কলকাতা, ২৪ মে:- বেআইনি বাজি কারখানা বন্ধে কি ভাবে এগোনো প্রয়োজন তার পথের সন্ধান জানতে শিবকাশিতে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজ্য সরকার।তার আগে ক্লাস্টার তৈরি করার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশে মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি মঙ্গলবার নবান্নে বৈঠকে বসে। ওই বৈঠকে ডেকে নেওয়া হয়েছিল রাজ্য আতস বাজি ব্যবসায়ী সংগঠনকে। সংগঠনের পক্ষ থেকে […]
Author: khaborsojasaptaadmin
লিলুয়ার আইসক্রিম কারখানায় ভয়াবহ আগুন।
হাওড়া, ২৪ মে:- বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ লিলুয়ার অগ্রসেন স্ট্রীট এর একটি আইসক্রিম কারখানায় হঠাৎই আগুন লাগে। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সমস্ত গোটা কারখানায় গ্রাস করে নেয় ওই আগুন। দমকলের তিনটি ইঞ্জিন দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এখনও পুরোপুরি আগুন নেভেনি। শর্ট সার্কিটের জন্যই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। […]
আবগারি দপ্তরের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ গ্রামবাসীদের।
হুগলি, ২৩মে:- নিরীহ গ্রামবাসীদের উপর আবগারি দপ্তর মারধর করার প্রতিবাদ জানিয়ে সিঙ্গুরে রাস্তা অবরোধ করে আবগারি দপ্তরের সামনে বিক্ষোভ সিঙ্গুরের বিরামনগর দেপাড়া গ্রামের বাসিন্দারা। প্রচুর পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয়েছে। অভিযোগ, রবিবার রাতে সিঙ্গুর আবগারি দপ্তরের দুই অফিসার মদ্যপ অবস্হায় গ্রামে যায় অবৈধ মদ তৈরির অভিযান চালাতে। সেই সময় অভিযুক্তদের না পেয়ে গ্রামে বিভিন্ন […]
জেলায় জেলায় বেআইনি বাজি নিয়ে চলছে ধরপাকড়, উদ্ধার প্রচুর বাজি হাওড়ায়।
হাওড়া, ২৩মে:- জেলায় জেলায় বেআইনি বাজি নিয়ে চলছে ধরপাকড়। হাওড়ার জগৎবল্লভপুরে ঝোপঝাড় ঘেরা এলাকা থেকে উদ্ধার হলো প্রচুর বাজি ও বাজি তৈরির মশলা। গত কয়েকদিনে এগরা, বজবজ সহ কয়েকটি এলাকায় একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাণও গিয়েছে অনেকের। নবান্ন’র তরফে বেআইনি বাজির কারখানা বন্ধ করতে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। তৎপর হয়েছে […]
আগামীকাল প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল।
কলকাতা, ২৩মে:- চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বুধবার প্রকাশিত হবে। ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও এস এম এস-এ দেখা যাবে ফল। মার্কশিট ডাউনলোডও করতে পারবে ছাত্র-ছাত্রীরা। সূত্রের খবর বেলা ১২ টা নাগাদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন সংসদ সভাপতি। তার পরে অনলাইনে প্রাপ্ত নম্বর দেখতে পারবে ছাত্র-ছাত্রীরা। www.wbchse.wb.gov.in, www.wbresults.nic.in ও www.results.shiksha। এই ওয়েবসাইটগুলি থেকে মার্কশিট ডাউনলোডও […]
পুলিশি অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি উদ্ধার নদীয়ার শান্তিপুরে
নদীয়া, ২৩মে:- এগরায় ভয়াবহ বিস্ফোরণের পর থেকে সারা রাজ্যজুড়ে চলছে নিষিদ্ধ বাজি উদ্ধারের অভিযান। এবার নদীয়ার শান্তিপুর থানা এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি। মঙ্গলবার সকাল থেকেই শান্তিপুরের বিভিন্ন বাজারগুলিতে অভিযান চালায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। শান্তিপুর বড়বাজার, শান্তিপুর মালঞ্চ এবং সূত্রাগড় অঞ্চলের বেশ কয়েকটি বাজির দোকান থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি […]
নির্ধারিত সময়েই আজ হাওড়া থেকে ছেড়েছে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেস।
হাওড়া, ২৩মে:- রবিবার বিকেলে পুরী থেকে ফেরার পথে ওডিশায় বৈতরণী নদী ব্রিজের উপর প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছিল হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস। প্রবল ঝড়ে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি ঘটেছিল। এরপর নির্ধারিত সময়ের অনেক পর রবিবার রাত প্রায় তিনটে নাগাদ হাওড়ায় এসে পৌঁছেছিল ওই ট্রেন। দ্রুত মেরামতি সম্ভব না হওয়ায় ডিজেল ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে মঞ্জুরি রোড পর্যন্ত […]
রিষড়াকাণ্ডে জাহিদ,সাকিরকে দায়ী করে তোপ দাগলেন শুভেন্দু।
হুগলি, ২২ মে:- সোমবার পঞ্চায়েত ভোটকে উপলক্ষ্য করে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির ডাকে এক সভা আয়োজিত হয় চুঁচুড়া ঘড়ির মোড়ে। দুপুর তিনটে নাগাদ আসার কথা থাকলেও বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে প্রধান বক্তা শুভেন্দু হাজির হন। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সম্পাদিকা প্রিয়ঙ্কা টিবরেওয়াল, রাজ্য নেতা দীপাঞ্জন গুহ, পুরশুরার বিধায়ক বিমান ঘোষ, জেলা সভাপতি তুষার মজুমদার সহ […]
হুগলির আম পাড়ি দিচ্ছে বিদেশেও, খুশি আম চাষিরা।
প্রদীপ বসু, ২২ মে:- এবার হুগলি জেলার আম পাড়ি দিচ্ছে বাইরের রাজ্যের সাথে বিদেশেও খুশির হাওয়া চাষী মহলে। ভিন রাজ্য থেকে বিদেশ পাড়ি দিচ্ছে হুগলির আম। আর এতেই খুশির হওয়া চাষী থেকে ব্যাবসায়ী মহলে। আম ব্যাবসায়ীরা জানাচ্ছে এবার আম পাড়ি দিচ্ছে রাজস্থান, ছত্রিশগড়, বিহার, ঝারখন্ড সহ বিভিন্ন রাজ্য ও বিদেশে।মালদার পর সব থেকে বেশি আমের […]
বালি ইভটিজিং-কান্ডে গ্রেপ্তার ২।
হাওড়া, ২২ মে:- কলেজের দুই সহপাঠিনীর ইভটিজিংয়ের প্রতিবাদ করায় উত্তরপাড়ার রাজা পেয়ারী মোহন কলেজের এক ছাত্রকে বেধড়ক পেটায় দুষ্কৃতীরা। শনিবার ঘটেছিল ওই ঘটনা। এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে বেলুড় জিআরপি মূল অভিযুক্ত নারায়ণ দাসকে গ্রেপ্তার করে। পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। বেলুড় জিআরপি ও বালি থানার পুলিশ […]











