মালদা;২জুন: সংসারের হাল ধরতে পড়াশোনার পাঠ চুকিয়ে কিশোর বয়সেই মুম্বাই পাড়ি জমিয়েছিল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মনোহরপুর গ্রামের বছর 15 এর কিশোর পীযূষ দাস। মুম্বাইতে পাইপ লাইনের কাজে লেবারের কাজ করত সে। লকডাউন এ কাজ হারিয়ে অনাহারে দিন কাটছিল মুম্বাইতে। শ্রমিক স্পেশাল ট্রেন পেয়ে গত সপ্তাহে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল।কিন্তু অভিযোগ ট্রেনে জোটেনি পর্যাপ্ত […]
Author: khaborsojasaptaadmin
‘‘যুবি পরাঠে কিথে হ্যায়? যুবরাজকে পরোটা বানানোর চ্যালেঞ্জ শচীনের ।
স্পোর্টস ডেস্ক, ২ মে:- যুবরাজ সিংয়ের শুরু করা কিপ ইট আপ চ্যালেঞ্জকে দারুণভাবে গ্রহন করেছেন শচীন। এ বার দ্বিতীয় পর্যায়ে সেই চ্যালেঞ্জ ক্রিকেট থেকে পৌঁছে গেল রান্নাঘরে। রবিবার যুবরাজ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে টেনিস বলকে রোলিং পিন দিয়ে বাউন্স করছেন এবং চ্যালেঞ্জ ছুঁড়ে দেন শচীনকে। যে রান্নাঘরের কিছু না ভেঙে একইভাবে তাঁকে এটা করতে […]
সোমবার থেকেই ক্রিকেট অনুশীলন শুরু অস্ট্রেলিয়ার।
স্পোর্টস ডেস্ক, ২ মে:- এবার করোনা উদ্বেগ শিথিল হতেই দীর্ঘ অপেক্ষার পর প্রস্তুতিতে ফিরল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সোমবার সিডনি অলিম্পিক পার্ক স্টেডিয়ামে ক্রিকেটে ফিরলেন স্মিথ-ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেলিয়া আগেই জানিয়ে দিয়েছে ৯ অগাস্ট থেকে দেশের মাটিতে ক্রিকেট শুরু হবে। সেই মতো সোমবার থেকেই শুরু হয়ে গেল অনুশীলন। অজি দলের ক্রিকেটারদের এদিন রিপোর্ট করতে বলা হয়। সেই […]
বাংলার হেডস্যার থাকছেন অরুণলাল, সাপোর্ট স্টাফও অপরিবর্তিত ।
স্পোর্টস ডেস্ক, ২ মে:- দেশে লকডাউন কিছুটা হালকা হতেই পরের মরসুমের বাংলার দল নির্বাচন নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিল সিএবি। গত মরসুমে রঞ্জি টুর্নামেন্টের ফাইনালে সৌরাষ্ট্রের কাছে অল্প রানের ব্যবধানে হেরে গেলেও, গোটা মরসুমে যথেষ্ট ভালো পারফর্ম করেছিল অভিমন্যু অ্যান্ড কোম্পানি। বাংলার ছেলেদের যে কোনও পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর জন্য চাঙ্গা করতে অবিশ্বাস্য ভূমিকা পালন […]
করোনাকে পাশবালিশ বানিয়ে মুখ্যমন্ত্রীর কথাকে কটাক্ষ করে প্রতীকী বিক্ষোভ বিজেপির।
হুগলি, ২ মে:- গতকালই রাজ্য বিজেপিতে কিছু বদল ঘটেছে,তার পরেই আজ রাজ্য সরকারের বিরোধীতায় পথে বসল বিজেপি।করোনা মোকাবিলায় রাজ্য সরকার ব্যার্থ,মুখ্যমন্ত্রী নিদান দিচ্ছেন করোনাকে পাশ বালিশ করার! বিজেপি শেওড়াফুলি মন্ডলের পক্ষ থেকে প্রতিবাদ অবস্থান শুরু হল।শেওড়াফুলির বিজেপি কর্মিরা পাশবালিশ নিয়ে শুয়ে বসে প্রতিবাদ জানায়। আনলক শুরু হওয়ায় সামাজিক দূরত্ব মানা হচ্ছে না বলে অভিযোগ বিজেপির।মুখ্যমন্ত্রীও […]
