহূর্তে কলকাতা

অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১৮ মে:- অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে ওই প্রতিনিধি দলের সদস্যরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। দ্বিপাক্ষিক বাণিজ্য রাজ্যের শিল্পে বিনিয়োগ সম্ভাবনা ও পর্যটন নিয়ে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশ দপ্তরের উপমন্ত্রী টিম […]

এই মুহূর্তে জেলা

পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী দৌড় আজ।

হাওড়া, ১৮ মে:- আর কিছুক্ষণের মধ্যেই ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই সেখানে শুরু হয়ে গিয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। একইভাবে ট্রেনটি হাওড়ায় এসে পৌঁছাবে। তাই এখানেও পৃথক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। উপস্থিত রয়েছেন জিএম অর্চনা যোশী, হাওড়ার ডিআরএম মনীশ জৈন, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ রেলের উচ্চপদস্থ কর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানের প্রসূন বন্দ্যোপাধ্যায় […]