কলকাতা, ৭ জুন:- করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার প্রকৃত কারণ ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চলছে। ওই ঘটনা থেকে নজর ঘোরাতেই রাজ্যে সিবিআইকে তল্লাশি অভিযানে নামানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বেশ কিছু পরিবারের হাতে ঘোষিত ক্ষতিপূরণ ও অন্যান্য সুযোগ-সুবিধা তুলে দেওয়ার পর তিনি আরও একবার রেল দুর্ঘটনার পিছনের প্রকৃত […]
Author: khaborsojasaptaadmin
নিয়োগ দুর্নীতি মামলায় এবার পৌরসভা গুলিতে হানা সিবিআই এর।
উঃ২৪পরগনা, ৭ জুন:- নিয়োগ দুর্নীতি মামলায় এবার পৌরসভায় হানা দিল সিবিআইয়ের প্রতিনিধি দল। এদিন আদালতে নির্দেশে নদিয়ার শান্তিপুর পৌরসভায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী প্রতিনিধি দল। প্রায় চার ঘন্টা ধরে চলে তল্লাশি। উল্লেখ্য হুগলি থেকে কুন্তল ঘোষ কে গ্রেফতার করে সিবিআই। তার কাছ থেকে উদ্ধার হয় একাধিক নথিপত্র। সেই নথিপত্র হাতিয়ে দুর্নীতির ঘটনা উঠে আসে সিবিআই […]
রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের হাতে অর্থ সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৭ জুন:- সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় রাজ্যের ১০৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ৮৬ জনের মৃতদেহ রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে। ৪০-৫০ জন এখনো নিখোঁজ। গুরুতর আহত হয়েছেন ১৭২ জন। তাদের মধ্যে তিনজনের হাত পা চোখের মতো গুরুত্বপূর্ণ অঙ্গহানি হয়েছে। অল্প বিস্তর আহত হয়েছেন ৬৩৫ জন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ এ […]
রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হলেন রাজীব সিনহা।
কলকাতা, ৭ জুন:- রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হলেন রাজীব সিনহা। গতকাল রাজভবনের তরফে সবুজ সংকেত মেলার পর আজ রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা বর্তমানে পশ্চিমবঙ্গ শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান পদে রয়েছেন। গত মাসে প্রাক্তন নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ হওয়ায় রাজ্য সরকার রাজীব সিনহার […]
করমন্ডলের দুর্ঘটনায় এখনও নিখোঁজ অনেকে।
হাওড়া, ৭ জুন:- করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। হাওড়া স্টেশনে বুধবার সকালে একটি পরিবার আসেন তাদের অভিযোগ তাদের পরিবারের সাতজন করমন্ডল এক্সপ্রেসের জেনারেল বগিতে ছিলেন। তাদের মধ্যে দুজনকে মৃত এবং একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে। তবে বাকি চারজনের কোনও খোঁজ মিলছে না। তারা ওড়িশার বিভিন্ন হাসপাতাল মর্গে তাদের পরিজনদের খুঁজে বেড়াচ্ছেন। অথচ […]
জলের সমস্যা আছে, থাকবে। জলের সমস্যা হলে আমাকে জানান বললেন অরূপ।
হাওড়া, ৭ জুন:- হাওড়া শহরে জলের সমস্যা আছে, থাকবে। জলের সমস্যা হলে আমাকে জানান। আমরা যথাসাধ্য চেষ্টা করব। বুধবার এক অনুষ্ঠানে এসে পুর নাগরিকদের উদ্দেশ্যে একথা বলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এদিন হাওড়া পুরসভার ২৮ ও ৩০ নম্বর ওয়ার্ডের জল সংকটের সমাধানে নবনির্মিত গভীর নলকূপের শুভ উদ্বোধন হয়। বেলা ১১:০০ টায় রামকৃষ্ণপুরের চারুচন্দ্র সিংহ […]
ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারে মুখ্যমন্ত্রীর হোম গার্ডের চাকরি দেওয়ার প্রসঙ্গে কটাক্ষ সুকান্তর।
হুগলি, ৬ জুন:- রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ আছে। লুকআউট নোটিশ থাকলে অনুমতি নিয়ে বিদেশে যেতে হয় জানিয়ে যাবো না অনুমতি নিতে হয়। দুটোর মধ্যে পার্থক্য আছে।কেন যেতে চেয়েছিলেন আমি জানিনা তবে তাদের পরিবারের দুজন গিয়েছিলেন তারা আজ অব্ধি ভারতবর্ষে ফেরেননি। মঙ্গলবার শ্রীরামপুরে বিজেপির সাংগঠনিক জেলা অফিসে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এসে এমনটাই জানালেন। পাশাপাশি […]
পানীয় জলের সমস্যা নিয়ে অভিষেকের কাছে সরব হবেন পান্ডুয়ার মানুষ।
হুগলি, ৬ জুন:- অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলব আমাদের পানীয় জলের সমস্যা, মারসিট থেকে বললেন গ্রামবাসীরা। পান্ডুয়ার বেলুন ধামাশিন গ্রাম পঞ্চায়েতের মারশিট গ্রামের নতুন পাড়া, মনসাতলা, দুলে পাড়া, সহ বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। বছর তিনেক আগে পিএইচির জলের লাইন বাড়ি বাড়ি পৌঁছালে জল পড়ে নি তাতে। তখন ছাব্বিশশো টাকা করে দিতে হয়েছিল বারিপিছু। পঞ্চায়েতের বসানো […]
অভিষেক-মমতা’র শুভ কামনায় রক্ষাকালী পুজোর আয়োজন হাওড়ায়।
হাওড়া, ৬ জুন:- অভিষেক-মমতা’র শুভ কামনায় রক্ষাকালী পুজোর আয়োজন করা হয়েছে হাওড়ায়। আর থিমে তুলে ধরা হয়েছে “তৃণমূলে নব জোয়ার”। গত রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে নব জোয়ার কর্মসূচিতে হাওড়ার রাজপথ ছিল জনজোয়ারে পরিপূর্ণ। জনসুনামিতে পরিণত হয়েছিল রাজপথ। আর তার রেশ বজায় রেখে একদিন পর ৬ জুন, মঙ্গলবার “তৃণমূলে নব জোয়ার” এর আদলে মন্ডপ সজ্জা করে […]
আবারও ভয়াবহ আগুন ডানকুনিতে।
হুগলি, ৬ জুন:- ডানকুনিতে আবারও ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আগুন যেনো পিছু ছাড়ছে না ডানকুনির। প্রায়ই কোন না কোন কারখানায় আগুন লাগার ঘটনায় উঠছে প্রশ্ন। এদিন সকালে একটি আলুর চিপস্ এর কারখানায় ভয়াবহ আগুন লাগে। সম্পূর্ণ এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডানকুনি থানার পুলিশ ও দমকল। দমকলের […]