আইপিএল নিয়ে আশাবাদী মহারাজ, প্রয়োজনে বিদেশে অনুষ্ঠিত হবে! বার্তা সৌরভের।
স্পোর্টস ডেস্ক, ১ জুন:- চলতি বছরে কোটিপতি মেগা লিগ ঘিরে এখনও অনিশ্চয়তা অব্যাহত। তবে আইপিএল আয়োজন করতে যে বিসিসিআই বদ্ধপরিকর, তা আরও একবার বুঝিয়ে দিলেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-২০ বিশ্বকাপ। করোনা ভাইরাসের আবহে নির্ধারিত সময়ে ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে সন্দিহান অস্ট্রেলিয়া। ফলে বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তেমনটা হলে ওই […]
ফের সিতাইয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ১ যুবক ।
দিনহাটা, ১ জুন:- ফের আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সিতাইয়ের থানার পুলিশ ওই এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ যুবককে গ্রেপ্তার করে। ধৃত ওই যুবকের কাছ থেকে পাওয়া যায় একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ট কার্তুজ এবং একটি মোটর বাইক। ধৃত ওই যুবককে দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়।পুলিশ সূত্রে জানা যায়, […]
মারণ রুখতে করোনা পূজা দিনহাটায় , কৌতুহলী স্থানীয়রা।
কোচবিহার,১ মে:- চিনের উহান থেকে আসা মারণ ভাইরাস করোনা যার তাণ্ডব সারা বিশ্বের পাশাপাশি এদেশেও। আর এই মারণ মহামারী করোনা ভাইরাসকে প্রতিহত করতে যখন প্রতিশোধক তৈরিতে ব্যস্ত বিশ্বের চিকিৎসাবিজ্ঞানীরা ঠিক সে সময়ই করোনার হাত থেকে বাচঁতে “করোনা পুজো”-র আয়োজন করলেন একদল মহিলা। সোমবার এমনটাই দেখা গিয়েছে কোচবিহার জেলার দিনহাটা ব্লকের ১৬ নম্বর ওয়ার্ড। জানা গেছে, […]
ক্রমশ বাড়ছে করোনার থাবা, থানা-গ্রাম পঞ্চায়েত অফিস সেনিটাইজেশন শীতলখুচিতে ।
কোচবিহার , ১ মে:- একের পর এক করোনা আক্রান্ত হয়ে পড়ার ঘটনায় উদ্বিগ্ন হয়ে থানা, গ্রাম পঞ্চায়েত দফতর সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সেনিটাইজেশন করার কাজ শুরু হয়েছে কোচবিহার জেলা জুড়ে। এদিন শীতলখুচি থানা ও গ্রাম পঞ্চায়েত দফতর সেনিটাইজ করে স্থানীয় দমকল কেন্দ্রের কর্মীরা।কোচবিহার জেলায় এদিন বিকেল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৮৭। এঁদের প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক। […]
২৪ ঘন্টায় আরো ২৭১ জন নোভেল করোনা ভাইরাসে ভাইরাস আক্রান্ত হয়েছেন।
কলকাতা , ১ মে:- রাজ্যে বিগত ২৪ ঘন্টায় আরো ২৭১ জন নোভেল করোনা ভাইরাসে ভাইরাস আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে আক্রান্তের মোট সংখ্যা হল ৫৫০১ । এই সময় রাজ্যে আরও 8 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে। এই নিয়ে রাজ্যে মোট করো না আক্রান্তের মৃত্যুর সংখ্যা বেড়ে হল ২৫৩। গত […]

