হুগলি, ২ মে:- গতকালই রাজ্য বিজেপিতে কিছু বদল ঘটেছে,তার পরেই আজ রাজ্য সরকারের বিরোধীতায় পথে বসল বিজেপি।করোনা মোকাবিলায় রাজ্য সরকার ব্যার্থ,মুখ্যমন্ত্রী নিদান দিচ্ছেন করোনাকে পাশ বালিশ করার! বিজেপি শেওড়াফুলি মন্ডলের পক্ষ থেকে প্রতিবাদ অবস্থান শুরু হল।শেওড়াফুলির বিজেপি কর্মিরা পাশবালিশ নিয়ে শুয়ে বসে প্রতিবাদ জানায়। আনলক শুরু হওয়ায় সামাজিক দূরত্ব মানা হচ্ছে না বলে অভিযোগ বিজেপির।মুখ্যমন্ত্রীও তো বলছেন করোনাকে নিয়েই থাকতে হবে,শেওড়াফুলি মন্ডল বিজেপির উদ্যোগে বিজেপি কর্মীরা প্রতীকি বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছে। অভিযোগ, করোনা নিয়ে মুখ্যমন্ত্রী বারবার ভুল বিবৃতি দিয়ে রাজ্যবাসীকে বিভ্রান্ত করেছেন। করোনা ভাইরাসকে পাশবালিশ করেই বাকি জীবন কাটাতে হবে। তাই মুখ্যমন্ত্রীর কথায় অনুপ্রাণিত হয়ে এই প্রতীকি প্রতিবাদ। পাশাপাশি বৈদ্যবাটি পৌরসভার প্রশাসক কমিটির সদস্য তথা তৃণমূল নেতা সুবীর ঘোষ বলেন এইভাবে ঘোলা জলে মাছ ধরে কোনো লাভ হবে না বিজেপির। বিজেপি কর্মিরা বোধহয় সেসব জানে না।তাই তামাশা করার জন্য এসব করছে। লকডাউন হোক বা আমপান কোনো কিছুতেই বিজেপিকে দেখা যায়নি ।
Related Articles
বন্ধ শোভাযাত্রা, তবে আলো ফিরছে চন্দননগরে!
সুদীপ দাস, ২৯ অক্টোবর:- কোভিড আবহে গতবারের মত এবারেও জগদ্ধাত্রীর শোভাযাত্রা বন্ধ চন্দননগরে। তবে আশার আলো ‘স্ট্রিট লাইট’! আলোক শিল্পীদের কথা মাথায় রেখে এবারে সর্বসম্মতিক্রমে স্ট্রিট লাইট বাড়ানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। চন্দননগর-ভদ্রেশ্বর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির ইচ্ছায় শিলমোহর দিয়েছে পুজো কমিটিগুলি। গতবছর কোভিড আবহে চন্দননগরের বেশ কয়েকটি বড় পুজো ঘট পুজোর মধ্যে সীমাবদ্ধ ছিল। […]
পিএসির চেয়ারম্যান পদে মুকুলের জায়গায় বিজেপির কৃষ্ণ কল্যাণী।
কলকাতা, ২৯ জুন:- রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস বা পিএসি’র চেয়ারম্যান পদে মুকুল রায়ের ইস্তফার পরে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে সেই পদে মনোনিত করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।তবে মুকুলবাবুর পর কৃষ্ণ কল্যাণী যাতে কোনও ভাবেই এই কমিটির চেয়ারম্যান হতে না পারেন তার জন্য ফের কোমর বেঁধে নামছে বিজেপি। সূত্রের খবর আদালতে মামলা ঠোকার […]
দুদিনের মধ্যে আবাস যোজনা প্রকল্পের বাড়ির অনুমোদন দিতে হবে জেলাগুলিকে।
কলকাতা, ২৮ ডিসেম্বর:- দু’দিনের মধ্যে আবাস যোজনা প্রকল্পের ৮৪ শতাংশ বাড়ির অনুমোদন দিতে হবে জেলাগুলিকে। আগামী শুক্রবারের মধ্যে এই প্রকল্পে সুবিধা প্রাপকদের নামের চূড়ান্ত তালিকা আবশ্যিকভাবে পাঠানোর জন্য সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।বুধবার আবাস প্রকল্পের অগ্রগতি নিয়ে মুখ্যসচিব বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক […]









