এই মুহূর্তে জেলা

বাজি নিয়ে পলিসি খুব শ্রীঘ্রই তুলে ধরবে সরকার, বললেন পুলিশ কমিশনার।

হাওড়া, ২৭ মে:- বাজি নিয়ে একটি পলিসি ঠিক করা হয়েছে। কোনগুলো নিষিদ্ধ আর কোনগুলো নয় তা নিয়ে সরকার একটি পলিসি ঠিক করেছে। খুব শ্রীঘ্রই সেই পলিসি সরকার সকলের কাছে তুলে ধরবে। পাশাপাশি নিষিদ্ধ বাজি নিয়ে পুলিশি তল্লাশি জারি আছে। সেরকম কিছু খবর পেলে রেড করা হবে। শুক্রবার সন্ধ্যায় হাওড়ার সাঁতরাগাছি নতুন বাসস্ট্যান্ডে কোনা ট্রাফিক গার্ডের […]

এই মুহূর্তে কলকাতা

এগরায় বিস্ফোরনে নিহত ও আহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২৭ মে:- এগরার খাদিকুলে অবৈধ বাজি কারখানার বিস্ফোরণে নিহত এবং আহতদের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শনিবার সকালে কলকাতা থেকে হেলিকপ্টারে সকাল ১১টা নাগাদ তিনি সেখানে পৌঁছান। তারপর ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। বলেন এগরার ঘটনা সরকারের চোখ খুলে দিয়েছে। অবৈধ বাজি কারখানায় কাজ করে আর কারও জীবন যেন […]

এই মুহূর্তে জেলা

হাম রেডিওর মাধ্যমে নিখোঁজ বৃদ্ধকে খুঁজে পেলেন তার পরিবার।

হুগলি, ২৭ মে:- হাম রেডিওর মাধ্যমে নিখোঁজ বৃদ্ধকে খুঁজে পেলেন তার পরিবারের লোকজন। গত দোলের দিন থেকে নিখোঁজ ছিলেন বিহারের (বর্তমানে কাজের সুত্রে কোন্নগর) বাসিন্দা রাজেশ্বর সাহানি। তার পরিবারের লোকজন কোন্নগরে থাকে। ঘটনার পর থেকে উত্তরপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করে, তার পরিবার। কিন্তু সেই থেকে বৃদ্ধের কোন খোঁজ পাওয়া যায়নি। এদিকে গত দোলের পরদিন ডানকুনি […]

এই মুহূর্তে কলকাতা

এবার থেকে বেআইনি বাজি কারখানার সন্ধান দিলেই মিলবে পুরস্কার।

কলকাতা, ২৬ মে:- এবার থেকে বেআইনি বাজি কারখানার সন্ধান দিলেই মিলবে পুরস্কার।একের পর এক বাজি কারখানায় দুর্ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার নবান্নে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদি, স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা এবং বাজির সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের সচিবরা। জেলাশাসকদের বলা হয়েছে, এখন থেকে বাজি কারখানা তৈরি করার আগে বাধ্যতামূলকভাবে […]

এই মুহূর্তে জেলা

শুভেন্দুর পাল্টা সভায় বিরোধী দলনেতাকে তুলোধনা তৃণমূল বিধায়কের।

হুগলি, ২৬ মে:- গত ২২ তারিখ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার আগের দিনই সাংবাদিক বৈঠক করে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক ২৬ মে পাল্টা সভা করার ডাক দিয়েছিলেন। ওই দিন অসিতের হুমকি ছিল, শুভেন্দু ভদ্রতা দেখালে ২৬ তারিখ ভদ্রতা হবে, নচেৎ নয়। পাশাপাশি তিনি বলেছিলেন, “ব্যক্তিগত আক্রমণ হলে, প্রতিবাদ হবে, ভয়ঙ্কর প্রতিরোধ হবে!” প্রতিরোধ কি হয়েছে, তা […]

এই মুহূর্তে জেলা

তাইকোন্ডো মার্শাল আর্টে জোড়া সাফল্য পূর্ব বর্ধমানের।

পূর্ব বর্ধমান, ২৬ মে:- পূর্ব বর্ধমানের সাতগাছিয়া তাইকোন্ডো মার্শাল আর্ট ক্লাবের দুই সদস্য রামানন্দ শর্মা এবং শায়ক পাল লখনৌতে অনুষ্ঠিত ন্যাশনাল হাফকিডো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণপদক অর্জন করেছে। এদের প্রশিক্ষক ডল ভট্টাচার্জ রূপ কমল নন্দী এবং মুন্না শর্মার প্রশিক্ষণের তারা এই সাফল্য পেয়েছে। এ ব্যাপারে বলতে গিয়ে ডল ভট্টাচার্য জানান আমাদের ক্লাবের এই দুই […]

এই মুহূর্তে জেলা

খানাকুলে পঞ্চায়েত ভবনে আগুন, তীব্র উত্তেজনা।

প্রদীপ বসু, ২৬ মে:- পঞ্চায়েত ভবনে আগুন। আর সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা। ঘটনাটি খানাকুল-১ নম্বর ব্লকের অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতে। জানা গেছে, শুক্রবার সকালে হঠাৎই গ্রামবাসীরা পঞ্চায়েতের ভবনের দোতলায় ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন স্থানীয় পঞ্চায়েত প্রধান ও দমকল কেন্দ্রে। প্রথম স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে দমকলের […]

এই মুহূর্তে কলকাতা

১লা জুন কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার।

কলকাতা, ২৬ মে:- রাজ্য সরকার প্রতিবছরের মত এবারও মাধ্যমিক উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন পরীক্ষার কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেবে। আগামী ১ লা জুন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, আইসিএসই, সিবিএসই, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কৃতীদের সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনিই কৃতিদের হাতে সংবর্ধনা তুলে দেবেন। প্রথমে ঠিক হয়েছিল, ৬ জুন, […]

এই মুহূর্তে জেলা

মানুষের খুলি উদ্ধার, চাঞ্চল্য জগাছায়।

হাওড়া, ২৬ মে:- হাওড়ার জগাছা থানা এলাকার জিআইপি কলোনি প্রেস কোয়ার্টারের ফাঁকা জায়গায় মানুষের মাথার খুলি উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ এলাকার স্থানীয় বাসিন্দারা ওই খুলিটি ফাঁকা জায়গায় পড়ে থাকতে দেখেন। খুলিটির মাথায় সিঁদুর লাগানো ছিল। তবে এটি কোনও তান্ত্রিকের ব্যবহার করা জিনিস কিনা বা অন্য কোথাও থেকে আনা হয়েছে কিনা […]

এই মুহূর্তে জেলা

জগৎবল্লভপুরে আবারও উদ্ধার নিষিদ্ধ বাজি।

হাওড়া, ২৬ মে:- ফের হাওড়ার জগৎবল্লভপুরে জঙ্গল থেকে উদ্ধার হলো নিষিদ্ধ বাজি ও বাজির মশলা। দু’দিন আগেও একই রকমভাবে জগৎবল্লভপুরের পাতিহালে উদ্ধার হয়েছিল বাজি। ফের পাতিহালে আবার বাজি ও বাজির মশলা উদ্ধার হয়েছে। প্রায় ১০-১৫ লক্ষ টাকা মূল্যের বাজি ও বাজির মশলা উদ্ধার হয়েছে বলে জানা গেছে। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ শুক্রবার […]