এই মুহূর্তে জেলা

ঝোপ বুঝে কোপ, ভোটে বাড়ি ফেরা যাত্রীদের কাছে বাসের ভাড়া হাঁকা হচ্ছে দ্বিগুণ বা তারও বেশি।

হাওড়া, ৭ জুলাই:- ঝোপ বুঝে কোপ। ভোটে বাড়ি ফেরা যাত্রীদের কাছে বাসের ভাড়া হাঁকা হচ্ছে দ্বিগুণ। এমনই অভিযোগ। রাত পোহালে আগামীকাল পঞ্চায়েত ভোট। দলে দলে ঘরে ফিরছেন শ্রমিকরা। হাওড়া স্টেশন লাগোয়া দূরপাল্লার বাসস্ট্যান্ডেও দেখা গেল থিক থিক করছে যাত্রীদের ভিড়। আর এই সুযোগে বাসের টিকিট দ্বিগুণ, তিনগুণ বা তারও বেশি দরে বিক্রি হচ্ছে। এতে সমস্যায় […]

এই মুহূর্তে জেলা

ভোটের আগের দিন হাওড়াতেও চলছে প্রস্তুতি।

হাওড়া, ৭ জুলাই:- বালি-জগাছা ব্লকের ৮টি পঞ্চায়েতের DCRC দেয়া হচ্ছে নিশ্চিন্দার পল্লীমঙ্গল স্কুল থেকে। ১৮৪টি পোলিং স্টেশনে ভোট কর্মীরা তাদের ব্যালট পেপার, ব্যালট বক্স এবং ভোটের গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে যাচ্ছেন। চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ঘিরে দেওয়া হয়েছে ওই এলাকা।

এই মুহূর্তে কলকাতা

শেষ হলো পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্ব।

কলকাতা, ৬ জুলাই:- শেষ হল পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্ব। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় প্রচার পর্ব শেষ হয়। আগামী ৮ জুলাই শনিবার ভোটগ্রহণ শুরু হবে সকাল সাতটা থেকে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। রাজ্যের ৫ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ২৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬১ হাজার ৬৩৬। এরমধ্যে স্পর্শকাতর বুথের […]

এই মুহূর্তে জেলা

বাংলার বাড়ি না পেয়ে ডানকুনিতে রাস্তা অবরোধে বাসিন্দারা।

হুগলি, ৬ জুলাই:- ডানকুনি রেললাইনের পাড়ের বাসিন্দারা টাকা দিয়েছিলেন জমি কেনার জন্য, যে জমিতে বাংলার বাড়ি প্রকল্পের ঘর করে দেবে বলেছিল ডানকুনি পুরসভা। কয়েক বছর কেটে গেছে এখনো ঘর মেলেনি বাসিন্দাদের। প্রতিবাদে ডানকুনি টি এন মুখার্জি রোড অবরোধ, ডানকুনি পুরসভার সামনে বিক্ষোভ। ডানকুনি রেল পাড়ের বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ দিয়েছিল রেল। বছর পাঁচেক আগে সেই নোটিশ […]

এই মুহূর্তে জেলা

ডাস্টার দিয়ে মেরে ছাত্রের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে।

হুগলি, ৬ জুলাই:- ডাস্টার দিয়ে মেরে ছাত্রের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ মাস্টারের বিরুদ্ধে,থানায় অভিযোগ দায়ের। শিক্ষকের শাস্তির দাবীতে সরব অভিভাবকরা। ঘটনা উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ প্রাথমিক স্কুলে। বুধবার উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ফোরের ক্লাস চলাকালীন কয়েকজন ছাত্র বেঞ্চের উপর লাফালাফি করছিল। সোমনাথ রায় নামে এক ছাত্র শিক্ষক আশিষ আদককে সেবিষয়ে বলতে গেলে শিক্ষক ওই […]

এই মুহূর্তে জেলা

প্রচারের শেষ দিনে ISF কর্মীদের উপর হামলার অভিযোগ। উত্তেজনা জগৎবল্লভপুরে।

হাওড়া, ৬ জুলাই:- পঞ্চায়েত ভোটের শেষ দিনের প্রচারে প্রচার শেষের আগে হাওড়ার জগৎবল্লভপুরে আইএসএফ কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠলো দুষ্কৃতিদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। দুষ্কৃতী বাহিনী প্রকাশ্য দিবালোকেই এদিন হামলা চালায়। বাড়িঘরে ভাঙচুর করে। ভোটের ২ দিন আগে এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে জগৎবল্লভপুরে।

এই মুহূর্তে কলকাতা

উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশনে আধার।

কলকাতা, ৬ জুলাই:- উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশনেও এবার আধার নম্বর বাধ্যতামূলক করা হল। এক বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, আধার নম্বর ছাড়া আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসা যাবে না। উচ্চশিক্ষা সংসদের সচিব তাপস মুখোপাধ্যায়ের জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই সব ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই নিয়ম চালু করা হচ্ছে। চলতি বছরের ১৬ই অগাস্ট থেকে […]

এই মুহূর্তে কলকাতা

এসএসকেএমএ মুখ্যমন্ত্রী, হতে পারে পায়ে অস্ত্রোপচার।

কলকাতা, ৬ জুলাই:- হেলিকপ্টার থেকে লাফিয়ে নামতে গিয়ে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে এসএসকেএম হাসপাতালে এসেছেন। তাঁর পায়ে অস্ত্রোপচার হতে পারে। এসএসকেএমে আসার পর তাঁকে ইউসিএম ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর সিটি স্ক্যান হওয়ার কথা। কিছু ক্ষণ বাদে ইউসিএম ভবন থেকে তাঁকে বেরোতে দেখা যায়। বেরনোর সময় উপস্থিত এক রোগীর সঙ্গে কথাও বলেন তিনি। […]

এই মুহূর্তে কলকাতা

তৃণমূলের একার প্রচেষ্টায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়, দাবি অভিষেকের।

কলকাতা, ৬ জুলাই:- তৃণমূল কংগ্রেস বা তার একার প্রচেষ্টায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় বলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন। কলকাতা প্রেস ক্লাবের মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, শাসক দলের পাশাপাশি সংবাদ মাধ্যম বিরোধী দল সবার যৌথ প্রচেষ্টাতেই অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব। তবে ভোট প্রক্রিয়া […]

এই মুহূর্তে জেলা

সৌজন্যের রাজনীতি, সিপিএম প্রার্থীর বাড়িতে বোমা ছোড়ার খবর পেয়ে পৌছালেন তৃণমূল প্রার্থী।

হুগলি, ৬ জুলাই:- সিপিএম প্রার্থীর বাড়িতে বোমা ছোঁড়ার খবর পেয়ে পৌঁছে গেলেন তৃনমূল প্রার্থী। সৌজন্যের রাজনীতি বলছে তৃনমূল, সিপিএম এর দাবী সৌজন্য নয় এলাকায় ভাবমূর্তি ঠিক রাখতে এসেছেন। চুঁচুড়ায় সিপিএম প্রার্থীর বাড়িতে বোমা মারার অভিযোগ। কোদালিয়া-২ গ্রাম পঞ্চায়েতের কানাগড় আদর্শনরের বাসিন্দা কল্পনা মজুমদার ১১৪ নং বুথে সিপিআইএম প্রার্থী। গতকাল তার বাড়িতে দুষ্কৃতীরা বোমা ছোঁড়ে। জানালার […]