কলকাতা, ৫ জুলাই:- ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কোথায় কত মোতায়েন করা হয়েছে তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন। দু’দিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়েছে পঞ্চায়েত নির্বাচনের জন্য বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা রাজ্যে পাঠাচ্ছে। সেই বাহিনীর কত কোম্পানি কোন জেলায় মোতায়েন করা হয়েছে, তা নিয়ে চিঠি দিল রাজ্য […]
Author: khaborsojasaptaadmin
তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মনোনয়নপত্রে তথ্য গোপনের অভিযোগ উঠল হুগলিতে।
হুগলি, ৫ জুলাই:- চুঁচুড়া-মগরা ব্লক পঞ্চায়েত সমিতির ৬ নম্বর আসনের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন পত্রে তথ্য গোপনের অভিযোগ উঠল। এ বিষয়ে ব্লক নির্বাচনী আধিকারিক থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে বাম-বিজেপি। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রার্থী শেখ জহিরুদ্দিন (উলু)। উলুর বিরুদ্ধে রেল পুলিশের করা একটি অপরাধমূলক মামলা এখনও চুঁচুড়া আদালতে চলছে বলে দাবি সিপিএম […]
পঞ্চায়েত নির্বাচনে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলিকে সতর্ক থাকার নির্দেশ রাজ্যের।
কলকাতা, ৫ জুলাই:- পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে রাজ্য স্বাস্থ্য দফতর সমস্ত জেলা ও ব্লক হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্র গুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।আগামী শনিবার পঞ্চায়েত ভোটের দিনের, পাশাপাশি শুক্র ও রবিবারও সব সরকারি হাসপাতালকে সতর্ক থাকার জন্য এ রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী নির্দেশ দিয়েছেন। ভোটের দিন সরকারি হাসপাতালের পরিষেবা যাতে স্বাভাবিক থাকে, সে ব্যাপারেও নজর রাখতে […]
‘অস্বস্তি’ বাড়িয়েছে নির্দল। ডোমজুড়ে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা।
হাওড়া, ৫ জুলাই:- পঞ্চায়েত ভোটে অনেক আসনেই এবার ‘অস্বস্তি’র কারণ হয়ে দাঁড়িয়েছে নির্দল প্রার্থীরা। হাওড়ার ডোমজুড়ে নির্দল প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। অন্যদিকে, হাওড়ার নিশ্চিন্দায় নির্দল প্রার্থীর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত ভোটের চার দিন আগে মঙ্গলবার রাতে হাওড়ার ডোমজুড়ে এক নির্দল প্রার্থীর বাড়িতে হামলা চালানোর ঘটনা ঘটেছে। বাধা দিতে গিয়ে […]
দু-একটা বিক্ষিপ্ত অশান্তি ছাড়া রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে।
কলকাতা, ৫ জুলাই:- পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের পরিস্থিতি যথেষ্ট ভালো৷ দু-একটা বিক্ষিপ্ত অশান্তি ছাড়া রাজ্যে সার্বিক পরিস্থিতি আয়ত্তের মধ্য়েই রয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক মনোজ মালব্য। মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশের সদর দফতর ভবানীভবনে সাংবাদিক বৈঠক করেন মনোজ মালব্য৷ সেখানেই রাজ্য পুলিশের মহানির্দেশক এই বক্তব্য তুলে ধরেন৷ তিনি বলেন, ‘‘আমাদের কাছে একদম উপরমহল থেকে স্পষ্ট নির্দেশ […]
পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তায় দেড় লক্ষ্যেরও বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে।
কলকাতা, ৫ জুলাই:- পঞ্চায়েত নির্বাচনের নরাপত্তায় মোতায়েন করা হচ্ছে দেড় লক্ষের বেশি বাহিনী। বুথ, ভোটকেন্দ্র স্ট্রংরুম, ব্যালট বাক্স বিতরণ কেন্দ্র ও গণনা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকছে রাজ্যের ৭০ হাজার সশস্ত্র পুলিশ। এছাড়াও ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করার দায়িত্ব দেওয়া হচ্ছে সিভিক ভলান্টিয়ারদের। রাজ্য পুলিশের এই বিপুল সংখ্যক কর্মীদের নিজের জেলা থেকে অন্য জেলায় […]
অভিষেক নিজের উন্নয়ন করেছেন, মানুষের নয়, হাওড়ায় প্রিয়াঙ্কা।
হাওড়া, ৫ জুলাই:- “অভিষেক নিজের উন্নয়ন করেছেন, মানুষের নয়।” হাওড়ায় প্রচারে এসে মন্তব্য বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের। তিনি বলেন, এরা রাজ্যের মানুষের জন্য কিছু করে না। এরা শুধু নিজেদের উন্নয়ন করেছেন, মানুষের নয়। আজকে লক্ষ্মীর ভান্ডারের জন্য ৫০০ টাকা করে মহিলাদের দেওয়া হচ্ছে। অথচ বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে দেখুন সেখানে অনেক বেশি সুযোগ সুবিধা মানুষ […]
ভোটে নিরাপত্তার ব্যবস্থার রূপরেখা চূড়ান্ত করে ফেলল কমিশন।
কলকাতা, ৩ জুলাই:- আদালতের নির্দেশ মতো পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই পঞ্চায়েত ভোটে নিরাপত্তা ব্যবস্থার রূপরেখা চূড়ান্ত করে ফেলল রাজ্য নির্বাচন কমিশন। এদিনই বকেয়া আরও ৪৮৫ কোম্পানি বাহিনী মোতায়েন করার কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ফলে পঞ্চায়েত ভোট করানোর জন্য রাজ্যের হাতে থাকছে মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী, রাজ্য়পুলিশের […]
শেষ মুহূর্তে বকেয়া ৪৮৫ কোম্পানি বাহিনী মোতায়েন করার কথা জানালো কেন্দ্র।
কলকাতা, ৩ জুলাই:- পঞ্চায়েত ভোটের বাকি আর মাত্র পাঁচ দিন। নিরাপত্তা থেকে যাবতীয় ব্যবস্থাপনা যখন সম্পন্ন তখন শেষ মুহূর্তে বকেয়া আরও ৪৮৫ কোম্পানি বাহিনী মোতায়েন করার কথা জানালো কেন্দ্র। সোমবার চিঠি দিয়ে একথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মোট ৪৮৫ কোম্পানি বাহিনীর মধ্যে সিআরপিএফ ৭৩ কোম্পানি, বিএসএফ ১০০ কোম্পানি, সিআইএসএফ ৪০ কোম্পানি, আইটিবিপি ৩০ কোম্পানি, এসএসবি […]











