এই মুহূর্তে খেলাধুলা

বেবি বাম্পের ছবি পোস্ট অনুষ্কার, আবেগঘন বিরাট ।

স্পোর্টস ডেস্ক , ১৩ সেপ্টেম্বর:- সমুদ্র সৈকতে দাঁড়িয়ে বলি ডিভা। ছবিতে স্পষ্ট বেবি বাম্প। সেদিকেই নজর অভিনেত্রীর। সঙ্গে লেখা, “নিজের শরীরে একটা নতুন জীবন তৈরি হচ্ছে। এর চেয়ে সত্যি ও সুখের আর কী-ই বা হতে পারে।” পোস্টটিতে ইতিমধ্যেই ১৮ লক্ষেরও বেশি লাইক পড়ে গিয়েছে। হাজারো কমেন্টে অনুষ্কাকে শুভ কামনা জানানো হয়েছে। আর রোম্যান্টিক স্বামীর মতোই […]

এই মুহূর্তে জেলা

চন্ডীতলা নবজাগরণ সংঘের দূর্গা উৎসব খুঁটি পুজোর মাধ্যমে উদ্বোধন হলো।

চিরঞ্জিত ঘোষ , ১৩ সেপ্টেম্বর:- আজ সকালে চন্ডীতলা নবজাগরণ সংঘের দূর্গা উৎসব খুঁটি পুজোর মাধ্যমে উদ্বোধন হলো। রাজ্যের কৃষিজ বিপনন মন্ত্রী তপন দাশগুপ খুঁটি পুজোর উদ্বোধন করেন। উদ্বোধন এর পর তপনবাবু বলেন বর্তমানে সারা বিশ্বজুড়ে যে করোনার আবহাওয়া চলছে তারই মধ্যে আমাদের সমস্ত কিছু পালন করতে হচ্ছে দুর্গাপূজা হচ্ছে বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব বাঙালির প্রাণের উৎসব, […]

এই মুহূর্তে খেলাধুলা

অস্ট্রেলিয়া সফরে দ্বিগুণ সংখ্যক ক্রিকেটার নিয়ে যেতে হবে বিরাটদের।

স্পোর্টস ডেস্ক , ১৩ সেপ্টেম্বর:- আইপিএল শেষ হতেই করোনা পরবর্তী পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ দিয়েই, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে টিম ইন্ডিয়া। ১০ নভেম্বর শেষ হচ্ছে দুবাইয়ে ত্রয়োদশ আইপিএল। অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট শুরু ৩ ডিসেম্বর। মাঝে মাত্র রয়েছে তিন সপ্তাহ সময়। অস্ট্রেলিয়া গিয়ে দু’সপ্তাহের কোয়ারান্টাইনে পর্ব সারতে হলে প্রস্তুতির সেভাবে কোনও সময়ই থাকবে না বিরাটদের হাতে। […]

এই মুহূর্তে কলকাতা

এক একর জমিতে নিউটাউনে তৈরি হতে চলেছে আমলকি বন।

কলকাতা , ১৩ সেপ্টেম্বর:- এক একর জমিতে নিউটাউনে তৈরি হতে চলেছে আমলকি বন। নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি(এনকেডিএ) এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার( নিউটাউন কলকাতা কেয়ার ফাউন্ডেশন) যৌথ উদ্যোগে নিউটাউনকে সবুজায়নের লক্ষ্যে এবার নিউটাউনের এক্সশন এরিয়া তিন এ আমলকি বন তৈরি করা হচ্ছে। ২০০টি আমলকি গাছ লাগানো হয়েছে। আজ আমলকি গাছ লাগিয়ে আমলকি বন এর সূচনা করলেন […]

এই মুহূর্তে জেলা

আরো ঐক্যবদ্ধ , কোন্নগরের লাল-হলুদ ঐক্য।

হুগলি , ১৩ সেপ্টেম্বর:- হুগলি জেলার কোন্নগরে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব লালহলুদ ঐক্য। এদিনের রক্তদান শিবিরে দেখা গেল চাঁদের হাট। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় গৌতম সরকার, শিশির ঘোষ সহ প্রাক্তন ভারতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব, ইস্টবেঙ্গল ক্লাব সচিব মানস রায়, লালহলুদ ঐক্যের […]

