কলকাতা , ১ মে:- রাজ্যে বিগত ২৪ ঘন্টায় আরো ২৭১ জন নোভেল করোনা ভাইরাসে ভাইরাস আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে আক্রান্তের মোট সংখ্যা হল ৫৫০১ । এই সময় রাজ্যে আরও 8 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে। এই নিয়ে রাজ্যে মোট করো না আক্রান্তের মৃত্যুর সংখ্যা বেড়ে হল ২৫৩। গত ২৪ ঘন্টায় আরো ১৪৯ জন আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন বলে জানানো হয়েছে। এই নিয়ে রাজ্যে মোট ২ হাজার ৩০৬ জন করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠলেন। রাজ্যে সুস্থতার হার ৩৯ দশমিক ৯৫ শতাংশ।
Related Articles
মানবিক পুলিশ।
হাওড়া, ২৯ নভেম্বর:- অসুস্থ অসহায় বৃদ্ধকে রাস্তা থেকে তুলে এনে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দিল পুলিশ। মঙ্গলবার দুপুরের ওই ঘটনায় পুলিশের মানবিক মুখের পরিচয় মিলেছে। জানা গেছে, হাওড়া জেলা হাসপাতালের ঢিল ছোঁড়া দূরত্বে দীর্ঘক্ষণ ধরে অসুস্থ অবস্থায় রাস্তার ধারে পড়েছিলেন অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি। অভিযোগ, পথচলতি মানুষ তা দেখেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। শেষে সূত্র […]
পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ নয়,নাগরিক কনভেনশন চন্দননগরে।
হুগলি, ২৬ জুলাই:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভা গুলোর সঙ্গে বৈঠকের পর গোটা রাজ্যজুড়ে পৌরসভা ও কর্পোরেশন এলাকায় চলছে সরকারি জায়গা দখলদারী উচ্ছেদ। পৌর এলাকায় মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সেই দখলদারদের সরিয়ে দিয়ে সরকারি জায়গা ফিরিয়ে নিতে উদ্যোগ হয়েছে পৌর প্রশাসন। প্রথমে নোটিশ তারপরে মাইকে প্রচারে প্রশাসনের পক্ষ থেকে বলা হয় সরকারি জায়গা যেন হকাররা ছেরে দেন। […]
ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অফিম পাচারের সময় গ্রেপ্তার মাথাভাঙার দুই যুবক।
কোচবিহার,৮ এপ্রিল:- করোনা নিয়ে যখন বিশ্ব জুড়ে উদ্বেগ, তখনও ভারত বাংলাদেশ সীমান্তে সক্রিয় পাচারকারীরা। মঙ্গলবার রাতে কোচবিহারের মাথাভাঙা ১ নম্বর ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া চোঙারখাতা-খাগড়িবাড়ি এলাকায় ১১ গ্রাম আফিম সহ দুই যুবককে বিএসএফ গ্রেপ্তার করলে ওই ঘটনা প্রকাশ্যে আসে। এতে মাথাভাঙার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টি প্রশ্ন তুলে বলেন, […]










