এই মুহূর্তে জেলা

আবারও ভয়াবহ আগুন ডানকুনিতে।

হুগলি, ৬ জুন:- ডানকুনিতে আবারও ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আগুন যেনো পিছু ছাড়ছে না ডানকুনির। প্রায়ই কোন না কোন কারখানায় আগুন লাগার ঘটনায় উঠছে প্রশ্ন। এদিন সকালে একটি আলুর চিপস্ এর কারখানায় ভয়াবহ আগুন লাগে। সম্পূর্ণ এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডানকুনি থানার পুলিশ ও দমকল।

দমকলের ৩টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের কাজ চালায়। দমকলের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মীরা জলের সংকট অনুভব করেন আগুন নেভানোর কাজ চালানোর সময়। তবে দীর্ঘ সময় পরে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল বাহিনী। এদিনের আগুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই কারখানায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ও আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।