এই মুহূর্তে জেলা

অন্যায় হলে প্রতিবাদ করব , হাওড়ায় বিস্ফোরক সূর্যকান্ত মিশ্র।

হাওড়া , ১৩ সেপ্টেম্বর:- “অন্যায় হলে প্রতিবাদ করব। কারো সাধ্য নেই মিথ্যে মামলা করে জেলে পুরে খুন করেও আমাদের মুখ বন্ধ করতে পারবে না।” রবিবার হাওড়ায় এক দলীয় কর্মসূচিতে এসে এমনই মন্তব্য করেন কমরেড ডাঃ সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, আমরা একশ বার এনপিআর, এনআরসি-র বিরুদ্ধে বলব। আমরা একশ বার কাশ্মীরে যা করেছে তার বিরুদ্ধে বলব। […]

এই মুহূর্তে জেলা

বৃষ্টির জমা জল ঘরে ঢুকে যাওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ পিয়ারাপুরে।

হুগলি , ১৩ সেপ্টেম্বর:- এক মাসের বেশি সময় ধরে ঘরের মধ্যে বৃষ্টির জমা জল ঘরে ঢুকে যাওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ করলেন পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। রবিবার রাস্তার মধ্যে বেঞ্চ পেতে মহিলারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। বাসিন্দাদের অভিযোগ দিল্লী রোডের ধারে নতুন নতুন কারখানা তৈরির ফলে ডানকুনি বৈদ্যবাটির নিকাশি নালা বন্ধ হয়ে গিয়েছে। ফলে […]

এই মুহূর্তে খেলাধুলা

জয় দিয়ে ইপিএল অভিযান শুরু আর্সেনালের।

স্পোর্টস ডেস্ক, ১৩ সেপ্টেম্বর:- ইপিএল ২০২০-২১ মরশুমের প্রথম ম্যাচ প্রাধান্য বিস্তার করেই জিতল আর্সেনাল। ফুলহামকে ৩-০ গোলে হারাল গানার্সরা। দর্শকশূন্য ক্রাভেন কটেজ স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকেই একাধিপত্য কায়েম করে আর্সেনাল। আট মিনিটের মাথায় প্রথম গোল পায় গার্নাসরা। আলেসান্দ্রে লাকাজেটের বুট থেকে আসে প্রথম সাফল্য। প্রথমার্ধে কোনও দলই আর কোনও গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে […]

এই মুহূর্তে খেলাধুলা

প্রথম ম্যাচেই জমাটি লড়াই , সালাহ-র হ্যাটট্রিকে ৪-৩ গোলে জয়ী লিভারপুল।

স্পোর্টস ডেস্ক , ১৩ সেপ্টেম্বর:- ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল নতুন মরসুমের প্রথম দিনেই মাঠে নেমেছিল। আর প্রথম ম্যাচেই লিডস ইউনাইটেড বেশ কঠিন পরীক্ষা নেয় অ্যালিসন সালাহদের। যদিও শেষ পর্যন্ত হেরেছে তারা। সাত গোলের এক থ্রিলার ম্যাচে ৪-৩ গোলে জিতেছে লিভারপুল। লিভারপুলের হয়ে হ্যাটট্রিক করেন মিশরীয় ফরোয়ার্ড মহম্মদ সালাহ। অন্য গোলটি করেন ভ্যান ডাইক। […]

এই মুহূর্তে জেলা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজীবের নেতৃত্বে মহামিছিল হাওড়ায়।

হাওড়া , ১৩ সেপ্টেম্বর:- কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের জাপানি গেট থেকে কাটলিয়া অবধি মহামিছিল হল মন্ত্রী তথা ডোমজুড় কেন্দ্রের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। প্রতিবাদ মিছিল কার্যত এদিন জনজোয়ারের চেহারা নেয়। এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন কোভিড পরিস্থিতিতে সংক্রমণের কারণে তৃণমূলের প্রতিটি স্তরের নেতাকর্মীরা মানুষের পাশে থেকে তাদের সাহায্য করছিল। কোনওরকম রাজনৈতিক […]