এই মুহূর্তে জেলা

এখনো প্রার্থী ঠিক হয়নি, হুগলির দেবানন্দপুরে দেওয়াল লিখন শুরু তৃনমূলের।

হুগলি, ৯ জুন:- গতকালই রাজ্য নির্বাচন কমিশনের তরফে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করা হয়েছে। আগামী ৮ই জুলাই রাজ্যে হতে চলেছে পঞ্চায়েত ভোট। ভোটের দিন ঘোষণা হতেই মাঠে নেমে পড়েছে শাসক দল। শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনের কাজ। শুক্রবার সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখন শুরু করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ব্যান্ডেল দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের […]

এই মুহূর্তে জেলা

সীমানার পাঁচিল নিয়ে বচসার জেরে প্রতিবেশীর হাতে গুরুতর জখম গোটা পরিবার।

হুগলি, ৮ জুন:- জমির সীমানার পাঁচিল নিয়ে বচসার সূত্রপাত। ঘটনায় প্রতিবেশী ১ পরিবারকে মারধোরের অভিযোগ অন্য এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি সাহাগঞ্জ ঈশ্বরবাহা এলাকার। ঘটনায় শেখ রুবিয়াল হোসেন ও তার স্ত্রী ও শিশুকন্যাকে মারধোরের অভিযোগ প্রতিবেশী মাসুদ হোসেনের বিরুদ্ধে। গুরুতর আহত শেখ রুবিয়াল আলির স্ত্রী রোজিনা বেগম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর স্থানীয় শেখ রুবিয়াল আলির […]

এই মুহূর্তে কলকাতা

রেল দুর্ঘটনার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে খুব প্রকাশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৮ জুন:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন তদন্তে অহেতুক তাড়াহুড় করা হচ্ছে। আসল সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর তা থেকে নজর পড়ানোর জন্য রাজ্যে সিবিআইকে সক্রিয় করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন , রেলের বেহাল পরিকাঠামোর কথা সি এজির রিপোর্টেও […]

এই মুহূর্তে জেলা

আইন ভাঙলেই এবার গ্রেফতার।

হাওড়া, ৮ জুন:- বেআইনি বিল্ডিং ভাঙার পর যদি কোনও ডেভেলপার সেই বিল্ডিং আবার পুননির্মাণ করেন সেক্ষেত্রে এবার সেই ডেভলপারকে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা হবে। বৃহস্পতিবার দুপুরে পুর ভবনে এক সাংবাদিক বৈঠকে একথা জানান হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর প্রধান ডা: সুজয় চক্রবর্তী। তিনি বলেন, আইন অনুযায়ীই এই বিষয়ে এবার থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সুজয়বাবু বলেন, […]

এই মুহূর্তে কলকাতা

এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করতে পারবে সাধারণ মানুষ।

কলকাতা, ৮ জুন:- রাজ্যের মানুষ এবার থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে এক অনুষ্ঠানে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। তিনি জানান, সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত ফোন করা যাবে। ওই ফোন নম্বর হল ৯১৩৭০৯১৩৭০।তিনি বলেন ‘সরাসরি […]

এই মুহূর্তে জেলা

করমন্ডলের মৃত্যু নিয়ে পলিটিক্স করা হচ্ছে অভিযোগ সুকান্ত মজুমদার।

হাওড়া, ৮ জুন:- করমন্ডলের মৃত্যুর ঘটনা নিয়ে পলিটিক্স করা হচ্ছে। এত বড়ো ঘটনায় সমবেদনার জায়গায় মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানো লিপস্টিক মন্ত্রী হা হা করে হাঁসছেন। ভাবা যায়? এই ঘটনায় অবশ্যই সিবিআই তদন্ত দরকার। বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার হাওড়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বৃহস্পতিবার হাওড়ায় রাজনৈতিক […]

এই মুহূর্তে জেলা

চুঁচুড়ায় অয়ন শীলের পৈত্রিক বাড়ি ও ফ্লাটে সিবিআইয়ের হানা।

হুগলি, ৭ জুন:- শিক্ষাক্ষেত্রে দুর্নীতির পর রাজ্যের পুর-নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তে নেমেছে সিবিআই। সূত্রের খবর, ইতিমধ্যে হুগলি জেলা প্রশাসনের কাছে বিগত প্রায় ১০ বছরে জেলার পঞ্চায়েত স্তরে নিয়োগ সংক্রান্ত নথি চেয়ে পাঠিয়েছে ইডি। একই সাথে নিয়োগ দুর্নীতিতে ধৃত চুঁচুড়ার অয়ন শীলের বাড়ির কাছে হুগলি-চুঁচুড়া পুরসভার কাছে বিগত কয়েক বছরের নিয়োগের তথ্য কিছুদিন আগেই চেয়ে পাঠিয়েছিল […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় আয়কর হানা।

হাওড়া, ৭ জুন:- উত্তর হাওড়ার ঘুসুড়িতে কালীতলা মোড়ে বুধবার সকালে এক ব্যবসায়ীর বাড়িতে আয়কর বিভাগের আধিকারিকরা হানা দেন। স্থানীয় সূত্রে জানা যায় প্লাস্টিক জাতীয় দ্রব্যের ব্যবসায়ী দুই ভাইয়ের বাড়িতে হানা দেন তাঁরা। ৬-৭ জনের একটি দল বুধবার সকালে এসে উপস্থিত হন ওই বাড়িতে। দীর্ঘক্ষণ ধরে চলে তলাশি। ব্যবসা সংক্রান্ত সমস্ত নথিপত্র খতিয়ে দেখা হয় বলে […]

এই মুহূর্তে জেলা

একই দিনে জোড়া বিপত্তি। প্যান্টোগ্রাফ ভাঙল কোল্ডফিল্ডের।চেন্নাইগামী করমন্ডলের এসি বিকল।

হাওড়া, ৭ জুন:- একই দিনে জোড়া বিপত্তি। প্যান্টোগ্রাফ ভাঙল কোল্ডফিল্ডের। চেন্নাইগামী করমন্ডলের এসি বিকল। উড়িষ্যার বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর করমন্ডল এক্সপ্রেস বুধবার বিকেল তিনটে কুড়ি মিনিটে ছাড়ে। যদিও সেই ট্রেনের এসি বিকল হয়ে যাওয়ায় বিপত্তি ঘটে। সাঁতরাগাছি স্টেশনে ট্রেনকে দাঁড় করিয়ে এসি মেরামত করা হয়। এই নিয়ে সেখানে যাত্রীদের বিক্ষোভ হয়। এই ঘটনার রেশ […]

এই মুহূর্তে জেলা

শালিমার থেকে ছেড়ে গেল করমন্ডল।

হাওড়া, ৭ জুন:- আগের সূচি মেনেই আজ বুধবার থেকে চাকা গড়াল করমন্ডল এক্সপ্রেসের। শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় করমন্ডলের প্রচুর যাত্রী হতাহত হয়েছিলেন। চারদিন পর আজ বুধবার থেকে ফের যাত্রা শুরু করল করমন্ডল। নির্ধারিত সময় বিকেল ৩টে ২০ মিনিটেই শালিমার থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয় করমন্ডল এক্সপ্রেস। ছিল সেই একই ছবি। জেনারেল বগিতেও […]