হাওড়া, ৩ জুলাই:- গুরু পূর্ণিমায় ভক্তদের ঢল নামলো বেলুড় মঠে। সোমবার শ্রদ্ধার সঙ্গে পালিত হয় গুরু পূর্ণিমা। দীক্ষাগুরুদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন অগণিত ভক্ত বেলুড় মঠে উপস্থিত হন। বিশেষ এই দিনে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এদিন তাঁদের দীক্ষাগুরুকে প্রণাম ও শ্রদ্ধা জানাতে এবং মহারাজের আশীর্বাদ নিতে বেলুড় মঠে আসেন। এমনিতেই সারা বছরই নিয়ম মতো […]
Author: khaborsojasaptaadmin
লিলুয়ার চকপাড়ায় বিজেপির প্রার্থীর উপর হামলার অভিযোগ।
হাওড়া, ৩ জুলাই:- লিলুয়ার চকপাড়ায় বিজেপির জেলা পরিষদের প্রার্থীর উপর হামলার অভিযোগ। এলাকায় উত্তেজনা। বালি-জাগাছা ব্লকের চকপাড়া গ্রামে পঞ্চায়েত ভোটের প্রচারের সময় এদিন দুষ্কৃতিরা ওই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, আহত হয়েছেন একাধিক বিজেপি কর্মী। জখম কর্মীকে নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে। লিলুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত বিজেপি নেতার নাম অরবিন্দ […]
অস্বাভাবিক বাজারদর রুখতে টাক্স ফোর্সের থানা শহরের বিভিন্ন বাজারে।
কলকাতা, ৩ জুলাই:- শাক সবজির অস্বাভাবিক বাজারদর নিয়ন্ত্রণে রাজ্য সরকারের গঠিত টাস্ক ফোর্স আজ শহরের বিভিন্ন বাজারে হানা দিয়েছে। সকালে রাজ্যের গড়া টাস্ক ফোর্সের একটি দল অভিযান শুরু করে বিধাননগর থেকে। বিধাননগরের এবিএসই মার্কেটে যৌথভাবে হানা দেয় টাস্ক ফোর্স ও বিধাননগর পুলিশের একটি দল। টাস্ক ফোর্সের সদস্যরা সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। সবজির কেনা দাম […]
নির্দলে ভোটে দাঁড়িয়ে হাওড়ায় তৃণমূল থেকে বহিষ্কার আরও ২১ জন।
হাওড়া, ৩ জুলাই:- ফের কড়া পদক্ষেপ তৃণমূলের। পঞ্চায়েত ভোটের আগে হাওড়ায় একই দিনে ২১ জনকে পার্টি থেকে বহিষ্কার করা হলো। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নব জোয়ার কর্মসূচিতে এসে একটি কথা বারবার বলে গিয়েছিলেন দলের নির্দেশ না মেনে যারা বিরুদ্ধাচারণ করবেন, দলের নির্দেশ না মেনে যারা কাজ করবেন এবং দলের সিদ্ধান্তের বাইরে […]
ভোট কর্মীদের ভোটগ্রহণ শুরু হুগলিতে।
হুগলি, ৩ জুলাই:- ভোটকর্মীদের ভোট গ্রহণ শুরু হয়ে গেল। যে সমস্ত ভোট কর্মীরা ভোটগ্রহণ কেন্দ্রে ভোট নেওয়ার কাজ করবেন, সেই ভোট কর্মীরা সিঙ্গুর পঞ্চায়েত সমিতিতে পোলিং স্টেশনে লাইন দিয়ে ভোট দিচ্ছেন। গ্রামপঞ্চয়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীদের ভোট দিচ্ছেন ভোট কর্মীরা। কড়া পুলিশি ব্যাবস্থায় চলছে ভোটগ্রহণ। পোলিং এজেন্ট থেকে পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসার […]
পঞ্চায়েতে সম্পূর্ণ সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে কিনা তা নিয়ে সংশয় অব্যাহত।
কলকাতা, ২ জুলাই:- পঞ্চায়েত ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেলেও কেন্দ্রের কাছে দাবি করা সম্পূর্ণ সংখ্যক কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে কিনা তা নিয়েই সংশয় অব্যাহত। পঞ্চায়েত ভোটের জন্য ৮২২ কোম্পানি বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠায় রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু এখনও পর্যন্ত দু’ধাপে কেন্দ্র ৩৩৭ কোম্পানি বাহিনী রাজ্যে পাঠিয়েছে। বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী নিয়ে তারা এখনও স্পষ্ট […]
কেন্দ্রীয় বাহিনীর নাকা চেকিং ব্যান্ডেলে।
হুগলি, ২ জুলাই:- নাকা চেকিং শুরু করল কেন্দ্রীয় বাহিনী। গতকাল রাতে ব্যান্ডেলে এসে পৌঁছায় এক কোম্পানী সিআরপিএফ। বাহিনীর জওয়ানদের নিয়ে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ ব্যান্ডেল মোর জিটি রোডে নাকা চেকিং শুরু করে। তল্লাসী চালায় একাধিক গাড়িতে। পঞ্চায়েত ভোটে বুথে বুথে নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা সে নিয়ে টানাপোড়েন চলছে। যা বাহিনী চাওয়া হয়েছিল তা পাওয়া যায়নি […]
জগৎবল্লভপুরে আইএসএফের প্রচার চলাকালীন ফের হামলার অভিযোগ।
হাওড়া, ২ জুলাই:- হাওড়ার জগৎবল্লভপুরে আইএসএফের ভোটের প্রচার চলাকালীন ফের হামলার অভিযোগ উঠলো। রবিবার সকালে টোটোয় প্রচার করছিলেন জগৎবল্লভপুর ২ গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর বুথের পঞ্চায়েত সমিতির প্রার্থী দীননাথ মুখোপাধ্যায়। সে সময় দুষ্কৃতীরা ইছানগরী নিমতলায় তার উপর হামলা চালায় বলে অভিযোগ। আহত অবস্থায় দীননাথকে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। জগতবল্লভপুর থানায় আইএসএফের পক্ষ […]
ভোটারদের আশ্বস্ত করতে সেন্ট্রাল ফোর্সের রুটমার্চ হাওড়ায়।
হাওড়া, ২ জুলাই:- “আমি…….থানার বড়বাবু। আপনারা যাকে মনে করবেন তাকেই ভোট দেবেন। নির্ভয়ে ভোট দেবেন।” রবিবার হাওড়ার বাগনানের বিভিন্ন জায়গায় রুটমার্চ করে এভাবেই সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট দিতে আশ্বস্ত করেন বাগনান থানার ওসি। পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই বিরোধীদের তরফ থেকে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে। কোথাও কোথাও বাইক বাহিনী এসে শাসানি দিচ্ছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। […]
প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ সনৎ রায় চৌধুরী।
হুগলি, ২ জুলাই:- প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ সনৎ রায় চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। শনিবার রাত আটটা কুড়ি মিনিটে চুঁচুড়া শ্যাম বাবুর ঘাট বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অকৃতদার সনৎ বাবু প্রথম জীবনে চুঁচুড়া দেশবন্ধু হাইস্কুলে শিক্ষকতা করেন। পরে তিনি সুগন্ধা হাইস্কুলে দীর্ঘদিন অংকের শিক্ষক হিসেবে ছিলেন। সুগন্ধা স্কুল থেকেই তিনি […]











