হুগলি, ৬ জুন:- অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলব আমাদের পানীয় জলের সমস্যা, মারসিট থেকে বললেন গ্রামবাসীরা। পান্ডুয়ার বেলুন ধামাশিন গ্রাম পঞ্চায়েতের মারশিট গ্রামের নতুন পাড়া, মনসাতলা, দুলে পাড়া, সহ বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। বছর তিনেক আগে পিএইচির জলের লাইন বাড়ি বাড়ি পৌঁছালে জল পড়ে নি তাতে। তখন ছাব্বিশশো টাকা করে দিতে হয়েছিল বারিপিছু। পঞ্চায়েতের বসানো টিউবওয়েল জনসংখ্যার তুলনায় খুবই কম, একটি কি দুটি কলে প্রচুর লোককে সর্বক্ষণ লাইন দিয়ে জল নিতে হয়। সেখানেও জল ভালো পড়ে না বলে দাবি মারসিট নতুন পাড়ার বাসিন্দা বাপ্পা মন্ডলের। কার্যত এই তীব্র দাবদাহে পানীয় জলের সমস্যায় ভুগছে, ওই এলাকার সমস্ত গ্রামবাসীরা।
পঞ্চায়েতে গিয়ে আবেদন করেছে তারা লাভ হয়নি তাতে। আগামী ৭ জুন পান্ডুয়ায় নবজোয়ার কর্মসূচিতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহানাথ থেকে মারশিটের উপর দিয়ে পান্ডুয়া যাবেন তিনি। সোমবার বৈকাল চারটে নাগাদ মারশিট দুলেপাড়া এলাকার বাসিন্দা, মঙ্গলা মালিক বলেন পঞ্চায়েতে বিডিও তে জানিয়েও কাজ হয়নি, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় কে জানাবো। তিনি আস্থা রাখেন কাজ হবে তাতে।। এ প্রসঙ্গে যদিও বেলুন ধামাসীন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজয় ধোলে রাজনৈতিক রং চড়িয়ে বলেন আমরা পঞ্চায়েতের তরফ থেকে প্রচুর ভাবে কল বসিয়েছি। যেটা বামফ্রন্টের আমলে ছিল না। যারা অভিযোগ করছে, তারা বিরোধী।







