স্পোর্টস ডেস্ক , ১৩ সেপ্টেম্বর:- ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল নতুন মরসুমের প্রথম দিনেই মাঠে নেমেছিল। আর প্রথম ম্যাচেই লিডস ইউনাইটেড বেশ কঠিন পরীক্ষা নেয় অ্যালিসন সালাহদের। যদিও শেষ পর্যন্ত হেরেছে তারা। সাত গোলের এক থ্রিলার ম্যাচে ৪-৩ গোলে জিতেছে লিভারপুল। লিভারপুলের হয়ে হ্যাটট্রিক করেন মিশরীয় ফরোয়ার্ড মহম্মদ সালাহ। অন্য গোলটি করেন ভ্যান ডাইক। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই পেনাল্টি পেয়ে যায় লিভারপুল। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন সালাহ। তবে ১২ মিনিটের সময় জ্যাক হ্যারিসন গোল করে লিডসকে সমতায় ফেরান।২০ মিনিটের সময় ভ্যান ডাইক গোল করে ফের লিভারপুলকে এগিয়ে দেন। কিন্তু মাত্র ১০ মিনিটের ব্যবধানেই খেলায় সমতা ফিরিয়ে আনে লিডসের প্যাটট্রিক ব্যামফোর্ড। ৩৩ মিনিটে ফের গোল করেন সালাহ। তার গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৬ মিনিটে কেলিচের গোলে সমতায় ফেরে লিডস ইউনাইটেড। এরপর ম্যাচের ৮৮ মিনিটে দ্বিতীয় পেনাল্টি পায় লিভারপুল। সেখান থেকে সালাহর হ্যাটট্রিক সূচক গোলটির মাধ্যমে জয় নিশ্চিত করে লিভারপুল।
Related Articles
ইন্ডিয়া জোটের সমর্থনে ব্যানার হুগলিতে।
হুগলি, ২২ সেপ্টেম্বর:- ইন্ডিয়া জোটের সমর্থনে ব্যানার হুগলির বিভিন্ন জায়গায়। মমতা, অভিষেক, সোনিয়া, রাহুল, অধীর, সেলিম ও সুজনের ছবি দিয়ে ব্যনারে লেখা ইনক্লাব জয় বাংলা। বিজেপিকে হঠাতে ইন্ডিয়া জোটে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে তাতে। কে এই ব্যানার টাঙিয়ে তার উল্লেখ নেই। কাউকে দেখাও যায়নি। মনে করা হচ্ছে রাতের অন্ধকারে এই ধরনের তৃনমূল সিপিএম কংগ্রেস […]
কনটেইনমেন্ট জোনগুলিতে আগামী ৩০ শে নভেম্বর পর্যন্ত লকডাউনের বিধিনিষেধ জারি থাকবে
কলকাতা , ২ নভেম্বর:- কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকার সঙ্গে সমন্বয় রেখে করোনা সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকার কনটেইনমেন্ট জোনগুলিতে আগামী ৩০ শে নভেম্বর পর্যন্ত লকডাউনের বিধিনিষেধ জারি থাকার কথা জানিয়েছে। আজ নবান্ন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে লকডাউন চলা এলাকায় সব বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। একমাত্র ক্রীড়াবিদের প্রশিক্ষণ ছাড়া সুইমিং পুল বন্ধ থাকবে বলে […]
পুকুরে ডুব দিয়ে স্নান করলে নাকি মোটা, দলে দলে মানুষ ছুটে আসছেন হাওড়ার বাগনানের মোটা পুকুরে।
হাওড়া,৫ এপ্রিল:- মানুষের অন্ধবিশ্বাস। পুকুরে ডুব দিলে নাকি মোটা হওয়া যায়। সেই অন্ধবিশ্বাসে ভর করে এখন দলে দলে মানুষ ছুটে আসছেন হাওড়ার বাগনানের মোটা পুকুরে। বাগনানের বাঁটুল গ্রামের মোটা পুকুরে প্রায় প্রতিদিনই ছুটে আসছেন গ্রামবাসীরা। এমনকি মানুষের অন্ধবিশ্বাস এই পুকুরের জলে ডুব দিয়ে নানা রোগ থেকেও নাকি মুক্তি মিলছে। শুধু পুরুষরাই নয় মহিলারাও দলে দলে […]








