হুগলি , ১৩ সেপ্টেম্বর:- এক মাসের বেশি সময় ধরে ঘরের মধ্যে বৃষ্টির জমা জল ঘরে ঢুকে যাওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ করলেন পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। রবিবার রাস্তার মধ্যে বেঞ্চ পেতে মহিলারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। বাসিন্দাদের অভিযোগ দিল্লী রোডের ধারে নতুন নতুন কারখানা তৈরির ফলে ডানকুনি বৈদ্যবাটির নিকাশি নালা বন্ধ হয়ে গিয়েছে। ফলে রাস্তার জল বাড়িতে ঢুকে যাচ্ছে। পঞ্চায়েতকে জানিয়ে কোন কাজ হয়নি। তাই বাধ্য হয়েই প্রতিবাদে নেমেছি। এলাকার তৃণমূল সভাপতি বিকাশ দাস কার্যত পঞ্চায়েতের বিরুদ্ধেই সরব হয়েছেন। তার দাবি আগের পঞ্চায়েতের সদস্যরা রাস্তায় নিকাশী ব্যাবস্থা ঠিকঠাকই করেছিল, ফলে কোনো সমস্যাছিল না। এখন নতুন করে বাড়ির থেকে রাস্তা উঁচু হলেও নিকাশী ব্যাবস্থা ঠিক না থাকায় বাড়িগুলিতে জল জমে যাচ্ছে। ফলে সমস্যায় পড়ছে এলাকার মানুষ। বিভিন্ন কারখানার বর্জ্য, পাশাপাশি কোভিড হসপিটালের জলও জমে যাচ্ছে বলেও দাবি তাদের। অবলম্বে নিকাশী ব্যাবস্থা করার দাবী ও তোলেন তিনি।
Related Articles
আজ ভান্ডারা, বেলুড় মঠে ভক্তদের ঢল।
হাওড়া, ১৩ এপ্রিল:- প্রয়াত স্বামী প্রভানন্দজি মহারাজের মহাসমাধি উপলক্ষে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠে আজ সকাল থেকেই বিশেষ পূজা, ভজন এবং স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আজ সকাল থেকেই অসংখ্য ভক্ত এবং অনুগামীরা বেলুড় মঠে উপস্থিত হয়েছেন। সকালে মঠে শ্রীশ্রীঠাকুরের বিশেষ পূজা, মঙ্গলারতি, বৈদিক মন্ত্রপাঠ হয়। এরপর ভক্তিগীতি, শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতপাঠ ও ব্যাখ্যা, বাউল, কীর্তন, […]
ভীন রাজ্য ও কলকাতায় স্ত্রী , শাশুড়ী কে খুন করে আত্মঘাতী জামাই।
হুগলি , ২২ জুন:- কাঁকুড়গাছির অক্ষরা গোল্ড রামকৃষ্ণ সমাধি রোডের অভিজাত আবাসনে খুন। শাশুড়িকে খুন করার অভিযোগ জামায়ের বিরুদ্ধে। খুনের পর আত্মঘাতী হন জামাই অমিত। ঘটনাস্থলে ফুলবাগান থানার পুলিশ ও লালবাজারের হোমিসাইড শাখা। জানা গেছে আজ সন্ধ্যে বেলায় শাশুড়ি ললিতা ঠনঠনিয়ার সাথে দেখা করতে আসেন জামাই অমিত। বেশ কয়েক মাস ধরে জামাই অমিতের সাথে মেয়ে […]
গঙ্গা সাগর মেলায় সেবা কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ ৷
দ:২৪পরগনা, ১১ জানুয়ারি:- প্রতি বছর গঙ্গা সাগর মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। এবছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকারের পাশাপাশি কোভিড বিধি মেনে সাগর মেলায় আসা পুন্যার্থীদের জন্যে সেবা কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ৷ কলকাতার বালিগঞ্জে সঙ্ঘের প্রধান কার্যালয় থেকে ইতিমধ্যেই ত্রান সামগ্রী ও কোভিড কিট সহ প্রয়োজনীয় জিনিসপত্র পৌছে গেছে গঙ্গাসাগরে৷ […]










